আর্লিং হালান্ড ম্যানচেস্টার সিটিতে চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন। গোল করা তো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন তিনি। তবে তারকা খেলোয়াড়দের ‘খ্যাতির বিড়ম্বনা’ বলে যে একটা ব্যাপার আছে। গোল করতে না পারলে ভক্ত-সমর্থকদের বিদ্রুপে পরিণত হওয়া তাঁদের কাছে অলিখিত এক নিয়ম।
ইতিহাদে গত রাতে প্রিমিয়ার লিগে ছিল ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার ডার্বিতে ৮ মিনিটে গোল করে ইউনাইটেডকে এগিয়ে নেন মার্কাস রাশফোর্ড। সমতায় ফেরার সুযোগ ম্যান সিটি পেয়েছিল প্রথমার্ধেই। ৪৫ মিনিটে ফিল ফোডেনের হেড থেকে প্রথমে বল রিসিভ করেন হালান্ড। ইতিহাদের গ্যালারিতে থাকা ভক্ত-সমর্থকেরা, সিটি কোচ পেপ গার্দিওলা—সবাই গোলের জন্য উৎসবের প্রস্তুতি নেন। তবে গোলরক্ষককে একা পেয়েও বাঁ পায়ের শট গোলবারের ওপর দিয়ে উড়িয়ে মারেন হালান্ড। ম্যান সিটির জন্য মুহূর্তেই সব পর্যবসিত হয় হতাশায়। গোলের এমন সহজ সুযোগ হাতছাড়ার পর সমর্থকদের বিদ্রুপের শিকার হয়েছেন হালান্ড। মজা করে কেউ একজন লিখেছেন, ‘গোল লাইন ভালোমতোই ক্লিয়ার করেছে হালান্ড।’ কেউ একজন কটাক্ষ করে লেখেন, ‘সর্বকালের বাজে মিস করেছেন হালান্ড।’
২০২২-২৩ মৌসুমে ম্যানচেস্টার সিটিতে এসেই ক্যারিয়ারের প্রথম ট্রেবল জেতেন হালান্ড। গত মৌসুমের ব্যালন ডি’অর জয়ী মেসির প্রতিদ্বন্দ্বী হালান্ড ছিলেন দুই নম্বরে। তবে গত রাতে সহজ গোল হাতছাড়া করায় ব্যালন ডি’অরের প্রসঙ্গও তুলে এনেছেন ভক্ত-সমর্থকেরা। কেউ একজন বলেন, ‘কিছুই বলতে পারছি না। তবে ব্যালন ডি’অর জয়ের জন্য সেরা দুইয়ে থাকা এই পুরস্কারের জন্য অসম্মানের। এমন গোল মিস করা অপরাধ।’
হালান্ডের সহজ গোল মিস করার পর অবশ্য দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ম্যান সিটি। ৫৬ ও ৮০ মিনিটে জোড়া গোল করেন ফোডেন। এরপর নির্ধারিত সময়ের অতিরিক্ত ১ মিনিটে গোল করেন হালান্ড। শেষ পর্যন্ত ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে সিটি। এমন জয়ে এবারের প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের দৌড়ে লিভারপুলের ঘাড়ে নিশ্বাস ফেলছে সিটি। ২৭ ম্যাচে ১৯ জয়, ৫ ড্র ও ৩ পরাজয়ে ৬২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে সিটি। ৬৩ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকায় সবার ওপরে লিভারপুল। অলরেডরাও খেলেছে ২৭ ম্যাচ।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক রকম ব্রাত্য নাজমুল হোসেন শান্ত। সবশেষ গত বছরের মে মাসে সংযুক্তর আরব আমিরাতের বিপক্ষে খেলার পর জাতীয় দলের টি-টোয়েন্টিতে দেখা যায়নি। এবার এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক চি-টোয়েন্টিতে ১৬ মাস পর ফিরছেন শান্ত। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে জায়গা পাকা করতে চান বাংলাদেশের এই বাঁহা
১ ঘণ্টা আগে
ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—দুবাইয়ে গত রাতে ভারতীয় ক্রিকেট দলের কর্মকাণ্ড দেখে এমনটা বললেও কেউ ভুল করবেন না। ভেন্যু এক, মঞ্চও এক, টুর্নামেন্টও এক। পার্থক্য শুধু পুরুষ ক্রিকেট দলের পরিবর্তে নারী ক্রিকেট দল। তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এমন ঘটনা বারবার ঘটায় হতাশ মদন লাল।
১ ঘণ্টা আগে
ভারত-শ্রীলঙ্কা নারী এশিয়া কাপ ফাইনাল শেষ হওয়ার ২৪ ঘণ্টাও পার হয়নি। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ভারতের নারী ক্রিকেটার ক্রান্তি গৌড়কে কড়া শাস্তি দিয়েছে। এমনকি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার শাস্তির খড়্গ থেকে রক্ষা পায়নি পাকিস্তানও।
৩ ঘণ্টা আগে
সমালোচনা, অবহেলার জবাব দিতে হয় এভাবেই। যেভাবে সালমান আলী আগা পাকিস্তান দল থেকে বাদ পড়লেন, তা অবাক করার মতোই। কিন্তু তিনি যে ভিন্ন গল্প লেখার পরিকল্পনা করেছিলেন। ঘরোয়া ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা এই ক্রিকেটার পরবর্তীতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভিডিওবার্তায় দিয়েছেন জবাবও।
৪ ঘণ্টা আগে