
উপহারটা নিয়েই লাজুক হাসিতে ধন্যবাদ জানালেন মোস্তাফিজুর রহমান। পাশ থেকে মোস্তাফিজের উদ্দেশে দলের ফিজিও বায়েজিদুল ইসলামের রসিকতা, ‘তোমার পাঞ্জাবিটা দেখাও না আগে’। মোস্তাফিজের তা শুনতে বয়েই গেছে! উপহার নিয়েই ঝটপট বিদায় নিলেন বাঁহাতি পেসার।
গতবার থেকে ঈদে ক্রিকেটারদের বিশেষ উপহার দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারও সেটির ধারাবাহিকতায় উপলক্ষে ক্রিকেটারদের বিশেষ উপহার দিয়েছে বিসিবি। টিম হোটলে সেই উপহার পেয়ে দলের পেসার তাসকিন আহমেদ বিসিবিকে ধন্যবাদ জানিয়ে নিজের পেজে প্রকাশিত এক ভিডিওতে বলেছেন, ‘অনেক ধন্যবাদ। খুবই খুশি যে ঈদের উপহার দিচ্ছে খেলোয়াড়দের।’
সুদৃশ্য উপহার বাক্সে খেলোয়াড়দের জন্য কাবলি সেট, তাঁদের স্ত্রীর জন্য কাপড় আর শিশুদের জন্য চকলেট। উপহার নিয়ে তাসকিন বললেন, ‘হোয়াট আ বিউটিফুল গিফট! এগুলো পরিবারের—আমাদের যাদের বাবু আছে তাদের জন্য (চকলেট)। এটা আমার জন্য, খুব সুন্দর একটা কাবলি। এবং আমার স্ত্রীর জন্য (কাপড়)। খুবই খুশি এবং প্রশংসা করছি এ জন্য যে, বছরের ৩৬৫ দিনের মধ্যে হয়তো ২৬৫ দিনই দলের সঙ্গে থাকা হয়। এটাও আমার ফ্যামিলি। খুবই স্পেশাল, খুবই খুশি।’
দলের ম্যানেজার নাফিস ইকবাল ক্রিকেটারদের উপহার নিয়ে বলেছেন, ‘ইনশাআল্লাহ সামনে এটাকে আরও বড় করে দেব। আমার কাছে মনে হয় যে এটা একটা বন্ধন, যেটা খেলোয়াড় ও বিসিবির মধ্যে থাকাটা খুবই দরকার। যে উপহার দেওয়া হলো, এটা কিন্তু ওরা সহজেই কিনত পারে। কিন্তু এই যে খুশিটা দেখা যায় উপহার পেলে, এটা দেখলে অনেক শান্তি পাই।’
উপহার নিয়ে খুশিতে ডগমগ তাসকিন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে তাসকিনরা সিরিজ জিততে পারলে ঈদের আগে বাংলাদেশের দর্শকরাই বরং পাবে বিরাট এক উপহার।

কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
২৪ মিনিট আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৪ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৫ ঘণ্টা আগে