Ajker Patrika

উন্মাদনা অনেক হয়েছে, এখন জিততে হবে: হামজা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উন্মাদনা অনেক হয়েছে, এখন জিততে হবে: হামজা
অনুশীলনে হামজা চৌধুরী। ছবি: বাফুফে

হামজা চৌধুরীকে ঘিরে বাংলাদেশের ফুটবলে যে উন্মাদনা তৈরি হয়েছে, তা শুধু মাঠের গ্যালারিতে সীমাবদ্ধ নেই। তাঁর বাংলাদেশের হয়ে খেলার খবরে বিমানবন্দরে সমর্থকদের ভিড়, হবিগঞ্জে শেকড়ের টানে ছুটে যাওয়া মানুষের ভালোবাসা, জাতীয় স্টেডিয়ামে খেলা দেখতে টিকিটের জন্য হাহাকার। সব মিলিয়ে দেশের ফুটবলে নতুন এক দৃশ্যের জন্ম দিয়েছেন এই মিডফিল্ডার।

এই উন্মাদনা উপভোগ করেন হামজা নিজেও। তবে দর্শকদের ভালোবাসার প্রতিদান দিতে চান মাঠের পারফরম্যান্স দিয়ে। তাঁর মতে, শুধু তাঁকে ঘিরে নয়, একসঙ্গে বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার জাতীয় দলে যুক্ত হওয়ায় বাংলাদেশের ফুটবল নিয়ে আগ্রহ বেড়েছে।

সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে গতকাল ঢাকায় এসেছেন তিনি। আজ কিংস অ্যারেনায় অনুশীলনে তিনি বলেন, ‘উন্মাদনা তো ছিলই। তবে কেবল আমি একাই আসিনি; শমিত এসেছে, ফারহান এসেছে, ফাহমিদুল এসেছে, এর আগে কিউবা এসেছে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই একেবারে উপযুক্ত সময়ে একসঙ্গে যুক্ত হয়েছি। ফলে আগ্রহ ও উন্মাদনাটা অনেক বড় আকার ধারণ করেছে।’

তবে এত দিন ধরে তৈরি হওয়া এই আগ্রহের সঙ্গে এখন জয়ের প্রত্যাশাও যুক্ত হয়েছে। হামজা বুঝতে পারছেন, দর্শকেরা শুধু তাঁর খেলা দেখতে মাঠে আসেন না, বাংলাদেশের জয়ও দেখতে চান। তাই তাঁদের প্রত্যাশা পূরণে এখন আর উন্মাদনা নয়, ফলাফলই সবচেয়ে গুরুত্বপূর্ণ। হামজা বলেন, ‘এখন আমাদের ম্যাচ জেতা শুরু করতে হবে। প্রায় এক-দুই বছর ধরেই তো এই উন্মাদনা চলছে, তাই এখন ম্যাচ জেতাই আসল কাজ। যে সমর্থকেরা অনেক অর্থ ও মূল্যবান সময় খরচ করে মাঠে আমাদের খেলা দেখতে আসেন, তাঁদের প্রতিদান দেওয়া প্রয়োজন। আমার মনে হয় এখন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

শুধু ব্যক্তিগত জনপ্রিয়তা দিয়ে সমর্থকদের প্রত্যাশা পূরণ সম্ভব নয়, সেটি ভালোই জানেন হামজা। তাই তাঁর কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দলকে জেতানো। সাফ চ্যাম্পিয়নশিপে ২৩ বছর পর শিরোপা জয়ের যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ মাঠে নেমেছে, সেটি পূরণ করতে চান তিনি, ‘ইনশা আল্লাহ আমাদের পরবর্তী পদক্ষেপ হলো ম্যাচ ও টুর্নামেন্ট জেতা শুরু করা।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত