
ইরান যুদ্ধে স্থগিত হবে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ—এমন কথা শোনা যাচ্ছিল গত দুদিন ধরেই। অবশেষে সেটাই সত্যি হলো। পশ্চিম এশিয়ায় চলমান সামরিক সংঘাতের প্রভাবে দুই দলের মধ্যকার সাদা বলের সিরিজ দুটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে। এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
আগামী ১৩ থেকে ২৫ মার্চের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল আফগানিস্তান-শ্রীলঙ্কার। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় সিরিজটি সেখানে আয়োজন করা সম্ভব নয় বলে সম্প্রতি মত দেয় দুই দেশের বোর্ড। তারই ভিত্তিতে এবার সিরিজটি পিছিয়ে গেল। স্থগিত হওয়া সিরিজটি চলতি বছরের শেষ দিকে মাঠে গড়াবে।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ১৩, ১৫ ও ১৭ মার্চ শারজাতে তিনটি টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল। এরপর দুবাইয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হওয়ার কথা ছিল ২০,২২ ও ২৫ মার্চ। এই সিরিজ দিয়েই প্রথমবার আফগানিস্তান দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল নতুন অধিনায়ক ইব্রাহিম জাদরানের। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর রশিদ খানের পরিবর্তে দায়িত্ব পান এই ওপেনার।
এসিবির প্রধান নির্বাহী নাসীব খান বলেন, ‘শ্রীলঙ্কার সঙ্গে আমাদের সাদা বলের সিরিজ দুটি স্থগিত করা হয়েছে। ফ্লাইট, লজিস্টিক ও আঞ্চলিক পরিস্থিতির কারণে সমস্যা দেখা দিয়েছে। আমরা শ্রীলঙ্কাতে ম্যাচগুলো আয়োজন করার বিকল্পও বিবেচনা করেছি এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলাম। তবে তখন আরব আমিরাত থেকে শ্রীলঙ্কার জন্য কোনো ফ্লাইট পাওয়া যায়নি। সংক্ষিপ্ত সময়ে প্রোডাকশন, হোটেল, মাঠ বুকিং এবং নিরাপত্তা ব্যবস্থা করা কঠিন ছিল। তাই আমরা শেষ পর্যন্ত সিরিজ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। স্থগিত হওয়া সিরিজটি এই বছরের শেষ দিকে হবে।’

ইংল্যান্ড-ওয়েলসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ১২ জুন। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেবে অংশগ্রহণকারী দলগুলো। মূল পর্বের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। গা গরমের ম্যাচে নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলে ইংল্যান্ড দলে জায়গা করে নেওয়া ক্রিকেটারের সংখ্যাটা একেবারেই কম নয়। এই তালিকায় আছে ডেভিড মালান, জফরা আর্চার, উইল জ্যাকস, জেসন রয়, মঈন আলীর মতো সব বড় নাম। এই তালিকার সবশেষ সংযোজন এমিলিও গে।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কে হবেন এ নিয়ে জল্পনাকল্পনা এখনো শেষ হয়নি। বাফুফে আগামীকালের মধ্যে নতুন কোচের নাম ঘোষণা করবে বলে জানিয়েছিল। তবে এখনো তারা চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারেনি। আগেই জানা গিয়েছিল নতুন কোচ পেতে বাফুফের সবচেয়ে বড় বাধা টাকা। এখনো এ বিষয়ের ভালো কোনো সমাধান পায়নি বলে বাফুফে প
৭ ঘণ্টা আগে
পাকিস্তানের নেতৃত্বে ফিরতে বলা হলে কী সিদ্ধান্ত নেবেন—পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবশেষ মৌসুমের ফাইনালের পর এমন প্রশ্ন করা হয়েছিল বাবর আজমকে। সরাসরি না হলেও ফের দেশের আর্মব্র্যান্ড পরার ইচ্ছা যে আছে সেটা ইঙ্গিতে বুঝিয়েছিলেন এই ব্যাটার। এবার তেমন কিছু হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
৯ ঘণ্টা আগে