
নারী এএফসি এশিয়ান কাপে ভারতের মিশন শুরু হবে আগামীকাল। বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় তাদের প্রতিপক্ষ ভিয়েতনাম। প্রথম ম্যাচের আগে নিজেদের পারফরম্যান্সের চেয়ে যেন জার্সি নিয়েই বেশি চিন্তিত সঙ্গীতা বাসফোরের দল।
এবারের নারী এশিয়ান কাপের আয়োজক অস্ট্রেলিয়া। টুর্নামেন্টে অংশ নিতে নির্দিষ্ট সময়ের বেশ খানিকটা পরেই তাসমান পাড়ের দেশটিতে পৌঁছায় ভারত। দেরিতে অস্ট্রেলিয়ায় যাওয়ায় স্বাভাবিকভাবেই প্রস্তুতিতে ঘাটতি থেকেই যাচ্ছে। তার ওপর নতুন করে যোগ হয়েছে জার্সি বিভ্রাট। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ শুরুর মাত্র দুদিন আগে টিম হোটেলে জার্সি বুঝে পায় ভারতীয় মেয়েরা।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) পাঠানো জার্সি মাপের তুলনায় অনেক ছোট। ৮০ শতাংশ খেলোয়াড়ই নাকি মাপ মতো জার্সি পাননি বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এআইএফএফের এমন কর্মকাণ্ডে বেজায় চটেছেন ভারতীয় দলের ফুটবলাররা। প্রতিবেদনে আরও বলা হয়েছে–বিষয়টি নিয়ে ফেডারেশনকে চিঠি লেখেছে সঙ্গীতা, সুইটি দেবী, মনিশা কল্যাণরা। অনুশীলন চালিয়ে নিতে আপাতত দুই সেট জার্সি কিনে নিয়েছে ভারতীয় দল।
এই চিঠিতে বলা হয়েছে, ‘গত কয়েকদিন ধরে আমাদের ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের প্রবল সমস্যার মধ্যে পড়তে হয়েছে। আমরা মাপ অনুযায়ী জার্সি পাইনি। এ রকম অদ্ভুত সমস্যার জেরে আমাদের মনযোগে ব্যাঘাত ঘটেছে। মানসিকভাবেও আমরা সবাই খুব বাজেভাবে ধাক্কা খেয়েছি।’

ভারতের দেওয়া ৩৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চাপের মুখে আছে শ্রীলঙ্কা। ৮৪ রানে ৪ উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করেছে স্বাগতিকেরা। বাকি ৬ উইকেটে আরও ২৮৮ রান করতে হবে লঙ্কানদের। এই সমীকরণ মেলাতে অতিমানবীয় কিছুই করতে হবে ধনঞ্জয়া ডি সিলভার দলকে। জয়-পরাজয়ের সমীকরণ একপাশে রেখে আপাতত শ্রীলঙ্কাকে স্বস্তি দি
১ সেকেন্ড আগে
বাজে এক অভিজ্ঞতাই হলো বাংলাদেশ দলের। ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয়ের পর সফরকারীদের পুরো নজর এখন দ্বিতীয় টেস্টের দিকে। তার আগে অনাকাঙ্ক্ষিত এক পরিস্থিতির মোকাবেলা করতে হলো নাজমুল হোসেন শান্তদের।
২ ঘণ্টা আগে
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে শাস্তি পেলেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনারকে ১ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাঁর গাড়িতে ইন্টারলক ডিভাইস বসানোর নির্দেশ দিয়েছেন আদালত।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে এক টেস্ট জিতেই বাংলাদেশের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। ইয়ান বিশপ-আকাশ চোপড়া, হার্শা ভোগলের মতো ক্রিকেট বিশেষজ্ঞরাও মনে করেন, ডারউইন টেস্ট জিতে ক্রিকেট বিশ্বকে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-মুমিনুল হকরা বিশেষ বার্তা দিয়েছেন। হাসান মাহমুদও যেন বিশপদের সুরে সুর মিলিয়েছেন।
৩ ঘণ্টা আগে