
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সংবাদ সম্মেলন বলে কথা। শিরোপা ধরে রাখার মিশনে নামা দলটির এখন কী অবস্থা, নকআউট পর্বে কোন কৌশলে খেলবে দলটি—সাংবাদিকদের আগ্রহ থাকে এসব বিষয় নিয়েই। তবে এবার লিওনেল স্কালোনির সংবাদ সম্মেলনে এক নারী আয়োজক ফটোগ্রাফারদের স্থানত্যাগের নির্দেশনা দিয়েছেন। যে ঘটনায় স্কালোনি রীতিমতো হতভম্ব।
বাংলাদেশ সময় আজ রাত ১০টায় আটলান্টায় শুরু হবে শেষ ষোলোর আর্জেন্টিনা-মিসর। ম্যাচের আগে গত রাতে স্কালোনি সংবাদ সম্মেলনে এসেছেন। স্বাভাবিকভাবেই তাঁকে ঘিরে থাকে ক্যামেরার অসংখ্য লেন্স। গত রাতেও আলোকচিত্রীরা ভিড় করছিলেন। আর্জেন্টিনার কোচ যখন বিশ্বকাপের দলগুলোর খেলার মান সম্পর্কে একটি প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, তখন আয়োজকদের একজন নারী মাইক্রোফোন নিয়ে ঘোষণা দিয়েছিলেন, ‘অনুগ্রহ করে ফটোগ্রাফারদের কক্ষ ত্যাগ করার কথা বলা হচ্ছে। ধন্যবাদ।’
আয়োজকদের পক্ষ থেকে হঠাৎ ফটোগ্রাফারদের কক্ষ ছেড়ে বেরিয়ে যেতে বলা হলে সংবাদ সম্মেলনটি সাময়িক সময়ের জন্য বাধাপ্রাপ্ত হয়। অপ্রত্যাশিত এই ঘোষণার সময় স্কালোনি টেবিলে রাখা একটি পানির বোতল থেকে চুমুক দিচ্ছিলেন। ঘোষণাটি শুনে তিনি বিস্ময়ে ভ্রু উঁচু করেন। সেই নারীর কর্তৃত্বপূর্ণ ঘোষণার প্রসঙ্গ টেনে বলেন, ‘কঠোর।’
স্কালোনি যখন এই কথা বলেন, তখন তাঁর ডান পাশে দাঁড়িয়েছিলেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) যোগাযোগ পরিচালক নিকোলাস নোভেলো। ফটোগ্রাফারদের স্থান ত্যাগের ঘোষণা প্রসঙ্গে স্কালোনি হালকা হাসি দিলেন নোভেলোর দিকে তাকিয়ে। স্কালোনির সঙ্গে প্রায়ই সংবাদ সম্মেলনে যান নোভেলো।
মিসর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে যখন স্কালোনি আসেন, তখন তাঁর কাছে এসেছে ব্রাজিলের প্রসঙ্গ। নকআউট পর্বের ম্যাচে কাউকে ফেবারিট মানতে নারাজ। সেটার বাস্তব প্রতিফলন তো দেখাই যাচ্ছে। প্যারাগুয়ে টাইব্রেকারে জার্মানিকে হারিয়ে দিয়েছিল শেষ বত্রিশেই। ফ্রান্সের কাছে হেরে অবশ্য শেষ ষোলো থেকেই বিদায় প্যারাগুয়ে। আর পরশু রাতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় ব্রাজিল।
শেষভাগে চলে এসেছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। ফ্রান্স-মরক্কো, স্পেন-বেলজিয়াম, নরওয়ে-ইংল্যান্ড—কোয়ার্টার ফাইনালের এই তিন ম্যাচের লাইনআপ ঠিক হয়ে গিয়েছে। এখন শেষ আটের শেষ ম্যাচে মুখোমুখি হবে, সেটার ফয়সালা হবে আজ রাতে। আটলান্টায় আর্জেন্টিনা-মিসর ম্যাচ শেষের কয়েক ঘণ্টা পর মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ড-কলম্বিয়া। ভ্যাঙ্কুভারে রাত ২টায় মাঠে গড়াবে সুইজারল্যান্ড-কলম্বিয়া শেষ ষোলোর ম্যাচ। এবারের বিশ্বকাপে দুই দলই এখন পর্যন্ত অপরাজিত।

ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
১ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থতার পর পাকিস্তানের ক্রিকেটে ব্যাপক রদবদল চলছে। একের পর এক ক্রিকেটার ও কোচিং স্টাফকে সরিয়ে দেওয়ার পর এবার সেই তালিকায় অধিনায়ক বাবর আজমের নামও উঠছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ।
২ ঘণ্টা আগে
নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় বাধার নাম চোট। এ জন্য লম্বা সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে এই ফরোয়ার্ডকে। আবারও চোটে পড়েছেন তিনি। ডান উরুর পেশিতে চোট পাওয়ায় চার থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে নেইমারকে।
৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় একটি সিরিজ শেষে দেশে ফিরে কয়েক দিন বিশ্রামে ছিলেন মেহেদী হাসান মিরাজ। আবার মাঠের ব্যস্ততা শুরু হচ্ছে এই অলরাউন্ডারের। ক্যারিবিয়ান সুপার লিগ (সিপিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ঢাকা ছেড়েছেন মিরাজ।
৩ ঘণ্টা আগে