
বিশ্বকাপের নকআউটের আশা বাঁচিয়ে রাখতে পানামার বিপক্ষে জিততেই হতো ক্রোয়েশিয়াকে। এমন সমীকরণে ইউরোপের দলটিকে বেশ চিন্তায় ফেলে দিয়েছিল দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে আসা পানামা। তবে শেষ পর্যন্ত তাদের বিপক্ষে ১-০ গোলের স্বস্তির জয় তুলে নিয়েছে ক্রোয়েশিয়া।
এই জয়ে নকআউটের আশা জিইয়ে রাখল ক্রোয়েশিয়া। বাংলাদেশ সময় বুধবার ভোরে টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দলটির হয়ে জয়ের একমাত্র গোলটি করেন বদলি হিসেবে নামা আন্তে বুদিমির। চলতি আসরে এটি ২০১৮ বিশ্বকাপের রানার্সআপদের প্রথম জয়। এর আগে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪-২ গোলে হেরেছিল তারা।
এদিন ক্রোয়েশিয়ার কঠিন পরীক্ষা নিয়েছে পানামা। গোলের উদ্দেশ্যে তারা নেয় ৮টি শট, যেখানে ক্রোয়েশিয়ার শট ছিল ৬টি। দুই দলই প্রতিপক্ষের তিনটি করে শট রাখতে সক্ষম হয়। বুদিমিরের কল্যাণে শেষ হাসি হাসে ক্রোয়াটরা। দুই ম্যাচ শেষে ক্রোয়েশিয়ার সংগ্রহ ৩ পয়েন্ট। ‘এল’ গ্রুপে তারা রয়েছে তৃতীয় স্থানে। একই সংখ্যক ম্যাচে ইংল্যান্ড ও ঘানার পয়েন্ট ৪ করে। অন্যদিকে টানা দুই পরাজয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে পানামার।
প্রথমার্ধে দারুণ কিছু সুযোগ তৈরি করেছিল পানামা। ২২ মিনিটে অধিনায়ক ক্রিস্তিয়ান মার্তিনেসের সঙ্গে দারুণ বোঝাপড়ায় বল এগিয়ে গিয়ে শট নেন মুরিলো, কিন্তু সহজেই বল ধরে ফেলেন ডমিনিক লিভাকোভিচ। এক মিনিট পর আরও বড় সুযোগ আসে পানামার সামনে। মুরিলোর নিখুঁত ক্রস থেকে হোসে লুইস রদ্রিগেজের হেড দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন লিভাকোভিচ, বল ক্রসবারে লেগে ফিরে আসে।
গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় দ্বিতীয়ার্ধে। বিরতির নয় মিনিট পর স্তানিশিচের ডান দিক থেকে বাড়ানো ক্রসে ব্যাক পোস্টে থাকা আন্তে বুদিমির আলতো টোকায় বল জালে পাঠিয়ে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন। গোলের পর ব্যবধান বাড়ানোর সুযোগও পেয়েছিল ক্রোয়েশিয়া। পাসালিচের ওয়ান-অন-ওয়ান শট রুখে দেন পানামার গোলরক্ষক মস্কেরা। ফিরতি বল থেকেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন ক্রোয়েশিয়ার আক্রমণভাগের খেলোয়াড়রা।
এক গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি পানামা। দ্বিতীয়ার্ধে একাধিকবার ক্রোয়েশিয়ার রক্ষণে চাপ সৃষ্টি করে তারা। বিশেষ করে হাইড্রেশন ব্রেকের আগে মুরিলোর ধারাবাহিক আক্রমণ এবং হার্ভির ক্লোজ-রেঞ্জ হেডার ঠেকিয়ে দেন লিভাকোভিচ। ৮০তম মিনিটে কর্নার থেকে আসা বলে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিলেন হার্ভি, কিন্তু তার শট জালের বাইরের পাশে আঘাত করে। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া।

ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে তৈরি হওয়া সংকট দ্রুত মেটাতে উদ্যোগ নিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার পর সিআরসেভেনের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পরিস্থিতি স্বাভাবিক করতে আগামী সপ্তাহে তারকা ফুটবলারের সঙ্গে বৈঠকে বসতে চান ফেডারেশনের কর্মকর্তারা।
২৬ মিনিট আগে
আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত শাস্তি পেতে হবে ম্যানচেস্টার সিটিকে। এমনটাই জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর। একই সঙ্গে ক্লাবটির বিরুদ্ধে চলমান প্রক্রিয়াকে স্বাধীনভাবে শেষ করার ওপরও জোর দিয়েছে তারা।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ দলের কোচিং স্টাফে যোগ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার মালিবংওয়ে মাকেতা। তাঁকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত লিটন দাস, নাজমুল হোসেন শান্তদের সঙ্গে কাজ করবেন মাকেতা।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগে শুরুটা জয় দিয়েই করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নতুন মৌসুমের প্রথম ম্যাচে ফকিরেরপুল ইয়ং মেনস ক্লাবকে আজ ১-০ গোলে হারিয়েছে সাদাকালোরা। শুক্রবার চাঁদপুর জেলা স্টেডিয়ামে মোহামেডানের হয়ে জয়সূচক গোলটি করেন জাহিদ হাসান শান্ত।
৩ ঘণ্টা আগে