
২০২৪-২৫ মৌসুম দিয়ে রিয়াল মাদ্রিদের হয়ে কিলিয়ান এমবাপ্পের শুরুটা হয়েছিল দুর্দান্ত। তবে মেজর কোনো শিরোপা জিততে পারেননি তিনি। এবার নতুন মৌসুমের শুরুটা করলেন গোল দিয়ে। তাতে ইতিহাসের পাতায় নাম উঠে গেল ফরাসি এই ফরোয়ার্ডের।
সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে লা লিগায় রিয়াল মাদ্রিদ খেলেছে ওসাসুনার বিপক্ষে। ১-০ গোলে জিতলেও লস ব্লাঙ্কোসদের এই জয়ের মাহাত্ম্য অনেক বেশি। বেশ কিছু রেকর্ড ভেঙে দিয়েছে জাবি আলোনসোর দল। ম্যাচের একমাত্র গোলটি ৫১ মিনিটে পেনাল্টিতে করেন এমবাপ্পে। লা লিগায় কোনো মৌসুমে নিজেদের প্রথম ম্যাচ পেনাল্টির মাধ্যমে প্রথমবারের মতো জিতল রিয়াল।
৫১ মিনিটে এমবাপ্পেকে বক্সের মধ্যে ফাউল করেন ওসাসুনার ডিফেন্ডার হুয়ান ক্রুজ। তখনই পেনাল্টির বাঁশি বাজান রেফারি আদ্রিয়ান কর্দেরো। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে বিষয়টি আবার দেখা হয়। ওসাসুনা দলের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হলেও ভিএআর পেনাল্টির সিদ্ধান্ত বহাল রেখেছে। এমবাপ্পের পেনাল্টি থেকে করা গোলই মূলত ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। ২০২৫-২৬ মৌসুমের লা লিগা রিয়াল শুরু করল জয় দিয়ে।
ওসাসুনাকে হারিয়ে নিজেদের রেকর্ডই ভেঙে দিল রিয়াল মাদ্রিদ। লা লিগার ইতিহাসে টানা ১৭ মৌসুমে (২০০৯ থেকে ২০২৫) প্রথম ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটি শুধুই তাদের। এর আগে সর্বোচ্চ টানা ১৬ মৌসুমে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডও ছিল রিয়ালের। ১৯৬১ থেকে ১৯৭৬ পর্যন্ত এই কীর্তি গড়েছিল লস ব্লাঙ্কোসরা।
ঐতিহাসিক গোলটি সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে এমবাপ্পে করেছেন ১০ নম্বর জার্সি পরে। এই জার্সি ক্লাবটির অনেক কিংবদন্তি ফুটবলার গায়ে জড়িয়েছেন। ফেরেঙ্ক পুসকাস, মাইকেল লাউড্রপ, লুইস ফিগো, ক্ল্যারেন্স সিডর্ফ, মেসুত ওজিল, রেমন্ড কোপা, গিওর্গি হ্যাজি, মদরিচরা এই জার্সি পরে খেলেছিলেন। এদিকে কোচ জাবি আলোনসোর জন্যও এটা নতুন শুরু বলা চলে। জুন-জুলাইয়ে ক্লাব বিশ্বকাপ দিয়ে রিয়ালের কোচ হিসেবে যাত্রা শুরু হলেও লা লিগায় গত রাতে তাঁর অধীনে রিয়াল খেলেছে প্রথম ম্যাচ।

আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে গোলের পর গোল করে চলেছেন লিওনেল মেসি। ভেঙেচূড়ে দিচ্ছেন অজস্র রেকর্ড। শিরোপাতেও তাঁর শোকেস টইটুম্বুর। বয়স ৩৮ ছাড়িয়ে ৩৯ হবে এক মাস পরই। কিন্তু তাঁর পারফরম্যান্স দেখে তো বোঝার উপায় নেই। হামজা চৌধুরীর চোখে আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড রীতিমতো অপ্রতিরোধ্য।
৪ ঘণ্টা আগে
‘রাগ করলা’ সংলাপটি সামাজিক মাধ্যমে এখন ভাইরাল। বাংলাদেশের এক অভিনেতার এই সংলাপ দিয়ে নেটিজেনরা অনেক মজাদার কন্টেন্ট তৈরি করছে। ফিফাও যুক্ত হয়ে গেল এই ট্রেন্ডের সঙ্গে। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা এবার বাংলাদেশে বহুল প্রচলিত সংলাপ ব্যবহার করে নেইমারকে নিয়ে একটি ছবি পোস্ট করেছে।
৫ ঘণ্টা আগে
পাকিস্তান সিরিজ জয়ের পর একের পর এক সুখবর পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট চ্যাম্পিয়নশিপে (২০২৫-২৭ চক্র) পয়েন্ট টেবিলে ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে আসা, প্রথমবারের মতো আইসিসি র্যাঙ্কিংয়ে সাত নম্বরে অবস্থান করা—সবই নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাসদের দল হিসেবে পারফরম্যান্স করার ফসল। ত
৬ ঘণ্টা আগে
২০২৫ সালের ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের পর তামিম ইকবাল ও সমমনা সংগঠকেরা আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদকে অবৈধ দাবি করেছিলেন। তামিমরা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে চিঠিও দিয়েছিলেন। যার পরিপ্রেক্ষিতে এনএসসি নতুন অ্যাডহক কমিটি করেছে তামিমকে সভাপতি করে। এ
৭ ঘণ্টা আগে