
বাংলাদেশ ফেডারেশন কাপের গ্রুপপর্ব এখন শেষ পর্যায়ে। বিশেষ করে ‘বি’ গ্রুপে আজকের দুটি ম্যাচে লুকিয়ে আছে সমীকরণের মারপ্যাঁচ। বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং বাংলাদেশ পুলিশ এফসির ভাগ্য নির্ভর করছে এতে। এমনকি সব ম্যাচ শেষ করা ফর্টিস এফসিও খাতার বাইরে নেই।
আজ মঙ্গলবার কিংস অ্যারেনায় মুখোমুখি হবে টেবিলের শীর্ষে থাকা বাংলাদেশ পুলিশ এফসি ও শক্তিশালী বসুন্ধরা কিংস। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে পুলিশ। কিংসের বিপক্ষে মাত্র ১ পয়েন্ট বা ড্র করলেই তাদের নকআউট পর্ব নিশ্চিত। কিংসের বিপক্ষে সর্বশেষ দুই ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে তারা। তবে কিংসের লক্ষ্য পূর্ণ ৩ পয়েন্ট। ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা কিংস যদি পুলিশকে হারাতে পারে, তবে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে যাবে।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান মোকাবিলা করবে তলানির দল আরামবাগ ক্রীড়া সংঘকে। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের চারে থাকা মোহামেডানের জন্য জয়ের কোনো বিকল্প নেই। কারণ, সমান ৫ পয়েন্ট কিংস ও ফর্টিসেরও। আরামবাগকে হারালে সাদা-কালোদের পয়েন্ট হবে ৮, যা তাদের সরাসরি পরের রাউন্ডের টিকিট এনে দেবে। তবে ড্র করলে তাদের তাকিয়ে থাকতে হবে কিংস-পুলিশ ম্যাচের ফলাফলের দিকে।
পয়েন্ট টেবিলের সবচেয়ে নাটকীয় অবস্থানে আছে ফর্টিস এফসি। ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তাদের খেলা ইতিমধ্যে শেষ। কাগজে-কলমে তাদের সম্ভাবনা অনেকটাই ক্ষীণ। ফর্টিসের কপাল কেবল তখনই খুলবে, যদি দুই ম্যাচেই কিংস ও মোহামেডান বড় ব্যবধানে পরাজিত হয়। বিশেষ করে কিংসকে অন্তত ৩ গোলের ব্যবধানে হারতে হবে, তবেই গোল ব্যবধানে এগিয়ে থেকে প্লে-অফে যাবে ফর্টিস।
আরামবাগ ইতিমধ্যে বিদায় নিলেও অন্য চার দলের জন্য দিনটি অস্তিত্ব রক্ষার লড়াই। দুটো ম্যাচই শুরু হবে বেলা পৌনে ৩টায়।

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আজকের রাতটা ভারতীয় ফুটবলের জন্য আলাদা হয়ে থাকার কথা। প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে নেমেছে ব্রাজিলের সিনিয়র জাতীয় দল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটির বিপক্ষে মাঠে নামাটাই ভারতের জন্য বড় এক উপলক্ষ। ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল ষষ্ঠ, ভারত ১৩৮। ভারত হারবে বলেই অনুমিত ছিল।
৩ ঘণ্টা আগে
২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম দিনে আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন মোহাম্মদ মিঠুন। অল্পের জন্য সেঞ্চুরির দেখা পাননি এই উইকেটরক্ষক ব্যাটার। তাঁর মতো কালাম সিদ্দিকী অ্যালেনও সেঞ্চুরির খুব কাছ থেকে ফিরেছেন।
৬ ঘণ্টা আগে
লিগ ও ফেডারেশন কাপ দুটোতেই আবাহনী লিমিটেডের শুরুটা হয়েছে হোঁচট খেয়ে। তবে লিগের দ্বিতীয় ম্যাচে এসে মৌসুমের প্রথম জয়ের দেখা পেল তারা। চাঁদপুর জেলা স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫–১ গোলে হারিয়েছে মারুফুল হকের দল। জোড়া গোল করেন অ্যান্থনি ওকাচি।
৭ ঘণ্টা আগে
ভুলে যাওয়ার মতোই এশিয়াড ক্রিকেট শেষ করল বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেও প্রথমবারের মতো ক্রিকেটে তাদের প্রাপ্তির খাতা শূন্য। এমন বাজে একটি আসর শেষে খাবার নিয়ে অজুহাতও দাঁড় করালেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।
৭ ঘণ্টা আগে