
এক মিলি আক্তার বাংলাদেশকে কত বাঁচাবেন—চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচ দুটি দেখে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মনে এই প্রশ্ন আসতে পারে। গোলপোস্টের সামনে ব্যস্ত সময় কাটাতে হচ্ছে তাঁকে। প্রতিপক্ষের একের পর এক আক্রমণ ঠেকাতে জান-প্রাণ দিয়ে লড়ছেন তিনি। তবু টুর্নামেন্টে দুই ম্যাচ মিলে সাত গোল হজম করেছে বাংলাদেশ।
সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে আজ উত্তর কোরিয়ার বিপক্ষে পাঁচ সেভ দিয়েছেন বাংলাদেশ গোলরক্ষক মিলি। এমনকি ম্যাচের ৪৫ মিনিট পর্যন্ত বাংলাদেশ-উত্তর কোরিয়া ম্যাচ গোলশূন্য অবস্থায় ছিল। কিন্তু প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ২ মিনিটের ব্যবধানে বাংলাদেশ দ্রুত ২ গোল হজম করে বসে। বাংলাদেশের রক্ষণদুর্গ ভেদ করে একের পর এক গোল দিয়েছেন উত্তর কোরিয়ার ফুটবলাররা। ৫-০ গোলে হারের পর এএফসি এশিয়ান কাপের অফিশিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আজ আমরা অন্যতম এক সেরা দলের বিপক্ষে খেলেছি। খেলার পর বুঝতে পেরেছি আমাদের কোথায় কোথায় সমস্যা। এগুলো নিয়ে কাজ করব।’
একাদশে বাটলারের চমক দেখানো নতুন কিছু নয়। রুপনা চাকমার পরিবর্তে চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে দুই ম্যাচেই মিলিকে গোলরক্ষক হিসেবে খেলিয়েছেন। চীনের বিপক্ষেও মিলি আট সেভ দিয়েছিলেন। সেই ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হেরেও চীনের কুর্নিশ পেয়েছিল।
দুই ম্যাচ মিলে সাত গোল হজম করা বাংলাদেশ টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো গোল করতে পারেনি। আজ উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিলিকে নিয়ে বাংলাদেশ কোচ বাটলার বলেন, ‘মিলি একজন সত্যিকারের ব্যক্তিত্ব এবং সে একজন সৈনিক। তার পটভূমি বিবেচনা করলে জীবনের প্রতি তার জেদ এবং উদ্দীপনার প্রশংসা আপনাকে করতেই হবে। তার সঙ্গে কাজ করা দারুণ। সে এই সুযোগটি পাওয়ার যোগ্য এবং মেয়েটির জন্য আমার কেবল প্রশংসাই আছে।’
বাংলাদেশের বিপক্ষে আজ উত্তর কোরিয়ার হয়ে জোড়া গোল করেছেন কিম কিয়ং ইয়ং। একটি করে গোল করেছেন মিওন ইউ জং, চে উন ইয়ং ও কিম হাই ইয়ং। যাঁদের মধ্যে ৪৫ মিনিটে মিওন ইউ জং পেনাল্টি থেকে গোল করেছেন।

ওয়ানডেতে নিজেকে হারিয়ে খুঁজছেন লিটন দাস। গত বছরের জুলাইয়ের পর আর এই সংস্করণে খেলা হয়নি টি-টোয়েন্টি দলের অধিনায়কের। এরপরও লিটনকে পরিকল্পনার বাইরে রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বরং এই উইকেটরক্ষক ব্যাটারকে নিয়ে বড় স্বপ্নই দেখছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নিয়ে একের পর এক মন্তব্য করে আলোচনায় মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের ভবিষ্যদ্বাণীকে ভুল প্রমাণ করে ফাইনালে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। শেষ পর্যন্ত ভারত যদি শিরোপা জিতে নেয় তাহলে আমির কী বলবেন সেটাই এখন দেখার বিষয়।
২ ঘণ্টা আগে
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১১ মার্চ। তার আগে আগামীকাল নিজেদের ঝালিয়ে নেবে মেহেদী হাসান মিরাজের দল। বিসিএল অলস্টার একাদশের বিপক্ষে আজ খেলতে নামবে বিসিবি একাদশ। মূলত পাকিস্তান সিরিজে ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে এই দল গড়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
এই জয়ে আবাহনীর সংগ্রহ ১৬ পয়েন্ট। তাদের ওপরে ওঠার সুযোগ থাকলেও ১৫ পয়েন্ট পাওয়া পুলিশ এফসি গাজীপুরে ১–১ গোলে ড্র করেছে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে। মানিকগঞ্জে আরামবাগ ক্রীড়া সংঘের সঙ্গে ১–১ গোলে ড্র করেছে ফকিরেরপুলও।
৩ ঘণ্টা আগে