প্রথম ম্যাচে সিরিয়ার কাছে চার গোল হজমের পর দ্বিতীয় ম্যাচে গুয়ামের সঙ্গে ড্র করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-টোয়েন্টি দল। কিন্তু আজ ভিয়েতনামের বিপক্ষে কূলই খুঁজে পায়নি তারা। এক গোল শোধ করলেও গুনে গুনে চার গোল হজম করেছে আশরাফুল হকের দল। এতে এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-টোয়েন্টি বাছাইপর্বের মূল পর্বে যাওয়া দূরে থাক, সব আশাই শেষ হয়ে গেল বাংলাদেশের।
ভুলটা গোলরক্ষক শাহিন ইসমাইলের। একটা নয়, দুই দুটো গোল হজম করতে হয়েছে তার শিশুতোষ ভুলে। তারপর বাংলাদেশের রক্ষণ দেয়াল ছিল ছেঁড়া জালের মতো। সেই সুযোগের পুরোটা ব্যবহার করেছে ভিয়েতনাম।
তিন ম্যাচে দুই হারে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের সেরার লড়াইয়ে আছে ভিয়েতনাম ও সিরিয়া। দুই দলই তিনটি করে ম্যাচ জিতে অর্জন করেছে সমান ৯ পয়েন্ট। আরেক ম্যাচে গুদামে ১০-১ গোলে উড়িয়ে দেয় সিরিয়া। তাই পয়েন্ট টেবিল তারাও আছে ভালো অবস্থানে। তিন ম্যাচ থেকে গুয়ামের অর্জন ২ পয়েন্ট। আগামী পরশু এক পয়েন্ট করে অর্জন করা বাংলাদেশ-ভুটানের সাক্ষাৎ হবে। সেটি এখন শুধুই নিয়মরক্ষার ম্যাচ।
আজ ম্যাচের চতুর্থ মিনিটেই লিড নেয় ভিয়েতনাম। ২৯তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। ৪১তম মিনিটে পিয়াস আহমেদ নোভার গোলে ব্যবধান কমায় যুবারা। এক মিনিট পর আবার বাংলাদেশের জালে বল জড়ায় ভিয়েতনাম। ম্যাচের ৮০তম মিনিটে স্বাগতিকেরা স্কোরলাইন করে ৪-১।

ম্যাচের শুরুতে ভিএআরের সহায়তায় পেনাল্টি পেয়ে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল ব্রাজিল। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
২৭ মিনিট আগে
রেফারি যখন শেষ বাঁশি বাজালেন, কিলিয়ান এমবাপ্পে তখন প্যারাগুয়ের গোলকিপার ওরলান্ডো গিলের সামনে দাঁড়িয়ে উদ্যাপন শুরু করেছেন। গিলকে যেন দেখিয়ে একটু বেশি উচ্ছ্বাস করলেন এমবাপ্পে। গিল তখন ফরাসি অধিনায়কের দিকে হাত বাড়িয়ে দিয়েছিলেন সৌজন্য দেখিয়ে, এমবাপ্পে সেদিকে ভ্রুক্ষেপই করলেন না।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের নকআউট পর্বে কিছু ম্যাচ থাকে, যেগুলোর ফাইনালের আগেই ফাইনালের আবহ তৈরি হয়ে যায়। ডালাসে সোমবার (আজ) রাত ১টায় স্পেন ও পর্তুগালের শেষ আটে ওঠার লড়াইও তেমনই। একদিকে চার ম্যাচে একটিও গোল না খাওয়া স্পেন, অন্যদিকে নাটকীয়ভাবে ক্রোয়েশিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসে টইটম্বুর পর্তুগাল।
১ ঘণ্টা আগে
মায়ামির বে-ফ্রন্ট পার্ক সৈকতের ফ্যান জোন থেকে বেরিয়ে উবারে উঠতেই চালকের সিটের পেছনের স্ক্রিনে একটা জরিপ চোখে পড়ল। প্রশ্ন করা হয়েছে, আপনি কোনটাতে ভোট দেবেন—ফুটবল নাকি সকার? চোখ বুজে ‘ফুটবলে’ টিক দেওয়া হলো।
১ ঘণ্টা আগে