Ajker Patrika

নকআউটে সুইজারল্যান্ড-কাতার, অপেক্ষায় বসনিয়া

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৫ জুন ২০২৬, ০৩: ৪৫
নকআউটে সুইজারল্যান্ড-কাতার, অপেক্ষায় বসনিয়া
জয়ের পর সুইজারল্যান্ডের উচ্ছ্বাস। ছবি: এএফপি

নকআউট নিশ্চিত করার পাশাপাশি কানাডার সামনে ছিল আরেকটি লক্ষ্য। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ বত্রিশ রাউন্ডের ম্যাচ ঘরের মাঠে খেলা। কিন্তু ভ্যাঙ্কুভারের তাদের ২-১ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। সিয়াটলে কাতারকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে ৪ পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে শেষ করেছে বসনিয়া ও হার্জেগোভিনা। সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দলের একটি হয়ে পরের রাউন্ডে যাওয়ার আশায় এখন অধীর অপেক্ষায় বসনিয়ানরা।

ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে কানাডা ও সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে বিরতির পরপরই দৃশ্যপট বদলে যায়। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর মাত্র ৪০ সেকেন্ডের মাথায় জোহান মাজ্জামান্বির ক্রস থেকে দুর্দান্ত এক শটে সুইজারল্যান্ডকে এগিয়ে নেন রুবেন ভারগেস। আক্রমণের ধারা বজায় রেখে ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাজ্জামান্বি নিজে। ব্রিল এম্বোলোর পাস থেকে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন তিনি।

ম্যাচের ৭৪ মিনিটে বদলি নেমে কানাডার প্রমিস ডেভিড মাত্র দুই মিনিটের মাথায় সালিবার চমৎকার লব থেকে দর্শনীয় এক ভলিতে সুইস গোলরক্ষক গ্রেগর কোবেলকে পরাস্ত করে ব্যবধান ২-১ করেন। শেষ মুহূর্তে কানাডার জনস্টন ও কর্নিলিয়াসের নিশ্চিত দুটি সুযোগ কোবেল রুখে দিলে পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত হয় সুইজারল্যান্ডের। হেরেও নকআউটে যাওয়া কানাডার পরবর্তী ম্যাচ খেলতে চলে যেতে হবে যুক্তরাষ্ট্রে, আর সুইজারল্যান্ড থেকে যাচ্ছে ভ্যাঙ্কুভারেই।

সিয়াটলে কাতারকে দাঁড়াতেই দেয়নি বসনিয়া। ম্যাচের ২৯ মিনিটে ৩০ গজ দূর থেকে চোখধাঁধানো এক শটে বসনিয়াকে এগিয়ে দেন তরুণ করিম আলজাবেগোভিচ। ৩৪ মিনিটে এডিন জেকোর শট কাতারের ডিফেন্ডার সুলতান আলব্রাকের গায়ে লেগে আত্মঘাতী গোল হলে ব্যবধান ২-০ হয়। ৪২ মিনিটে কাতারের পক্ষে একমাত্র গোলটি শোধ করেন অধিনায়ক হাসান আল হাইদোস। তবে ম্যাচের ৫৫ মিনিটে ইনজুরিতে পড়ে তাঁকে মাঠ ছাড়তে হয়। এরপর ৮০ মিনিটে বক্সের ভেতর জটলার সুযোগ নিয়ে ঠান্ডা মাথায় বসনিয়ার হয়ে তৃতীয় গোলটি করেন এরমিন মাহমিচ।

এই জয়ের ফলে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হওয়া বসনিয়া এখন বাকি গ্রুপগুলোর ফলের দিকে তাকিয়ে আছে। সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে আসর শুরু করা কাতার কানাডা ও বসনিয়ার কাছে হেরে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হওয়া কানাডা শেষ বত্রিশে খেলবে এ গ্রুপের রানার্সআপের সঙ্গে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত