আনহেল দি মারিয়ার পরিবারের সদস্যকে হত্যার হুমকি দেওয়া ব্যক্তিদের গতকাল গ্রেপ্তার করেছে আর্জেন্টিনার ফেডারেল পুলিশ এবং অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত ও তথ্য সংগ্রহকারীর একটি বিশেষ ইউনিট পিডিআই।
দুই দিন আগে জন্ম শহর রোজারিওতে হুমকি পান দি মারিয়া। তাঁকে হুমকি দিয়েছেন এমন তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেছেন আর্জেন্টিনার জাতীয় নিরাপত্তামন্ত্রী পাত্রিসিয়া বুলরিখ। তিনি জানিয়েছেন, হুমকিদাতাদের প্রধান পাবলো আকোত্তো, যার বিরুদ্ধে মাদক চোরাচালানের তদন্ত চলছে। সে হুমকি দেওয়ার কথা ইতিমধ্যে স্বীকার করেছে। তাঁকে সহায়তা করেছেন সারা বেলেন গুতিরেজ এবং গ্যাব্রিয়েল ইসমায়েল পাস্তোরো।
হুমকি দেওয়া তিন ব্যক্তিকে নিজ নিজ বাসা থেকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। অপরাধীদের ধরতে সান্তা ফের দুই সরকারি প্রসিকিউটর হাভিয়ের আরজুবি ও পাবলো সোক্কা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
এর আগে এক গাড়িতে দি মারিয়ার রোজারিওর বাড়িতে এসে পরিবারের সদস্যকে মেরে ফেলার ইঙ্গিত দিয়ে ফেলে যাওয়া চিঠিতে হুমকিদাতারা লিখেছেন, ‘আপনার ছেলে আনহেলকে বলবেন রোজারিও না ফিরতে। নয়তো আমরা পরিবারের সদস্যদের একজনকে খুন করব। এমনকি পুল্লারোও (প্রাদেশিক গভর্নর) বাঁচাতে পারবেন না। আমরা এই হুমকিপত্রই ফেলে যাচ্ছি না। আমরা বুলেট এবং মৃত্যু লোককেই ফেলে যাচ্ছি।’ মাদকদ্রব্য-সংক্রান্ত সহিংসতার জন্য আর্জেন্টিনার রোজারিও শহরটির বেশ বদনাম আছে।

এবারের ফিফা উইন্ডোতে এক অর্থে ভারতের শুরুটা ভালোই হয়েছে। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা পানামার গোলবন্যাই আশা করেছিলেন ফুটবল সমর্থকেরা। তবে সেই পানামাকে রুখে দিয়েছে ভারত। হারের পর ক্ষোভ উগড়ে দিয়েছেন পানামা কোচ টমাস ক্রিস্টিয়ানসেন।
৩১ মিনিট আগে
শিরোপার মঞ্চে আবারও জাদু দেখালেন আনহেল দি মারিয়া। তাঁর জোড়া গোলে এস্তুদিয়ান্তেস দে লা প্লাতাকে ৩-১ গোলে হারিয়ে সুপারকোপা ইন্টারন্যাশনালের শিরোপা জিতেছে রোসারিও সেন্ট্রাল।
৪০ মিনিট আগে
নতুন ফিফা উইন্ডো শুরু করতে নেমে চমকে দিয়েছে যুক্তরাষ্ট্র। মাঠের পারফরম্যান্স ছাপিয়ে কোচ মরিসিও পচেত্তিনোর ১১ ফুটবলারের অভিষেক করানো নজর কেড়েছে অনেকের। যাঁদের মধ্যে আছেন কাভান সুলিভান।
১ ঘণ্টা আগে
ওয়েম্বলিতে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে উয়েফা নেশনস লিগের নতুন মৌসুমে দারুণ শুরু করেছে স্পেন। দুই গোল হজম করে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ হাসি হাসে বিশ্বচ্যাম্পিয়নরা। এমন প্রত্যাবর্তনের পর দলের মানসিকতা ও জয়ের ক্ষুধায় সন্তুষ্ট স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে।
৩ ঘণ্টা আগে