এমন ম্যাচ কেউ কখনো দেখেছে কি না সন্দেহ। টাইব্রেকারেও ফল মীমাংসা না হওয়ায় রেফারি দুই দলের অধিনায়ককে ডেকে সিদ্ধান্ত নিলেন টস করার। সেখানে যে জিতবে, চ্যাম্পিয়ন হবে তারা—সেই টসই জন্ম দিল যত বিতর্কের।
টসে বাংলাদেশ হারের সঙ্গে সঙ্গে শিরোপা জয়ের খুশিতে উদ্যাপনে মেতে ওঠেন ভারতের মেয়েরা। কিন্তু পরক্ষণেই লাগে মহাগ্যাঞ্জাম। বাংলাদেশের কোচ-কর্মকর্তারা আপত্তি জানান রেফারির সিদ্ধান্তের। ভারতও নাছোড়বান্দা। টস যে তারাই জিতেছে! কিন্তু দুই পক্ষের এমন নাছোড়বান্দা মানসিকতায় উত্তেজিত হয়ে উঠে কমলাপুর স্টেডিয়াম।
একপর্যায়ে মাঠ ছেড়ে যায় ভারত। ফল নিষ্পত্তির জন্য দুই ঘণ্টা বেশি সময় অপেক্ষার পর অবশেষে দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।
ফাইনালকে ঘিরে এই বিতর্ক জন্ম নেয় মূলত শ্রীলঙ্কান ম্যাচ কমিশনার সিলভা জয়সুরিয়া ডিলনের ভুলে। আন্তর্জাতিকভাবে টাইব্রেকারে ফল নির্ধারণ না হওয়া পর্যন্ত শট নেওয়ার নিয়ম থাকলেও ম্যাচ কমিশনার দুই অধিনায়ককে ডাকেন টসের জন্য। তাতেই জন্ম বিতর্কের। সেই গ্যাঞ্জামের সময় জানা যায়, ভারত ৩০ মিনিটের মধ্যে মাঠে না ফিরলে বিজয়ী ঘোষণা করা হতে পারে বাংলাদেশকে। তবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি। লম্বা সময় অপেক্ষা করতে হলেও দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে
এই বিতর্কের আগে দারুণ এক উপভোগ্য ফাইনাল দেখেছেন মাঠের দর্শকেরা। ম্যাচে আট মিনিটে শিবানী দেবীর গোলে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। অতিরিক্ত চার মিনিট সময়ের এক মিনিট আগে সাগরিকার গোলে ম্যাচে সমতায় ফেরে বাংলাদেশ। খেলা গড়ায় টাইব্রেকারে। সেই টাইব্রেকার থেকেই জন্ম নিয়েছে যত বিতর্কের।
আজ বারুদ ঠাসা এক বাংলাদেশ-ভারত অনূর্ধ্ব-১৯ সাফের ফাইনাল দেখার জন্য কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে হাজির হয়েছিলেন হাজার হাজার দর্শক। সেই দর্শকেরা দেখলেন শ্বাসরুদ্ধকর ফাইনাল। ১-০ গোলে পিছিয়ে থাকা ফাইনালে বাংলাদেশ সমতায় ফিরল একদম শেষ সময়ে এসে। সেখান থেকে খেলা গড়াল টাইব্রেকারে। ভাগ্যের খেলাতেও ১১ শটে নির্ধারিত হলো না শিরোপা। টসের জন্য দুই অধিনায়ককে ডাকলে শ্রীলঙ্কান ম্যাচ কমিশনার সিলভা জয়সুরিয়া ডিলন। টসে শিরোপা হারার পর রেফারি রাই অঞ্জনা ও কমিশনারকে ঘিরে ধরলেন বাংলাদেশের খেলোয়াড়-কর্মকর্তারা। বাংলাদেশের আপত্তিতে খেলা চালানোর সিদ্ধান্ত নিলেন ম্যাচ কমিশনার। সিদ্ধান্ত জানানোর পর আপত্তি তুলে ভারত মাঠ ছেড়ে যায়। শিরোপা জিতল কারা, এখন তা নিয়ে চরম অনিশ্চয়তা।

সমালোচনা, অবহেলার জবাব দিতে হয় এভাবেই। যেভাবে সালমান আলী আগা পাকিস্তান দল থেকে বাদ পড়লেন, তা অবাক করার মতোই। কিন্তু তিনি যে ভিন্ন গল্প লেখার পরিকল্পনা করেছিলেন। ঘরোয়া ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা এই ক্রিকেটার পরবর্তীতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভিডিওবার্তায় দিয়েছেন জবাবও।
২০ মিনিট আগে
গুড লেংথে বল ফেলে প্রতিপক্ষ ব্যাটারদের স্টাম্প উপড়ে ফেলা—সামাজিক মাধ্যমে হাসান মাহমুদের এমন বোলিংয়ের দৃশ্য ভাইরাল। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ব্যাটারদের সামনে হাসান যেন বিভীষিকা। তবে হাসানকে মৌসুমের শেষ অংশে পাচ্ছে না দেখে হতাশ ইংল্যান্ডের এই কাউন্টি ক্লাব।
১ ঘণ্টা আগে
১-০ গোলের ম্যাচ হলেও ম্যানচেস্টার ডার্বিতে যা ঘটেছে, তা হইচই ফেলে দিয়েছে। আলোচনা-সমালোচনা সব একটা গোলকে কেন্দ্র করেই। আর্লিং হালান্ডের সেই গোলটা কিছুতেই মেনে নিতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। এমন ঘটনায় ক্ষোভ ঝেড়েছেন ম্যান ইউ ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস।
২ ঘণ্টা আগে
দশ গোলের লজ্জার হার। অথচ ম্যাচ শেষে বাংলাদেশের কোচ পিটার জেমস বাটলারের কথায় আবারও সেই পুরোনো প্রসঙ্গ—মাঠের বাইরের হস্তক্ষেপ। উত্তর কোরিয়ার কাছে ১০–০ গোলে হারের পর দলের ভয়াবহ পারফরম্যান্সের দায় মাঠের ভেতরের জন্য নিলেও বাইরে কী হচ্ছে, তার দায় নিতে রাজি নন ইংলিশ কোচ। বরং মাঝরাতে খেলোয়াড়দের ফোন করা, কনফ
২ ঘণ্টা আগে