
শেষ বাঁশি বাঁজার পর আলিয়াঞ্জ অ্যারেনায় শুরু প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) উদযাপন শুরু। প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জয়ের আনন্দে পুরো পিএসজি দলই হয়ে পড়ে আবেগপ্রবণ।গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা, ডিফেন্ডার আশরাফ হাকিমিসহ অনেকেই ছিলেন অশ্রুসিক্ত। এ অশ্রু কান্নার নয়, এটা যে আনন্দের।
প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি এখন প্রশংসায় ভাসছে। ভক্ত-সমর্থক থেকে শুরু করে তারকা ফুটবলাররাও অভিনন্দন জানাচ্ছেন দলটিকে। কিলিয়ান এমবাপ্পে, নেইমারের মতো তারকারাও বাদ যাননি। এক সময় যে ক্লাবটিতে বছরের পর বছর কাটিয়েও চ্যাম্পিয়নস লিগ জিততে পারেননি তাঁরা, পিএসজির প্রথম চ্যাম্পিয়নস লিগ জয় তাঁদের হৃদয় ছুঁয়ে গেছে। এমবাপ্পে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘সেই বড় দিনটা অবশেষে এল। বিজয় এসেছে। সেটা পুরো ক্লাবের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এসেছে। অভিনন্দন পিএসজি।’ প্রথমবার চ্যাম্পিয়ন পিএসজিকে এমবাপ্পের মতো নেইমারও ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনন্দন জানিয়েছেন। নেইমার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পিএসজির চ্যাম্পিয়নস জয়ের পর উদযাপনের ভিডিও পোস্ট করেছেন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ক্যাপশন দিয়েছেন, ‘অভিনন্দন পিএসজি’।
রিয়ালে গত বছর যাওয়ার আগে পিএসজিতে সাত মৌসুম খেলেছেন এমবাপ্পে। ৬টি লিগ আঁ, ৪টি ফ্রেঞ্চ কাপ এবং ২টি লিগ কাপের শিরোপা জিতেছেন ফরাসি ফরোয়ার্ড। ২০২০ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেও জিততে পারেননি শিরোপা। এমবাপ্পের মতো দুঃখ তখন সঙ্গী হয়েছিল নেইমারেরও। আর এমবাপ্পে রিয়ালে গিয়েও ২০২৪-২৫ মৌসুমটা শেষ করেছেন শূন্য হস্তে। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে—কিছুই জিততে পারেননি ফরাসি ফরোয়ার্ড।

২০১৭ সালে ২২ কোটি ইউরো ট্রান্সফার ফি (৩০৪৫ কোটি ২৪ লাখ টাকা) দিয়ে বার্সেলোনা থেকে উড়িয়ে আনা হয়েছিল নেইমারকে। এখনো পর্যন্ত ক্লাব ফুটবলে এটা বিশ্বরেকর্ড হিসেবে অক্ষত। ২০২৩ সালে পিএসজি ছেড়ে চলে যান সৌদি আরবের আল হিলালে। তবে সৌদি ক্লাবটিতে বেশির ভাগ সময় থাকতে হয়েছে মাঠের বাইরে। পূর্ণ ২ বছর হওয়ার আগেই ব্রাজিলের ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি বাতিল করে আল হিলাল। নেইমার এরপর ফিরেছেন তাঁর শৈশবের ক্লাব সান্তোসে।
আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে ইন্টার মিলান নেমেছে চতুর্থবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের লক্ষ্যে। পিএসজির কাছে ছিল ৫ বছর আগের ক্ষতে প্রলেপ লাগানোর মিশন। ইন্টারকে ৫-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো জিতেছে চ্যাম্পিয়নস লিগ। জোড়া গোল করেছেন ডিজায়ার ডুয়ে। একটি করে গোল করেন হাকিমি, খিচা কাভারেস্কিয়া ও সেনি মাইয়ুলু।

ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
১৪ মিনিট আগে
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থতার পর পাকিস্তানের ক্রিকেটে ব্যাপক রদবদল চলছে। একের পর এক ক্রিকেটার ও কোচিং স্টাফকে সরিয়ে দেওয়ার পর এবার সেই তালিকায় অধিনায়ক বাবর আজমের নামও উঠছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ।
১ ঘণ্টা আগে
নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় বাধার নাম চোট। এ জন্য লম্বা সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে এই ফরোয়ার্ডকে। আবারও চোটে পড়েছেন তিনি। ডান উরুর পেশিতে চোট পাওয়ায় চার থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে নেইমারকে।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় একটি সিরিজ শেষে দেশে ফিরে কয়েক দিন বিশ্রামে ছিলেন মেহেদী হাসান মিরাজ। আবার মাঠের ব্যস্ততা শুরু হচ্ছে এই অলরাউন্ডারের। ক্যারিবিয়ান সুপার লিগ (সিপিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ঢাকা ছেড়েছেন মিরাজ।
৩ ঘণ্টা আগে