
সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ-মায়োর্কা ম্যাচটা ১-১ গোলে ড্র হওয়া ছিল সময়ের ব্যাপার মাত্র। ঠিক সেই সময় ‘রিয়াল ম্যাজিক’। জাদুটা দেখিয়েছেন কে? জ্যাকোবো র্যামন। রিয়াল মাদ্রিদের হয়ে তাঁর পথচলাটা কেবল চার মাসের।
রিয়ালের জার্সিতে বেশি দিন না খেললেও ক্লাবটির সঙ্গে র্যামনের সম্পর্ক অনেক পুরোনো। ২০১৩ সালে রিয়ালের ইয়ুথ টিমে খেলেছেন। আনুষ্ঠানিকভাবে ২০২৪-এর জুলাইয়ে রিয়ালের ইয়ুথ টিম থেকে রিয়াল মাদ্রিদ কাস্তিয়া দলে যোগ দিয়েছেন র্যামন। তাঁর কৌশলগত দক্ষতা, লক্ষ্য ও বক্সে তাঁর যাওয়ার গতি দেখে একাডেমির অন্যতম উজ্জ্বল সম্ভাবনা বলে ধরে নেওয়া হয়।
রিয়াল মাদ্রিদের মূল দলে র্যামনের অভিষেক হয় এ বছরের ২২ জানুয়ারি। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের সেই ম্যাচে রেডবুল সালজবুর্গের বিপক্ষে সেই ম্যাচে রিয়াল পায় ৫-১ গোলের জয়। ‘রয়্যাল মাদ্রিদ’-এ অভিষেকটা জয় দিয়ে হলেও সেই ম্যাচে র্যামন খেলেন কেবল ১২ মিনিট। আন্টনিও রুডিগারের পরিবর্তে মাঠে নামানো হয় র্যামনকে। সচরাচর রক্ষণভাগ সামলানো র্যামন রিয়ালের জার্সিতে প্রথম গোলের দেখা পেলেন চতুর্থ ম্যাচে। গোলটা করলেন দলের প্রয়োজনের সময়ে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৫ মিনিটে মায়োর্কার রক্ষণভাগ যখন বল ক্লিয়ার করতে ব্যর্থ, সেই সুযোগ কাজে লাগিয়ে ভলিতে গোল করেন র্যামন।
র্যামনের গোলে রিয়াল গত রাতে ২-১ গোলে হারিয়েছে মায়োর্কাকে। তাতে রিয়ালের ২০২৪-২৫ মৌসুমের লা লিগায় চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা অল্প হলেও টিকে আছে। জয়সূচক গোল করে একটু আবেগপ্রবণই হয়ে পড়েন তিনি। ম্যাচ শেষে রিয়ালের ২০ বছর বয়সী এই ডিফেন্ডার বলেন, ‘এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। সারা জীবন ধরে এমন স্বপ্ন দেখছিলাম। এই জার্সিতে অনেক দূর যেতে হবে। এভাবে প্রথম গোল করার চেয়ে ভালো আর কিছু হতে পারে না।’
জয়সূচক গোল করা র্যামনকে প্রশংসায় ভাসিয়েছেন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কর্তোয়া। রিয়াল গোলরক্ষক বলেন, ‘লেগানেস ও সেলতার বিপক্ষে যে দুই ম্যাচ জ্যাকোবো খেলেছে, জ্যাকোবোর ভাগ্য ভালো ছিল না। সে কঠোর পরিশ্রম করছে এবং আজ (গতকাল) তাকে সাবলীলভাবে খেলতে দেখলাম।’ এই ম্যাচটি রিয়ালের জার্সিতে কর্তোয়ার লা লিগায় ২০০তম ম্যাচ ছিল। ম্যাচটা তাঁর জন্যও স্মরণীয় হয়ে থাকল।
মায়োর্কার বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে ২-১ গোলে জেতার পর দুইয়ে থাকল রিয়াল মাদ্রিদ। ৩৬ ম্যাচে ৭৮ পয়েন্ট এখন কার্লো আনচেলত্তির রিয়ালের। সবার ওপরে থাকা বার্সেলোনার পয়েন্ট ৮২। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের চেয়ে কাতালানরা এক ম্যাচ কম খেলেছে। চ্যাম্পিয়ন হতে বার্সার পরের তিন ম্যাচে প্রয়োজন তিন পয়েন্ট। সেক্ষেত্রে সামনের তিন ম্যাচের যেকোনো এক ম্যাচে জয়েই এবারের লা লিগা হয়ে যাবে বার্সেলানার।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
১১ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১২ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১৩ ঘণ্টা আগে