
পাঁচবারের চ্যাম্পিয়ন হলেও ব্রাজিল সবশেষ বিশ্বকাপ জিতেছে ২০০২ সালে। পরের ২৩ বছরে চ্যাম্পিয়ন হওয়া দূরে থাক। পাঁচবার বিশ্বকাপ খেলে একবারও উঠতে পারেনি ফাইনালে। লাতিন আমেরিকার এই দলকে আগামী বিশ্বকাপের ফেবারিটের তালিকায় রাখা যাবে কি না, সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার।
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব শেষ হয়ে গেছে। আর্জেন্টিনা পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে বিশ্বকাপের মূল পর্বের টিকিট কেটেছে। অক্টোবরে যে দুইটি ম্যাচ খেলবে, সেগুলো মূলত প্রীতি ম্যাচ। মায়ামির হার্ডরক স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচ। ভেনেজুয়েলার বিপক্ষে নামার আগে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে সাক্ষাৎকার দিয়েছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আর্জেন্টাইন এই মিডফিল্ডার বলেন, ‘বিশ্বকাপ জয়ের দৌঁড়ে আছে স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা। চতুর্থ দল হিসেবে ব্রাজিলকে রাখা যেতে পারে। যদিও তারা সেরা অবস্থায় নেই।’
বিশ্বকাপ বাছাইয়ে এ বছরের মার্চে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে হেরেছিল ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে বাজেভাবে হারের পর প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছিল দরিভাল জুনিয়রকে। মে মাসে সেই পদে বসেন কার্লো আনচেলত্তি। কোচ বদলের পর চার ম্যাচের মধ্যে ব্রাজিল জিতেছে দুই ম্যাচ। এক ম্যাচ হেরেছে ও ড্র করেছে এক ম্যাচ। একটা পর্যায়ে যে ব্রাজিলের সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলা নিয়েই ছিল সংশয়, তারা পয়েন্ট টেবিলের ছয়ে থেকে নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট। ব্রাজিলকে নিয়ে ম্যাক অ্যালিস্টার বলেন, ‘তাদের (ব্রাজিল) দলে দারুণ খেলোয়াড় আছে। একজন দারুণ কোচও এখানে এসেছে। ব্রাজিলের ইতিহাস অনেক সমৃদ্ধ। তারা ঘুরে দাঁড়াচ্ছে।’
ফিফার সবশেষ র্যাঙ্কিং অনুযায়ী সবার ওপরে অবস্থান করছে স্পেন। ১১ বছর পর তারা এই সিংহাসনে উঠেছে। দুই ও তিনে রয়েছে ফ্রান্স ও আর্জেন্টিনা। স্পেন-ফ্রান্সের উন্নতি হলেও আর্জেন্টিনা সিংহাসন খুইয়ে দুই ধাপ নিচে নেমে গেছে। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে স্পেন-ফ্রান্স এখনো অপরাজিত। সে যা-ই হোক, আর্জেন্টিনাকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী ম্যাক অ্যালিস্টার। ২৬ বছর বয়সী আর্জেন্টাইন মিডফিল্ডার বলেন, ‘স্পেন-ফ্রান্স বিশ্বের সেরা দলের মধ্যে রয়েছে। কয়েকটি দলের বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা আছে। কিন্তু সব সময় নিজেদের ওপর বিশ্বাস আছে।’
শিরোপা শব্দটা আর্জেন্টিনার জন্য সমর্থক হয়ে উঠেছে ২০২১ সাল থেকেই। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে সেবার কোপা আমেরিকা জেতে আলবিসেলেস্তেরা। পরবর্তীতে ২০২২ সালে ফিনালিসিমা ও বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। লুসাইলে ২০২২ সালের ১৮ ডিসেম্বর ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপখরা কাটায় আর্জেন্টিনা। এরপর ২০২৪ সালে কোপা আমেরিকা জিতেছেন লিওনেল মেসি-আনদেল দি মারিয়ারা। চারটি শিরোপাই এসেছে লিওনেল স্কালোনি কোচ থাকা অবস্থায়।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) কেন অনেকে ব্যঙ্গ করে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলেন, সেটা নতুন করে বলার প্রয়োজন নেই। বৈশ্বিক ইভেন্টে তাদের পছন্দ অনুযায়ী ভেন্যুতে ম্যাচ দেওয়া হয়। যেহেতু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ আইসিসির প্রধান, এখানে অন্য ক্রিকেট বোর্ডের আপত্তির কোনো সুযোগই
১৪ মিনিট আগে
কলম্বিয়ান পপ তারকা শাকিরার ৮ মে ২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল গানের টিজার প্রকাশের পর মুহূর্তেই ছড়িয়ে পড়েছে বিশ্বে। সেই টিজারেই বোঝা গেছে মার্কিন মুলুকে হতে যাওয়া বিশ্বকাপ ঘিরে ভক্ত-সমর্থকদের উন্মাদনা কত বেশি। আর টুর্নামেন্টের আগ মুহূর্তে যখন শাকিরা সামাজিক মাধ্যমে ‘ডাই যাই’ গান প্রকাশ করলেন, তখন উ
১ ঘণ্টা আগে
বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ের পর পাকিস্তান ক্রিকেটে চলছে অশান্তি। শান মাসুদ-মোহাম্মদ রিজওয়ানদের নিয়ে কাঁটাছেড়া করছেন রমিজ রাজা, বাসিত আলী, কামরান আকমালরা। মাসুদের নেতৃত্বও ঝুলছে সুতোয়। এমন অবস্থায় ক্রিকেটারদের ধুয়ে দিলেন পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ সরফরাজ আহমেদ।
৩ ঘণ্টা আগে
আর মাত্র কয়েক ঘণ্টা পর শেষবারের মতো ইতিহাদে নামবেন পেপ গার্দিওলা। দীর্ঘ ১০ বছর তাঁর অধীনে অসংখ্য মনে রাখার মতো স্মৃতি রয়েছে ম্যানচেস্টার সিটিতে। ২০২৫-২৬ মৌসুম শেষে বিদায়ের ঘোষণা যেহেতু দিয়ে ফেলেছেন, এখন সিটির নতুন কোচ তো খুঁজতেই হবে। ভবিষ্যৎ কোচ কেমন হতে হবে, তার একটা নমুনা দিয়ে রেখেছেন গার্দিওলা।
৪ ঘণ্টা আগে