চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ড্রতেই বড় পরীক্ষার মুখে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। আজ মোনাকোয় অনুষ্ঠিত ড্রয়ে ফরাসি ক্লাবটির প্রতিপক্ষের তালিকায় রয়েছে বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি। দুই দলের বিপক্ষেই লিগ পর্বে একটি করে ম্যাচ খেলবে পিএসজি। বার্সার বিপক্ষে ঘরের মাঠে খেললেও সিটির বিপক্ষে খেলতে হবে তাদের মাঠে গিয়ে। এছাড়া বার্সেলোনা ও সিটিও একে অপরের মুখোমুখি হবে।
৩৬ দলের লিগ পর্বে প্রতিটি দল খেলবে আটটি ম্যাচ। চারটি নিজেদের মাঠে, চারটি প্রতিপক্ষের মাঠে।
চ্যাম্পিয়নস লিগের গত মৌসুমে শিরোপা জিতেছিল পিএসজি। নতুন মৌসুমে শিরোপা ধরে রাখার অভিযানে শুরুতেই দুই ইউরোপীয় পরাশক্তির মুখোমুখি হতে হচ্ছে তাদের।
ড্রয়ে রিয়াল মাদ্রিদও পেয়েছে কঠিন প্রতিপক্ষ। স্প্যানিশ ক্লাবটির বিপক্ষে খেলবে গতবারের ফাইনালিস্ট আর্সেনাল। গানাররা প্রতিপক্ষে হিসেবে পেয়েছে বায়ার্ন মিউনিখকেও।
লিভারপুল খেলবে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। ইংলিশ ক্লাবটির প্রতিপক্ষের তালিকায় রয়েছে ইন্টার মিলানও।
লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোতে উঠবে। ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলো খেলবে নকআউট পর্বের প্লে-অফ। ৮ সেপ্টেম্বর শুরু হবে লিগ পর্ব।

দলবদলের শুরুতেই আবাহনীর জটিলতা ছিল ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞা। তা কাটিয়ে কোচ মারুফুল হকের অধীনে দল সাজাচ্ছে ধানমন্ডির ক্লাবটি। বিদেশি কোটা শেষ হলেও সার্ক কোটা থেকে খেলোয়াড় কেনার চেষ্টা করছে তারা। ৩ সেপ্টেম্বর শেষ হবে দলবদল।
৪ ঘণ্টা আগে
হ্যাটট্রিক জয়ের পর বাংলাদেশ হাইপারফরম্যান্সের (এইচপি) জয়রথ থামিয়ে দিয়েছিল অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি। গত পরশু এইচপি হেরেছিল ২১ রানে। ডারউইনে আজ নিউজিল্যান্ড ‘এ’ দলকে হারিয়ে জয়ে ফিরল ইরফান শুক্কুরের নেতৃত্বাধীন বাংলাদেশ।
৭ ঘণ্টা আগে
১৬ রানে ৬ উইকেট—কলম্বো টেস্টের প্রথম চার দিন শেষে শ্রীলঙ্কার স্কোরটা কাগজে-কলমে এমনই ছিল। কারণ, লঙ্কানরা প্রথম ইনিংসে পিছিয়ে ছিল ২১৩ রানে। এমন অবস্থায় ভারতের জয়টা কেবল সময়ের ব্যাপার মনে হচ্ছিল। কিন্তু কলম্বোতে ‘এসএসসি’ পরীক্ষায় দারুণভাবে পাস করেছে শ্রীলঙ্কা। নিশ্চিত হেরে যাওয়া ম্যাচ ড্র করল লঙ্কানরা
৭ ঘণ্টা আগে
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে আজ রাতে উজবেকিস্তানের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। তার আগে বাফুফে ভবনে সংবাদ সম্মেলন হলো প্রধান কোচ জেরার্ড জোন্স ছাড়াই। ছিলেন না কোনো খেলোয়াড়ও। কোচের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠলেও বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু জানিয়েছেন, জেরার্ড দলের সঙ
৮ ঘণ্টা আগে