গ্রীষ্মকালীন দলবদলেই ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চান ক্রিস্টিয়ানো রোনালদো। ভালো কোনো প্রস্তাব পেলে ম্যানইউ যেন তাঁকে ছেড়ে দেয়; ক্লাবের কাছে এমন ইচ্ছের কথা জানিয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড। এমনটা দাবি করছে ইংলিশ সংবাদমাধ্যমগুলো।
রোনালদোর ম্যানইউতে দ্বিতীয় মেয়াদে ফেরাটা সুখকর হয়নি। ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়ালেও শিরোপাহীন মৌসুম কাটিয়েছে ক্লাব। ম্যানইউ প্রিমিয়ার লিগ শেষ করেছে ষষ্ঠ স্থানে থেকে। চ্যাম্পিয়নস লিগে যোগ্যতা অর্জন করতে পারেনি। মূলত এ কারণেই আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলবে এমন কোনো ক্লাবে যোগ দেওয়ার ইচ্ছে রোনালদোর।
রোনালদো ক্লাব ছাড়তে চাইলেও ম্যানইউ তাদের আগের অবস্থায়ই এখনো অনড়। ক্লাবের চাওয়া, ২০২৩ সাল পর্যন্ত চুক্তির পুরোটা সময়ই তাদের হয়ে খেলবেন সিআরসেভেন। মৌসুমে ২৪ গোল করা রোনালদোকে ছাড়তে চায় না তারা। নতুন ম্যানেজার এরিক টেন হ্যাগও রোনালদোর সঙ্গে কাজ করতে আগ্রহী। কিন্তু গুঞ্জন আছে, চেলসি ও বায়ার্ন মিউনিখের সঙ্গে আলোচনা করছে রোনালদোর এজেন্ট হোর্হে মেন্ডেজ।
রোনালদো আগেই জানিয়েছেন, সর্বোচ্চ পর্যায়ে থেকেই ক্যারিয়ার শেষ করতে চান তিনি। তাই আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার সুযোগ হাতছাড়া করতে চান না। এদিকে ২০২১-২২ ছিল ম্যানইউয়ের শিরোপাহীন টানা পঞ্চম মৌসুম। সবকিছু মিলিয়ে ৩৭ বছর বয়সী এই মহাতারকা এখন ম্যানইউ ছাড়ার প্রহর গুনছেন।

শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া ডি সিলভা। আজ এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে নেতৃত্ব ছাড়লেও শ্রীলঙ্কার হয়ে এই সংস্করণে খেলা চালিয়ে যেতে চান তারকা অলরাউন্ডার।
২১ মিনিট আগে
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি আর্জেন্টিনার জন্য ছিল উৎসবের রাত। কিন্তু সেই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে খেলা বেনিনের জন্য রাতটি শেষ হয়েছে ক্ষোভ আর হতাশা নিয়ে। অভিযোগ উঠেছে, ম্যাচ শেষে বেনিনের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে স্বাগিতকদের পক্ষ থেকে প্রত্যাশিত সৌজন্য দেখানো হয়নি।
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা যেভাবে এগোচ্ছে, তাতে দুঃখ প্রকাশ করেছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকার। তাঁর মতে, পর্তুগিজ তারকা লিওনেল মেসির মতোই আবেগঘন বিদায় পাওয়ার যোগ্য।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলা শেষ হয়েছে। বিদায়ের সেই বিশেষ রাতে স্বামীর পাশে ছিলেন আন্তোনেলা রোকুজ্জো। পরদিন সামাজিক মাধ্যমে তারকা ফুটবলারকে নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে