সেভিয়ার বিপক্ষে আতলেতিকো মাদ্রিদের গত রাতের ম্যাচটি কাগজে কলমে খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না। লুইস সুয়ারেজের জন্য অবশ্য বিষয়টা তেমন নয়। কারণ গতকালই আতলেতিকোর হয়ে নিজের শেষ ম্যাচ খেলেছেন এই উরুগুইয়ান ফরোয়ার্ড। ১-১ গোলের নিষ্প্রাণ ড্রয়ের ম্যাচে চোখের জলে আতলেতিকোকে বিদায় জানিয়েছেন সুয়ারেজ।
দুই বছর আগে বার্সেলোনা থেকে ফ্রি এজেন্ট হিসেবে আতলেতিকো মাদ্রিদে নাম লিখিয়েছিলেন সুয়ারেজ। প্রথম বছরেই ২১ গোল করে আতলেতিকোকে লিগ শিরোপা জেতাতে বড় অবদান রেখেছিলেন। এরপরের সময়টা ভালো কাটেনি তাঁর। ক্লাবও আর চুক্তি নবায়নের আগ্রহ দেখায়নি। তাই মৌসুম শেষে আতলেতিকো ছাড়তে হচ্ছে সুয়ারেজকে।
সেভিয়ার বিপক্ষে নিজের শেষ ম্যাচেও পুরো সময় মাঠে কাটাতে পারেননি সুয়ারেজ। ৬৫ মিনিটে ১-০ গোলে যখন দল এগিয়ে তখন সুয়ারেজকে তুলে নেন কোচ দিয়েগো সিমিওনে। এরপর সাইড বেঞ্চে বসে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। তোয়ালায় মুখ লুকালেও চোখের জল আড়াল করতে পারেননি সুয়ারেজ।
বিদায়ী ম্যাচে সুয়ারেজের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আতলেতিকো সমর্থকেরা। তারা ব্যানারে লিখে এনেছিল, ‘আমাদের চ্যাম্পিয়ন বানানোর জন্য লুইস তোমাকে ধন্যবাদ।’

জুনে ভারত সফরে যাচ্ছে তাই পারফরম্যান্স করেছে আফগানিস্তান। একমাত্র টেস্টে ইনিংস ও ৩০০ রানে হেরেছে আফগানরা। সেই ধারাবাহিকতায় ওয়ানডে সিরিজে হয়েছে ধবলধোলাই। দলের ভরাডুবিতে এবার নেতৃত্ব ছাড়লেন আফগানিস্তানের বাঁহাতি ব্যাটার হাশমাতউল্লাহ শাহীদি।
২ ঘণ্টা আগে
২০১৯ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের তুলনায় দল বাড়ছে আগামী ওয়ানডে বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে হতে যাওয়া বিশ্বকাপে দল সংখ্যা বেড়ে হয়েছে ১৪। তবে দল সংখ্যা বাড়লেও খেলার ফরম্যাট একেবারে আলাদা। মূলত টুর্নামেন্ট আকর্ষণীয় করতেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) সংস্করণ বদলেছে বলে জানা গেছ
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের ডামাডোলে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ নিয়ে দর্শকদের আগ্রহ ছিল না বললেই চলে। পুরো ৩৯ দিন ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় বুঁদ হয়ে ছিলেন দেশের ক্রীড়াপ্রেমীরা। আরও স্পষ্ট করে বললে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়েই মেতেছিলেন অধিকাংশ ফুটবলপ্রেমী। তবে যে হতাশার সিরিজ উপহার দিয়েছেন তানজিদ হাসান তামিম-নাজমুল
৩ ঘণ্টা আগে
টমাস টুখেল, কার্লো আনচেলত্তি, জোসে মরিনিওরা ডাগআউটে যতটা উত্তেজিত থাকেন, তাঁদের তুলনায় অনেকটাই ব্যতিক্রম লিওনেল স্কালোনি। ম্যাচে যেমন পরিস্থিতিই আসুক না কেন, স্কালোনি বেশির ভাগ সময় মাথা ঠাণ্ডা রাখেন। এমনকি দল হারলেও চোখের পানি ধরে রাখতে পারেন তিনি। কিন্তু দৃঢ় মানসিকতার স্কালোনি এবার নিজের আবেগ সামলা
৫ ঘণ্টা আগে