
‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিল আফ্রিকার প্রতিনিধিরা।
মন্তেরে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার ইতিহাস গড়ার নায়ক থাপেলো মাসেকো। তাঁর গোলেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। এর আগে ১৯৯৮, ২০০২ ও ২০১০ বিশ্বকাপে অংশ নিলেও কখনো গ্রুপপর্ব পেরোতে পারেনি দলটি। এবারও তাদের শুরুটা ছিল হতাশার। মেক্সিকোর কাছে ২-০ গোলে হারের পর চেক রিপাবলিকের সঙ্গে ১-১ ড্র করে। এবার দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে গ্রুপপর্বের বৈতরণী পার করল দক্ষিণ আফ্রিকা।
ম্যাচের জয়সূচক গোলটা আসে ৬৩তম মিনিটে। শেপাং মোরেমির নিখুঁত ক্রস থেকে জালে বল পাঠান মাসেকো। লিড ধরে রেখে বাকি সময় পার করে দেয় দক্ষিণ আফ্রিকা। এই জয়ে ‘এ’ গ্রুপে মেক্সিকোর পর দ্বিতীয় দল হিসেবে নকআউটে পা রাখল দক্ষিণ আফ্রিকা। শেষ ষোলর মিশনে আগামী ২৯ জুন কানাডার বিপক্ষে মাঠে নামবে তারা।
গ্রুপপর্বের সবকটি ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ পয়েন্ট। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপপর্ব শেষ করা দক্ষিণ কোরিয়ার সামনেও নকআউটের যাওয়ার রাস্তা এখনো খোলা আছে। তৃতীয় হওয়া সেরা আটে থাকতে পারলে নকআউটে যেতে পারবে এশিয়ার দলটি।
নকআউটে উঠা নিয়ে শঙ্কা থাকা দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল দারুণভাবেই। চেক রিপাবলিকের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় তুলে নিয়েছিল তারা। দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর কাছে হেরে যায় ১-০ গোলে। সরাসরি নকআউটে জায়গা করে নিতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ড্র করলেই চলত কোরিয়ানদের। এমন সমীকরণে হেরেই গেল দলটি।
গ্রুপের অপর ম্যাচে চেক রিপাবলিককে ৩-০ গোলে হারিয়েছে মেক্সিকো। এ নিয়ে গ্রুপপর্বের ৩ ম্যাচেই জয়ের দেখা পেল সহ আয়োজকেরা। ৯ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েই নকআউট পর্বে খেলতে নামবে তারা। দক্ষিণ কোরিয়াকে হারিয়ে আগেই নকআউটের টিকিট নিশ্চিত করেছিল মেক্সিকো। গ্রুপপর্বের শেষ ম্যাচেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখল।
মেক্সিকো সিটিতে দ্বিতীয়ার্ধেই সবকটি গোল করে মেক্সিকো। মাতেও চাভেস দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান হুলিয়ান কিনিয়োনেস ও আলভারো ফিদালগো।

ডারউইনে আগামীকাল মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট। এক দিন আগেই আজ প্রথম টেস্টের একাদশ ঘোষণা করল অস্ট্রেলিয়া। স্বাগতিকদের একাদশে ব্যাটিং-বোলিং মিলিয়ে দারুণ ভারসাম্য রয়েছে।
৩২ মিনিট আগেসকাল যদি দিনের পূর্বাভাস দেয়, তাহলে ‘খবর’ আছে নাজমুল হোসেন শান্ত-তাওহীদ হৃদয়দের! ডারউইনে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দলটির আনকোরা পেসার ক্যাম্পবেল টম্পসনের কাছেই একের পর এক আত্মসমর্পণে মাত্র ৫৪ রানেই অলআউট বাংলাদেশ। তাহলে পূর্ণ শক্তির অ
১ ঘণ্টা আগে
একদিকে আনন্দ তো আরেকদিকে মিলেছে হতাশার গল্প। এএফসি চ্যালেঞ্জ লিগে প্রথমবার খেলতে নেমেই ইতিহাস গড়েছে ফর্টিস এফসি। প্রাথমিক পর্বে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে মূল পর্বে পা রেখেছে তারা। তবে ফর্টিস পারলেও পারেনি বাংলাদেশের আরেক ক্লাব পুলিশ এফসি। সিরিয়ার ক্লাব আল ইত্তিহাদ আহলির ক
১০ ঘণ্টা আগে
মঙ্গলবার বার্সার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে অস্ত্রোপচার করতে হবে বার্গভিকে। এই ফুটবলারকে ঠিক কত দিন মাঠের বাইরে থাকতে হতে পারে, সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানায়নি বার্সা। ২০২৪ সালে কোপেনহেগেনের হয়ে খেলার সময়ও এই চোট পেয়েছিলেন বার্গভি।
১২ ঘণ্টা আগে