
ওয়ানডেতে নিজেকে হারিয়ে খুঁজছেন লিটন দাস। গত বছরের জুলাইয়ের পর আর এই সংস্করণে খেলা হয়নি টি-টোয়েন্টি দলের অধিনায়কের। এরপরও লিটনকে পরিকল্পনার বাইরে রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বরং এই উইকেটরক্ষক ব্যাটারকে নিয়ে বড় স্বপ্নই দেখছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
বাংলাদেশের হয়ে সবশেষ ৮ ওয়ানডেতে এক অঙ্কের কোটায় থেমেছেন লিটন। এই সময়ে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন চারবার। সবশেষ ফিফটি করেছেন ১৪ ইনিংস আগে; ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে। এমন বাজে ফর্মের পরও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে জায়গা হয়েছে লিটনের। ফাহিম জানালেন, অভিজ্ঞতার বিচারেই লিটনকে দলে রেখেছেন নির্বাচকেরা।
ফাহিম বলেন, ‘লিটনের অভিজ্ঞতাকে আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখি। আশা করি, ও খুব ভালো খেলবে। ওকে নিয়ে আমাদের যথেষ্ট স্বপ্ন আছে। মিডল অর্ডারে যদি সে থিতু হতে পারে, সে ক্ষেত্রে আমাদের ব্যাটিংটা অনেক শক্তিশালী হতে পারে। কারণ, ওর মতো একজন অভিজ্ঞ খেলোয়াড় মাঝে দরকার। সেদিক থেকে আমার ধারণা, এই নির্বাচনটা (দলে নেওয়া) হয়েছে। দেখা যাক ও কেমন করে।’
পাকিস্তান সিরিজে কেমন উইকেট হবে, সে প্রসঙ্গে ফাহিম বলেন, ‘তিনটি ম্যাচই মিরপুরে হবে সুস্পষ্ট কারণে। আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি, মিরপুরে আগে যে ঐতিহ্যগতভাবে নিচু ও মন্থর উইকেট হতো, তেমন উইকেট কিন্তু এখন হয় না। এখন যে ধরনের উইকেটে আমরা সাম্প্রতিক সময়ে খেলে আসছি, সে রকম উইকেটই থাকবে।’
চেনা মাঠ হওয়ায় উইকেট থেকে বাংলাদেশ সুবিধা পাবে বলে মনে করছেন ফাহিম, ‘আশা করি, রান করাটা খুব কঠিন হবে না। প্রতিযোগিতামূলক হবে, কিন্তু রান করাটা কঠিন হবে না। কিন্তু কিছুটা সুবিধা আমাদের থাকবেই। যেহেতু আমরা এই উইকেটে খেলে অভ্যস্ত, পাকিস্তান এখানে অভ্যস্ত না। আমরা হয়তো কিছুটা এগিয়ে থাকব। কিন্তু আগে যে ধরনের সুবিধা পেতাম, সেটা হয়তো থাকবে না।’

প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংসটি এখন তাওহীদ হৃদয়ের দখলে। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ৩৫০ রানের অপরাজিত ইনিংস খেলে পেছনে ফেলেছেন তামিম ইকবালকে।
১৫ মিনিট আগে
অপহরণকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু সেই পরিকল্পনা সফল হতে দেয়নি ফ্রান্সের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের বিচক্ষণতায় অপহরণকারীদের হাত থেকে বেঁচে গেছেন রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের অধিনায়ক।
১ ঘণ্টা আগে
২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল। লিটন দাসকে অধিনায়ক করে শক্তিশালী দল নিয়ে যাবে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
ডাবল সেঞ্চুরি করে আগের দিন অপরাজিত ছিলেন তাওহীদ হৃদয়। সেই ইনিংসটাকে আরও বড় করে ত্রিপল সেঞ্চুরিতে রূপ দিলেন। প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিদেশের মাটিতে ত্রিপল সেঞ্চুরির কীর্তি গড়লেন এই ব্যাটার।
৪ ঘণ্টা আগে