
দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়েছেন রিয়াল মাদ্রিদের কোচ আলভারো আরবেলোয়া। ক্লাবকে সঠিক পথে ফেরানোর আশ্বাস দিলেও মাঠের ফল পক্ষে আসেনি। এ অবস্থায় দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বছরের জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হেরে রিয়াল মাদ্রিদের দুঃস্বপ্নের শুরু। চ্যাম্পিয়নস লিগেও কোয়ার্টার ফাইনালে শেষ হয়ে যায় রিয়ালের পথচলা। লা লিগার শিরোপা জয়ও এক রকম অসম্ভব। এদিকে ফুটবল বিশ্বকাপ শেষে দিদিয়ের দেশম রিয়ালের কোচ হতে পারেন বলে শোনা যাচ্ছে। এমন অবস্থায় আরবেলোয়ার চাকরি সুতোয় ঝুলছে। যদিও তিনি এসব নিয়ে খুব একটা চিন্তিত নন।
লা লিগায় আজ রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে আলাভেসের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে যখন আরবেলোয়া আসেন, তখন প্রশ্ন উঠেছে তাঁর ভবিষ্যৎ নিয়েও। রিয়াল কোচ বলেন, ‘এসব ক্লাবের সিদ্ধান্ত। প্রতি সপ্তাহে ক্লাবের সঙ্গে আমার সরাসরি যোগাযোগ হয় এবং আমাদের মাঝে সম্পর্কটা দারুণ। এই মুহূর্তে আমি ভবিষ্যতের একটা বিষয় নিয়েই চিন্তিত। সেটা হলো আগামীকালের (আজ) ম্যাচ।’
এ বছরের জানুয়ারিতে জাবি আলোনসো পারস্পরিক সমঝোতায় সরে দাঁড়ানোর পর দায়িত্ব নেন আরবেলোয়া। আলোনসোর অধীনে রিয়াল ধারাবাহিক ছিল না। তিনি কোচ হওয়ার পর রিয়াল মাদ্রিদের ভক্ত-সমর্থকদের আশা বেড়েছিল ঠিকই। শেষ পর্যন্ত সবাইকে হতাশার সাগরে ডুবিয়েছেন আলোনসো।
আরবেলোয়ার শুরুটা হয়েছিল বাজেভাবে। অভিষেক ম্যাচেই দ্বিতীয় স্তরের দল আলবাসেতের কাছে হেরে কোপা দেল রের শেষ ষোলো থেকে বিদায় নেয় রিয়াল মাদ্রিদ। এরপর লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল লস ব্লাঙ্কোসরা। কিন্তু আন্তর্জাতিক বিরতির পর আবার ছন্দপতন হয়।
৩১ ম্যাচে ২২ জয় ও চার ড্রয়ে ৭০ পয়েন্ট নিয়ে লা লিগায় দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। শিরোপার দৌঁড়ে ৯ পয়েন্টে পিছিয়ে থাকায় রিয়ালের সম্ভাবনা এখন কাগজে কলমে টিকে আছে। হাতে বাকি রয়েছে কেবল সাত ম্যাচ। লস ব্লাঙ্কোসদের এই মৌসুমটা খুব সম্ভবত কোনোরকম শিরোপা ছাড়াই শেষ হচ্ছে।

ডারউইনে প্রথম দিনের সব আলো যেন হাসান মাহমুদই কেড়ে নিলেন। তাঁর আগুনে বোলিংয়ে পুড়ে ছারখার অস্ট্রেলিয়া। গুনে গুনে স্বাগতিকদের ছয় ব্যাটারকে ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার। তবু একটা উইকেট হাসানের কাছে ‘বেশি স্পেশাল’।
২ ঘণ্টা আগে
গতি, সুইং, বাউন্স—প্রতিপক্ষকে ঘায়েল করতে যা যা দরকার, ডারউইনে আজ বাংলাদেশের পেসারদের মধ্যে ছিল সবকিছুই। হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, তাসকিন আহমেদদের আগুনে বোলিংয়ে অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে ২০০-এর আগেই। বিধ্বংসী বোলিংয়ে দুই বছর আগের স্মৃতি ফেরাল বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ায় এমন একটা দিন বাংলাদেশ কাটাবে, তা কজনে কল্পনা করতে পেরেছিলেন? কদিন আগে এই বাংলাদেশ ইনিংসে হেরেছে জিম্বাবুয়ের কাছে। তার ওপর ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে বাংলাদেশের যে দল টেস্ট খেলেছে, সেই দলের কোনো ক্রিকেটারেরই ২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। আজ ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্র
৪ ঘণ্টা আগে
ঘরের মাঠের চেয়ে বিদেশের মাঠেই বেশি সাবলীল হাসান মাহমুদ। পেস, সুইংয়ে ব্যাটারদের কাবু করেন নিয়মিতই। অস্ট্রেলিয়ায় এবার প্রথমবার টেস্ট খেলতে নেমেই আগুন ঝড়াচ্ছেন হাসান। ছুঁয়ে ফেলেছেন মাশরাফি বিন মর্তুজার রেকর্ড। হাসানের সামনে এখন কেবল শাহাদাত হোসেন রাজীব ও তাসকিন আহমেদ।
৫ ঘণ্টা আগে