Ajker Patrika

হামজাকে নিয়ে কী বললেন মুশফিক

ক্রীড়া ডেস্ক    
হামজাকে নিয়ে কী বললেন মুশফিক
সংবাদ সম্মেলনে হামজাকে নিয়ে কথা বলেছেন মুশফিক। ফাইল ছবি।

শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিমকে এক ভিডিও বার্তায় শুভাকামনা জানিয়েছেন বাংলাদেশের তারক ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। যেটা নজর এড়ায়নি উইকেটরক্ষক ব্যাটারের। কখনো দেখা হলে ইংলিশ ক্লাব লেস্টার সিটির অ্যাটাকিং মিডফিল্ডারকে ধন্যবাদ জানাতে চান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ওই ভিডিও বার্তায় হামজা বলেন, ‘আসসালামু আলাইকুম মুশফিক ভাই, আমাদের দেশের বড় একজন কিংবদন্তী আপনি। আপনাকে নিয়ে গর্ববোধ করি। আপনার ১০০ তম টেস্টের জন্য অভিনন্দন। ইনশাআল্লাহ সেরাটা হবে।’

আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসেন মুশফিক। তাঁর কাছে জানতে চাওয়া হয় হামজার শুভেচ্ছা বার্তা চোখে পড়েছে কিনা। জবাবে মুশফিক বলেন, ‘আজ সকালে আমি শুনেছি। পরে আমি আমার ম্যানেজারের মোবাইল থেকে দেখেছি। এটা দেখে আমি সত্যিই অবাক হয়েছি। এটা দেখে খুশি হয়েছি। যদি কখনো দেখা হয় তখন তাঁকে ধন্যবাদ জানাবো।’

সেঞ্চুরি টেস্ট সেঞ্চুরিতে রাঙিয়েছেন মুশফিক। ঢাকা টেস্টের প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত ছিলেন বগুড়ার এই ক্রিকেটার। এদিন শুরুতেই এক রান নিয়ে ম্যাজিক্যাল ফিগারে পৌঁছে যান। টেস্ট ক্যারিয়ারে এটা তাঁর ১৩ তম টেস্ট সেঞ্চুরি। শততম টেস্ট হওয়ায় যেটা একটু বেশিই স্পেশাল।

সেঞ্চুরির পর বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি মুশফিক। ম্যাথু হামফ্রিসের বলে অ্যান্ড্রু ম্যাকব্রায়েনের হাতে ধরা পড়েন তিনি। ২১৪ বলে ৫ ছক্কায় সাজানো তাঁর ১০৬ রানের ইনিংস। সাজঘরে ফেরার আগেই ইতিহাসের ১১ তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত