
মার্চে বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর থেকে মুগ্ধ করে চলেছেন হামজা চৌধুরী। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে তাঁর কাজটা তো তিনিই করছেন। জাদুকরী গোলও করেছেন ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার। যার মধ্যে ১৩ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে তাঁর করা বাইসাইকেল কিকের গোল নিয়ে হইচই পড়ে গিয়েছে।
বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর এখন থেকে হামজা আন্তর্জাতিক ফুটবলে খেলেছেন ৬ ম্যাচ। করেছেন ৪ গোল ও অ্যাসিস্ট করেছেন একটি। বাইসাইকেল কিক, পেনাল্টি কিক, ফ্রি কিক, হেড—চারটা গোল করেছেন ভিন্ন চার ধরনে। এই চার গোলের মধ্যে দুটিতে অ্যাসিস্ট করেছেন জামাল ভূঁইয়া। যার মধ্যে রয়েছে নেপালের বিপক্ষে হামজার সেই বাইসাইকেল কিক। ভারতের বিপক্ষে ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে এসেছেন জামাল ভূঁইয়াও। হামজার সেই আলোচিত বাইসাইকেল কিক নিয়ে জামাল বলেন, ‘আমি সৌভাগ্যবান যে হামজাকে অ্যাসিস্ট করতে পেরেছি। একটা কর্নার আর একটা বাইসাইকেল। বাইসাইকেল গোলটা আমার দেখা বাংলাদেশের অন্যতম সেরা। অবশ্যই এক নম্বরে থাকবে।’
হামজা-জামাল যে জুটি জমে উঠছে, সেটা তো মাঠেই দেখা যাচ্ছে। মাঠের বাইরেও তাঁদের রসায়নটা দারুণ বলে জানিয়েছেন জামাল। হোটেল সোনারগাঁওয়ে আজ সাংবাদিকদের জামাল বলেন, ‘হামজা বিদেশ থেকে এসেছে আমার মতো। আমাদের মধ্যে বোঝাপড়া খুব ভালো। হামজার যখনই কোনো সমস্যা হয়, আমাকে টেক্সট করে বা কল করে। ফুটবল নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে আমি হামজাকে জিজ্ঞেস করি। এই বোঝাপড়াটা মাঠের বাইরে শুরু হয়েছে।’
জাতীয় স্টেডিয়ামে ১৩ নভেম্বর প্রীতি ম্যাচটা যেন বাংলাদেশ-নেপাল নয়, হয়েছিল হামজা ও নেপালের। নেপাল প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল। দ্বিতীয়ার্ধে ৩ মিনিটের মাথায় বাইসাইকেল কিক ও পানেনকা শটে জোড়া গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন হামজা। তবে শেষ মুহূর্তে গোল হজম করায় নেপালের বিপক্ষে ম্যাচটা ২-২ গোলে ড্র করেছিল বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে বাংলাদেশ-ভারত। ম্যাচটি এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের অন্তর্গত। দুই দল টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও ম্যাচটিকে ঘিরে অন্যরকম এক আবহ বিরাজ করছে।

বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১৬ মিনিট আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
২১ মিনিট আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
৩১ মিনিট আগে
৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১১ ঘণ্টা আগে