
ম্যাচে কী হয়েছে, সে বিষয়ে একটি কথাও বললেন না অস্কার ব্রুজোন। যা বলার বললেন এক মিনিটে। এই এক মিনিটেই ভিয়েতনামের রেফারি এনগো দুই লানের বিপক্ষে গুরুতর অভিযোগ এনেছেন বসুন্ধরা কিংস কোচ।
ওডিশা এফসির বিপক্ষে এএফসি কাপের শেষ ম্যাচে এক পয়েন্ট হলেই প্রথমবারের মতো আঞ্চলিক সেমিফাইনালে খেলত বসুন্ধরা কিংস। বাংলাদেশ চ্যাম্পিয়নদের সেই স্বপ্ন ভেঙে দিয়েছে রেফারি দুই লানের প্রশ্নবিদ্ধ এক লাল কার্ড। ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আসরোর গফুরোভকে লাল কার্ড দেখিয়ে বসুন্ধরাকে ১০ জনের দল বানান রেফারি। ওডিশার কাছে ১-০ গোলে হেরে আবারও গ্রুপ পর্ব থেকে বিদায় বাংলাদেশের দলটির।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে রেফারির এমন বিমাতাসুলভ আচরণ নতুন কিছু নয় বসুন্ধরার জন্য। ২০২১ সালেও মোহনবাগানের বিপক্ষে সুশান্ত ত্রিপুরাকে লাল কার্ড দেখিয়েছিলেন রেফারি। এগিয়ে থাকা ম্যাচ ড্র করে ছিটকে গিয়েছিল বসুন্ধরা। এবারও তেমন কিছু হতে যাচ্ছে, সেই শঙ্কা ম্যাচের আগেই করেছিলেন ব্রুজোন।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে অল্প কথায় এএফসির কাছে রেফারিং নিয়ে তদন্ত করার অনুরোধ জানান ব্রুজোন, ‘ফুটবলের স্বার্থে এএফসির উচিত বাংলাদেশের দলের সঙ্গে রেফারি কেন এমন করছে সেটার তদন্ত করা। আগের ম্যাচে আমরা নিজের মাঠে খেলেছি, ম্যাচের পর আমরা রেফারিং নিয়ে অভিযোগ করেছিলাম। আমি আবারও বলছি, ফুটবলের স্বার্থে এএফসি যেন এর তদন্ত করে।’
ওডিশা ম্যাচে রেফারি আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত থাকতে পারেন বলে মনে করেন ব্রুজোন, ‘হতে পারে রেফারি দুই কারণে এই সিদ্ধান্ত দিয়েছে। প্রথম কারণ, হতে পারে এখানে আর্থিক কিছু বিষয় জড়িত। দ্বিতীয়ত, কেউ তাকে সরাসরি নির্দেশ দিয়েছে। ম্যাচ নিয়ে এটাই আমার বিশ্লেষণ।’

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
১৩ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১৪ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১৪ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১৫ ঘণ্টা আগে