অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ

পাকিস্তানের সঙ্গে সংঘাতের কারণে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ভারতজুড়ে। যুদ্ধের উত্তাপকে ছাপিয়ে আজ থেকে দেশটির অরুণাচল প্রদেশে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ। গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
গত বছর সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারতের মাটিতে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এর আগের বছর টুর্নামেন্টটি অবশ্য অনূর্ধ্ব-১৯ ছিল। কিন্তু সেবার ভরাডুবি হয় বাংলাদেশের। ভুটান ও ভারতের কাছে হেরে বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই। এবার তাই এর পুনরাবৃত্তি চান না কোচ গোলাম রব্বানী ছোটন।
টুর্নামেন্টটির জন্য দুই সপ্তাহ যশোরে অনুশীলন করে বাংলাদেশ দল। এরপর পা রাখে বিকেএসপিতে। কারণ খেলা হবে কৃত্রিম টার্ফে। তবে মাত্র কিছুদিনের অনুশীলনে বাংলাদেশ টার্ফের সঙ্গে মানিয়ে নিতে পারবে কি না তা নিয়ে একটি শঙ্কা থাকছেই। তবে প্রস্তুতিতে খুব একটা খুঁত দেখছেন না ছোটন। গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ বলেন, ‘আমরা ভালোভাবে প্রস্তুত। মালদ্বীপ ভালো দল। আমরা জেতার জন্য খেলব। প্রথম ম্যাচ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা ম্যাচ নিয়ে পুরো মনোযোগী।’
বয়সভিত্তিক ফুটবলে বলতে গেলে সেভাবে তেমন কোনো সাফল্য নেই মালদ্বীপের। তবু তাদের শক্ত প্রতিপক্ষ হিসেবে মানছেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। তিনি বলেন, ‘মালদ্বীপের বিপক্ষে খেলা অনেক কঠিন। তবে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। ইনশা আল্লাহ ভালো খেলে মাঠ ছাড়ব।’
বাংলাদেশ দল নিয়ে যেটুকু আগ্রহ তার অনেকটুকুই ফারজাদ আফতাব ও আবদুল কাদিরকে ঘিরে। দুই প্রবাসী ফুটবলারকে নিয়ে সাফেও প্রশ্নের মুখে পড়েছেন ছোটন, ‘কাদির ও ফারজাদের অন্তর্ভুক্তিতে দলের শক্তি বেড়েছে। কাদিরের ইউরোপে ও ফারজাদের আমেরিকায় খেলার অভিজ্ঞতা রয়েছে।’
শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই অরুণাচল প্রদেশে পা রেখেছে বাংলাদেশ। মালদ্বীপের কোচের চোখেও ফেবারিট বাংলাদেশ। আহমেদ শাকির বলেন, ‘আমি জানি না কে চ্যাম্পিয়ন হবে। তবে আমি বিশ্বাস করি ভারত শক্তিশালী একই সঙ্গে বাংলাদেশও। সাম্প্রতিক বছরে বাংলাদেশকে প্রচুর উন্নতি করতে দেখেছি। তাই খুব কঠিন এক প্রতিযোগিতা হবে।’
বাংলাদেশের বিপক্ষে ভিন্ন এক দলকেই দেখা যাবে বলে জানালেন মালদ্বীপের ফুটবলার আহুজাম রাশিদ। আহুজাম রাশিদ বলেন, ‘আশা করি, মালদ্বীপের কাছ থেকে এবার ভিন্ন এক দলকে দেখতে পারবেন আপনারা। প্রথম ম্যাচ খেলার দল খুব ভালোভাবে প্রস্তুত। আমরা বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য খুবই রোমাঞ্চিত।’ একই দিনে অপর গ্রুপে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিক ভারত।

গুড লেংথে বল ফেলে প্রতিপক্ষ ব্যাটারদের স্টাম্প উপড়ে ফেলা—সামাজিক মাধ্যমে হাসান মাহমুদের এমন বোলিংয়ের দৃশ্য ভাইরাল। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ব্যাটারদের সামনে হাসান যেন বিভীষিকা। তবে হাসানকে মৌসুমের শেষ অংশে পাচ্ছে না দেখে হতাশ ইংল্যান্ডের এই কাউন্টি ক্লাব।
২৪ মিনিট আগে
১-০ গোলের ম্যাচ হলেও ম্যানচেস্টার ডার্বিতে যা ঘটেছে, তা হইচই ফেলে দিয়েছে। আলোচনা-সমালোচনা সব একটা গোলকে কেন্দ্র করেই। আর্লিং হালান্ডের সেই গোলটা কিছুতেই মেনে নিতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। এমন ঘটনায় ক্ষোভ ঝেড়েছেন ম্যান ইউ ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস।
১ ঘণ্টা আগে
দশ গোলের লজ্জার হার। অথচ ম্যাচ শেষে বাংলাদেশের কোচ পিটার জেমস বাটলারের কথায় আবারও সেই পুরোনো প্রসঙ্গ—মাঠের বাইরের হস্তক্ষেপ। উত্তর কোরিয়ার কাছে ১০–০ গোলে হারের পর দলের ভয়াবহ পারফরম্যান্সের দায় মাঠের ভেতরের জন্য নিলেও বাইরে কী হচ্ছে, তার দায় নিতে রাজি নন ইংলিশ কোচ। বরং মাঝরাতে খেলোয়াড়দের ফোন করা, কনফ
১ ঘণ্টা আগে
জাপানের নাগোয়া ও আইচিতে শুরু হতে যাওয়া এশিয়ান গেমসের আবাসন ব্যবস্থা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। কনটেইনারের আদলে তৈরি অস্থায়ী কেবিনের বিছানা ছোট হওয়ায় খেলোয়াড়দের ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ দেশটির কর্মকর্তাদের।
২ ঘণ্টা আগে