Ajker Patrika

বুমরা নিজেকে কোথায় হারালেন

ক্রীড়া ডেস্ক    
বুমরা নিজেকে কোথায় হারালেন
১০ ম্যাচে ৩ উইকেট নিয়েছেন এই পেসার। ছবি: সংগৃহীত

নক্ষত্রেরও একদিন পতন হয়—জীবনানন্দ দাশের এই লাইনটা যশপ্রীত বুমরা কখনো শুনেছেন কি না সেটা নিয়ে বিস্তর আলোচনা হতে পারে। তবে এই পেসার যে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চরম দুঃসময় পার করছেন, সেটা নিয়ে কারও সন্দেহ থাকার কথা না।

১০ ম্যাচ শেষে মুম্বাই ইন্ডিয়ানসের সংগ্রহ ৬ পয়েন্ট; অবস্থান করছে টেবিলের নয়ে। বাকি ৪ ম্যাচ হাতে রেখে ফ্রাঞ্চাইজিটির জন্য প্লে অফে জায়গা করে নেওয়া এখন ভীষণ কঠিন। পারফরম্যান্স এবং বাস্তবতা বলছে, লিগ পর্ব থেকেই মুম্বাইয়ের বিদায় এখন কেবল সময়ের অপেক্ষা। রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নদের মতো ব্যক্তিগত পারফরম্যান্সে বুমরাও হারিয়ে খুঁজছেন নিজেকে। ১০ ম্যাচে নিয়েছেন মাত্র ৩ উইকেট; ওভারপ্রতি দিয়েছেন ৮.৮৯ রান। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে—এবারের আইপিএলে কতটা বাজে সময় পার করছেন বুমরা। টুর্নামেন্টের ইতিহাসে গত এক দশকে এতটা খরুচে ছিলেন না তিনি।

প্রথম ৫ ম্যাচে তো উইকেটের দেখাই পাননি বুমরা। প্রথম শিকারের জন্য তাঁকে অপেক্ষা করতে হয়েছে ষষ্ঠ ম্যাচ পর্যন্ত। ১০ ম্যাচের চারটিতে দিয়েছেন দশের বেশি রান। আইপিএলে এর আগে এক মৌসুমে কখনো এত বেশি ম্যাচে ওভারপ্রতি দশের বেশি রান খরচ করেনি এই পেসার। কিপটে বোলিংয়ে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করা বুমরাই এবার উদার হস্তে রান বিলিয়ে দিচ্ছেন। ধারহীন, নির্বিষ বোলিংয়ে চিন্তা বাড়াচ্ছেন মুম্বাইয়ের।

১০ ম্যাচে ৮টি নো বল করেছেন বুমরা। সবশেষ ম্যাচে লক্ষ্ণৌকে ৬ উইকেটে হারিয়েছে মুম্বাই। দল জিতলেও আরও একটা বাজে দিন পার করেছেন এই বোলার। ৪ ওভারে দেন ৪৫ রান; কোনো উইকেট পাননি। এমতাবস্থায় বুমরাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের দুই সাবেক ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার ও ভেদা কৃষ্ণমূর্তি।

ভেদা বলেন, ‘কোচ, অধিনায়ক কিংবা টিম ম্যানেজমেন্ট—বিশেষ করে সূর্যকুমার যাদব ও রোহিত শর্মা—ওর কাছের মানুষরা বসে সরাসরি জিজ্ঞেস করতে পারেন—‘তুমি কি ভেতর থেকে শতভাগ ফিট অনুভব করছ?’ কিংবা ‘একটা ম্যাচের জন্য বিশ্রাম নিতে চাও কি?’ এতে সে সতেজ হয়ে ফিরতে পারবে। যদি বুমরাহ নিজে বলে যে সে খেলতে প্রস্তুত, তাহলে হয়তো আমরা ভালো কিছু দেখতে পাব। তবে এমন খোলামেলা কথা বলা জরুরি—সে বিশ্রাম চায় নাকি খেলতে চায়, সেটা বোঝার জন্য।’

এই প্রসঙ্গে বাঙ্গার বলেন, ‘ম্যানেজমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে—তারা কি বুমরাকে ছাড়া খেলতে রাজি? যদি তারা নিচের দিকে শেষ করতেও প্রস্তুত থাকে, তাহলে বুমরাহ হয়তো বাকি ম্যাচগুলো না খেলার সিদ্ধান্ত নিতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মার্কিন-ইসরায়েলি হামলার পরও ৩-৬ মাসের মধ্যেই পারমাণবিক বোমা তৈরিতে সক্ষম ইরান

বাউফলে টয়লেট নির্মাণে ‘দুই কোটি টাকা’ বিতর্ক: তদন্তে মিলল ভিন্ন চিত্র

তামিলনাড়ুতে জিতলেন বিজয়ের গাড়িচালকের ছেলে, নিজ আসনে হার মুখ্যমন্ত্রী স্টালিনের

পশ্চিমবঙ্গে নির্বাচন: দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা বিজেপির, নিজের ডেরাতেও হারলেন মমতা

কেরালায় মুসলিম তরুণীর কাছে হারলেন ক্ষমতাসীন বাম জোটের প্রধান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত