
বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচগুলো শুরু হয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে দলগুলোর অনাকাঙ্ক্ষিত সুবিধা নেওয়া বন্ধ করতে এবং 'ফেয়ার প্লে' নিশ্চিত করতে একই গ্রুপের দুটি ম্যাচ একই সময়ে আয়োজন করা আন্তর্জাতিক ফুটবলের দীর্ঘদিনের চেনা নিয়ম। তবে কোনো একটি ম্যাচ যদি আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ বা ঝড়ের কবলে পড়ে স্থগিত হয়ে যায়, তবে কি একই গ্রুপের অন্য ভেন্যুর ম্যাচটিও স্থগিত করতে হবে?
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সাফ জানিয়ে দিয়েছে—না। ফুটবলের মাঠে প্রতিটি ম্যাচেরই নিজস্ব অস্তিত্ব রয়েছে। একটির কারণে অন্য ম্যাচ আটকে থাকবে না।
আজ ভোর চারটায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। যদিও ম্যাচের আগে থেকেই রয়েছে বজ্রঝড়ের পূর্বাভাস। ফিফার নিয়ম অনুযায়ী, মায়ামিতে ব্রাজিলের ম্যাচ যদি ঝড়-বৃষ্টির কারণে সাময়িক বন্ধ বা স্থগিতও হয়ে যেত, তবে আটলান্টায় একই সময়ে শুরু হতে যাওয়া মরক্কো-হাইতির ম্যাচে এর কোনো প্রভাব পড়ত না।
বিশ্বকাপে বজ্রপাতের জন্য বিশেষ মেটেরোলজিক্যাল (আবহাওয়া সংক্রান্ত) প্রোটোকল ব্যবহার করা হচ্ছে। নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোথাও বজ্রপাত হলে খেলা তৎক্ষণাৎ ৩০ মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হবে। এই ৩০ মিনিটের মধ্যে আবারও বজ্রপাত হলে অপেক্ষার সময় নতুন করে আরও ৩০ মিনিট বাড়ানো হয়। গত সোমবার ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ফ্রান্স-ইরাক ম্যাচে প্রথমবারের মতো বিশ্বকাপে নিয়মের প্রয়োগ দেখা গেছে।

শেষবার যখন মনুমেন্তালের ঘাস ছুঁয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি, মনে হচ্ছিল আর্জেন্টিনার দুই দশকের এক সোনালি বিকেল মাঠ ছেড়ে যাচ্ছে। গ্যালারি তখনো তাঁর নামে কাঁপছে, চোখে পানি নিয়ে তিনি হাত নেড়ে বিদায় জানাচ্ছেন, আর ১০ নম্বর জার্সির আকাশি-সাদা রংটি যেন সেই মুহূর্তে আরও গাঢ় হয়ে উঠেছে।
৪ ঘণ্টা আগে

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩–০ গোলের জয়ে শেষ হয়েছে জাতীয় দলের হয়ে তাঁর দীর্ঘ পথচলা। শেষ ম্যাচে গোলও করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা। তবে ফুটবল থেকে এখনই বিদায় নিচ্ছেন না তিনি। আর্জেন্টিনার অধ্যায় শেষ হলেও ইন্টার মায়ামির হয়ে চালিয়ে যাবেন খেলা।
৮ ঘণ্টা আগে
এশিয়ান গেমস শেষ হয়েছে মাত্র দুই দিন আগে। ২২ ডিসিপ্লিনে অংশ নিয়ে বাংলাদেশ ফিরেছে একটি ব্রোঞ্জ পদক নিয়ে। মাঠের ফল নিয়ে হতাশার সঙ্গে গেমস চলাকালে খেলোয়াড়দের শৃঙ্খলা নিয়েও উঠেছে প্রশ্ন। সেই প্রসঙ্গেই এবার কঠোর বার্তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাঁর মতে, হার-জিত খেলারই অংশ, কিন্তু প্রতিযো
৯ ঘণ্টা আগে