
আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে তাদেরই মাঠে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সে ম্যাচকে সামনে রেখে আজ ৩০ সদস্যের প্রাথমিক দল দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গত মার্চের উইন্ডো থেকে এই ম্যাচে বেশ কিছু পরিবর্তন এসেছে।
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে সান মারিনোর বিপক্ষে ম্যাচ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ফরোয়ার্ড রাকিব হোসেন। দলে ফিরেছেন আনিসুর রহমান জিকো, তপু বর্মণ, মঞ্জু, ইসা ফয়সালরা। ৩২ মাস দলে দলে প্রত্যাবর্তন হলো জিকোর। সবশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের হয়ে খেলেছিলেন এই গোলরক্ষক। নিষেধাজ্ঞা এবং ফর্মহীনতার কারণে দীর্ঘ দিন দলের বাইরে ছিলেন তিনি।
বাদ পড়েছেন মেহেদী হাসান, সায়িদ শাহ, আরমান ফয়সাল ও সুমন রেজা। যথারীতি দলে আছেন হামজা চৌধুরী, শোমিত সোম, ফাহমিদুল ইসলামরা। সান মারিনোর বিপক্ষে ম্যাচ সামনে রেখে ক্যাম্প শুরু করবেন থমাস ডুলি। সম্প্রতি তাঁকে নিয়োগ দিয়েছে বাফুফে। সান মারিনোর বিপক্ষে ম্যাচটি হবে বাংলাদেশের হয়ে তাঁর প্রথম অ্যাসাইনমেন্ট।
বাংলাদেশের প্রাথমিক দল
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন ও আনিসুর রহমান জিকো।
ডিফেন্ডার: তারিক কাজী, তপু বর্মণ, শাকিল তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, তাজ উদ্দিন, রহমত মিয়া, আবদুল্লা ওমর, শাকিল হোসেন, ইসা ফয়সাল ও মঞ্জুরুর রহমান।
মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, মো. রিদয়, হামজা চৌধুরী, শোমিত সোম, শেখ মোরসালিন ও কাজেম শাহ।
ফরোয়ার্ড: ফাহামেদুল ইসলাম, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইবরাহিম, মিরাজুল ইসলাম, মিনহাজুল করিম স্বাধীন ও রফিকুল ইসলাম।

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) আরও একটি মৌসুম শেষ হলো। বরাবরের মতো এবারও ইংল্যান্ড ছেড়েছেন বেশ কিছু কোচ এবং খেলোয়াড়। এঁদের মধ্যে মোহামেদ সালাহ এবং পেপ গার্দিওলা অন্যতম। তবে দুজনের বিদায়টা দুই রকম হয়ে থাকল।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ শুরুর ঠিক আগে লিওনেল মেসিকে নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিল আর্জেন্টিনার ভক্তরা। মেজর লিগ সকারে (এমএলএস) আজ ভোরে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়েন এই তারকা ফরোয়ার্ড। এমন পরিস্থিতিতে মেসি বিশ্বকাপ খেলতে পারেন কি না সেটা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।
২ ঘণ্টা আগে
পর্তুগালের নাম মুখে নিলেই চোখে ভাসে এক অবিশ্বাস্য ঐতিহ্যের ছবি। ইউসেবিও থেকে শুরু করে লুইস ফিগো, ক্রিস্টিয়ানো রোনালদো—প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশ্ব ফুটবলকে শাসন করা প্রতিভার জন্ম দিয়েছে ইউরোপের এই ছোট দেশ। ২০২৬ সালের বিশ্বকাপ সামনে রেখে পর্তুগাল আবারও ফুটবল বিশ্বের স্পটলাইটের কেন্দ্রে। রবার্তো মার্
২ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহা সমাগত। ২৭ ও ২৮ মে বিশ্বের বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ মুসলমানরা ঈদ উদযাপন করবেন। ঈদ উপলক্ষে এবার সেনেগালের কারাবন্দী ফুটবলপাগল ভক্তদের মুক্ত করে দিল মরক্কো।
১৫ ঘণ্টা আগে