খেলোয়াড় জালিয়াতির অভিযোগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান এর বিরুদ্ধে আপিল করেছিল।
বাফুফের আপিল কমিটি আবেদন পর্যালোচনা করে বিকেএসপি’র শাস্তি প্রত্যাহার করেছে। আব্দুল মুয়ীদ চৌধুরীর সভাপতিত্বে আপিল কমিটি বিকেএসপির নিষেধাজ্ঞার পাশাপাশি আর্থিক জরিমানাও মওকুফ করেছে। বিকেএসপির দুই কোচকে ভিন্ন ভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছিল ফেডারেশন। আপিল কমিটি শাস্তি পর্যালোচনা করে সিনিয়র কোচ শাহীনুল হকের শাস্তিও তুলে নিয়েছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি।
এ মৌসুমে তৃতীয় বিভাগ ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয় চকবাজার কিংস। সেই দলে বিকেএসপির তিন ফুটবলার খেলেছেন। কিন্তু চুক্তিবদ্ধ হওয়া তিন ফুটবলার নাম পরিবর্তন করে খেলেছেন অন্য নামে ব্যবহার করে। চকবাজারের সঙ্গে বিকেএসপির তিন ফুটবলারের নাম ছিল নাইমুর রহমান, হাসান মিয়া ও মো. জিফাত।
সেই তিন ফুটবলারই আবার বিকেএসপির হয়ে দ্বিতীয় বিভাগে খেলেছেন অন্য নামে। বিকেএসপির হয়ে তারা খেলেছেন-তাসিন সাহেব, ইহসান হাবিব রিদুওয়ান ও রিফাত কাজী নামে। তিন ফুটবলারই নিজেদের অপরাধ স্বীকার করে নিলে শাস্তি নেমে আসে বিকেএসপির ওপর। তবে ফুটবলাররা যে ক্লাবে খেলেছেন সেই চকবাজার কিংসকে আশ্চর্যজনকভাবে কোনো শাস্তি দেয়নি বাফুফে।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৮ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৯ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১০ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১১ ঘণ্টা আগে