বর্ণবাদের বিরুদ্ধে নিজেই অনেক দিন ধরেই কথা বলে আসছেন রোমেলু লুকাকু। সেই তিনি এই অভিযোগে কোপা ইতালিয়া কাপে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন। অবশ্য, আজ সেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন তিনি। এতে জুভেন্টাসের বিপক্ষে দ্বিতীয় লেগে খেলতে পারবেন ইন্টার মিলানের স্ট্রাইকার।
এক বিবৃতি দিয়ে লুকাকুর বিষয়টি নিশ্চিত করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। বিবৃতিতে বলা হয়েছে, প্রতিপক্ষের সমর্থকদের ঘৃণা এবং জাতিগত বৈষম্যে প্রভাবিত হয়ে ম্যাচ পরিচালক খেলোয়াড়ের আচরণকে অবৈধ বলে নিষেধাজ্ঞা দিয়েছে।
ইতালির স্পোর্টস কোর্টে নিষেধাজ্ঞা বহাল থাকলেও লুকাকুর বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পদক্ষেপ নিয়েছেন ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি গ্যাব্রিয়েলে গ্র্যাভিনা।
সুসংবাদ পাওয়ার পর গ্র্যাভিনার হস্তক্ষেপের প্রশংসা করে লুকাকু বলেছেন, ‘আমার বিশ্বাস ছিল ন্যায়বিচার হবে। এটি দেখিয়েছে যে বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করার ইচ্ছা রয়েছে। পুরো ক্রীড়াঙ্গন এবং এর বাইরেও একটি মহান বার্তা দিয়েছে।’
কঠিন সময়কে পেছনে ফেলে এখন ফর্মে ফিরেছেন লুকাকু। ফলে খেলা দিয়েই সমালোচকদের মুখ বন্ধ করে দিচ্ছেন তিনি। তাই গোলের পর মুখে আঙুল দিয়ে চুপ থাকার ট্রেডমার্ক গোল উদ্যাপন করছেন বেলজিয়াম তারকা। আজ থেকে ১১ দিন আগে জুভেন্টাসের বিপক্ষে সেমিফাইনালে সমতাসূচক গোল করার পর তেমনি এক উদ্যাপন করেছিলেন তিনি। কিন্তু সেই উদ্যাপনের জন্যই পরে দ্বিতীয় হলুদ কার্ডে মাঠ ছাড়েন এই স্ট্রাইকার। তাঁর আচরণ বর্ণবাদী হয়েছে বলে ম্যাচ রেফারি হলুদ কার্ড দেখান।

সময়ের সঙ্গে সঙ্গে জমে উঠেছে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। কার হাতে উঠবে শিরোপা, তা জানতে এখনো প্রায় এক বছরের অপেক্ষা। কিন্তু দুই ফাইনালিস্ট খুঁজে বের করা তো এত সহজ নয়। বিশেষ করে, চার ও পাঁচে থাকা বাংলাদেশ-ভারত তাকিয়ে থাকছে একে অপরের ম্যাচের দিকে।
১২ মিনিট আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বে গত এক দশকে ফুটবল প্রশাসনে বর্তমান ও সাবেক খেলোয়াড়দের প্রতিনিধিত্ব বেড়েছে বলে মনে করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় ফিফা ও ইনফান্তিনোর কর্মকাণ্ডের প্রশংসা করেছেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার।
১৮ মিনিট আগে
২০২৫ সালের এপ্রিলে মাত্র ২৭ বছর বয়সে চিকিৎসকদের পরামর্শে পেশাদার ক্রিকেট থেকে অবসর নেন পুকোভস্কি। তাঁর আইনজীবীরা ব্রাইটন গ্রামারের বিরুদ্ধে স্টেটমেন্ট অব ক্লেইম দাখিল করেছেন। সেখানে বলা হয়েছে, ২০১৪ সালের ওই ঘটনায় জ্ঞান হারানোর পরও তাঁকে অনুশীলনে ফিরতে দেওয়া হয়েছিল। পুকোভস্কির দাবি, তাঁর ক্যারিয়ারে প
১ ঘণ্টা আগে
ম্যাকাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ নাস্তানাবুদ হয়েছে। মাত্র ৭৫০ বলের লড়াইয়ে বাংলাদেশ হেরেছে ইনিংস ও ৫১ রানে। সতীর্থদের ব্যর্থতার মাঝে একমাত্র ব্যতিক্রম শরীফুল ইসলাম পেয়েছেন জোড়া সুখবর। ব্যাটিং, বোলিংয়ে কাঁপিয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের এই বাঁহাতি পেসারের।
১ ঘণ্টা আগে