মঁপেলিয়ের বিপক্ষে গতকাল বড় জয়ই পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ৩-১ গোলের জয়ে দলের খুশি হওয়ার কথা। কেননা, লিগে দুই ম্যাচ পর জয় পেয়েছে তারা। কিন্তু এমন জয়েও খুব একটা খুশি হতে পারছে না দল।
দুই তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে ও সার্জিও রামোসের চোট দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পিএসজির। যদিও ম্যাচ শেষে জানা গেছে তাঁদের চোট গুরুতর নয়। বিষয়টি নিশ্চিত করেছেন খোদ দলের কোচ ক্রিস্টোফ গালতিয়ের।
গালতিয়ের বলেছেন, ‘তাদের চোট গুরুতর বলে মনে হচ্ছে না। পায়ের অ্যাবডাক্টরে অস্বস্তি বোধ করায় মাঠ ছেড়েছে সার্জিও। কেননা, সে কোনো ধরনের ঝুঁকি নিতে চায়নি। আর কিলিয়ান হাঁটুর পেছনে ও পেশিতে আঘাত পেয়েছে। এটি হচ্ছে আঘাতের জায়গায় কালশিটে পড়া ও জমাট রক্তের একটি শক্ত ফোলা। তাই ম্যাচের ক্রমানুসারে তাঁকে নিয়েও কোনো ঝুঁকি নিতে চাইনি। আমরা পরীক্ষা করে দেখব। স্পষ্টতই তারা দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে তাদের নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই।’
ম্যাচের ২২ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন এমবাপ্পে। মাঠ ছাড়ার আগে অবশ্য পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছেন তিনি। ১০ মিনিটে নেওয়া স্পটকিকটি দুবার নিয়েও গোল করতে ব্যর্থ হন তিনি। প্রথমবার প্রতিপক্ষের গোলরক্ষক বেঞ্জামিন লেকোমতে ফরাসি স্ট্রাইকারের নেওয়া শট ঠেকিয়ে দেন। তবে শট ঠেকানোর আগে লেকোমতে গোললাইন থেকে সামনে আসায় আবার পেনাল্টি মারার সুযোগ পান এমবাপ্পে। কিন্তু এবারের শট পোস্টে লাগে। ফিরতি একটা সুযোগ পেলেও গোলবারে রাখতে পারেননি তিনি। ফরাসি স্ট্রাইকার মাঠ ছাড়ার ১০ মিনিটের ব্যবধানে চোট নিয়ে মাঠ ছাড়েন ডিফেন্ডার রামোসও।
পেনাল্টি মিস ও দুই তারকার বিদায়ের পরও প্রতিপক্ষের মাঠ থেকে জয় পেতে সমস্যা হয়নি পিএসজির। ৩-১ ব্যবধানের জয়ের ম্যাচে একটি করে গোল করেছেন ফ্যাবিয়ান রুইজ, লিওনেল মেসি ও জারে এমেরি। মঁপেলিয়ের হয়ে ব্যবধান কমানো গোলটি করেন আরনাউড নর্দিন। এই জয়ে পয়েন্ট তালিকায় দুইয়ে থাকা মার্শেইয়ের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা। ২১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। আর সমান ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্শেই।

কথা-কাটাকাটি, স্লেজিংয়ের মতো ঘটনা ক্রিকেটে যে একেবারে নতুন, ব্যাপারটা তা নয়। বিশেষ করে, টেস্টে এ ধরনের ঘটনা অন্য রকম একটা মাত্রা দেয়। কিন্তু সম্প্রতি ভারতীয় ক্রিকেটাররা যখন প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছেন, তখন এই ব্যাপারে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। তাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইস
২৬ মিনিট আগে
আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বেঁচে গেলেন শ্রীলঙ্কার ব্যাটার পাসিন্দু সুরিয়াবান্দারা। টেস্ট ক্যারিয়ার প্রথম সেঞ্চুরি পাওয়া তাঁর কাছে ছিল কেবল সময়ের ব্যাপার। কিন্তু সুরিয়াবান্দারা সেটা আর করতে পারলেন কই! ঠিক তার পরের বলেই ভারতীয় বাঁহাতি স্পিনারকে উইকেটটা উপহার দিয়েছেন সুরিয়াবান্দারা।
১ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে জমে উঠেছে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। কার হাতে উঠবে শিরোপা, তা জানতে এখনো প্রায় এক বছরের অপেক্ষা। কিন্তু দুই ফাইনালিস্ট খুঁজে বের করা তো এত সহজ নয়। বিশেষ করে, চার ও পাঁচে থাকা বাংলাদেশ-ভারত তাকিয়ে থাকছে একে অপরের ম্যাচের দিকে।
২ ঘণ্টা আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বে গত এক দশকে ফুটবল প্রশাসনে বর্তমান ও সাবেক খেলোয়াড়দের প্রতিনিধিত্ব বেড়েছে বলে মনে করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় ফিফা ও ইনফান্তিনোর কর্মকাণ্ডের প্রশংসা করেছেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার।
২ ঘণ্টা আগে