নেইমার আমার চেয়ে ভালো নন, শুধু উচ্চমানের একজন ফুটবলার, বলেছেন মোহাম্মেদ কুদুস। ঘানার উদীয়মান এই তারকার কোট ব্যবহার করে গতকাল দ্য গার্ডিয়ান একটি শিরোনাম করে। সংবাদটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে কুদুস ট্রলের শিকার হচ্ছেন।
তবে, এই সংবাদকে অস্বীকার করেছেন কুদুস। ঘানার এই মিডফিল্ডার জানিয়েছেন, তিনি কখনো এমন কথা বলেননি। সংবাদটি প্রকাশের পরেই সামাজিক মাধ্যমে ‘ভুয়া খবর’ বলে নিশ্চিত করেছেন তিনি। সেই সঙ্গে পত্রিকাটির উদ্দেশ্য কি তা নিয়েও প্রশ্ন তুলেছেন ২২ বছর বয়সী এই তারকা।
কুদুস লিখেছেন, ‘বড়দের সম্মান করতে শিখিয়েছে আমার পরিবার ও সংস্কৃতি। নেইমার, থিয়াগো সিলভা ও আরও অনেক তারকা আমাদের স্বপ্ন পূরণে প্রেরণা জুগিয়েছে। ব্রাজিলিয়ান তারকাদের মতো আমিও চাই পরের প্রজন্মকে উদ্বুদ্ধ করতে। আসলে গার্ডিয়ান স্পোর্টের উদ্দেশ্য কি? মনোযোগ এখন আগামীকালের (আজ) ম্যাচে। এটা ভুয়া খবর।’
২৩ সেপ্টেম্বর, ব্রাজিল-ঘানার ‘ফ্রেন্ডলি ম্যাচ’য়ের সময় নেইমার সম্পর্কে কুদুস এমন কথা বলেছেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। পত্রিকাটি প্রতিবেদনে লিখেছে, ‘নেইমার আমার চেয়ে ভালো নন, শুধু উচ্চমানের একজন ফুটবলার। এতটুকু। সে ব্রাজিলের প্রতিনিধিত্ব করে আর আমি ঘানাকে। সে অনেক কিছু জিতেছে বলেই এখন ভালো পর্যায়ে আছে। শিগগির আমিও পৌঁছাব।’
ব্রাজিল ফুটবল সম্পর্কিত জানতে এখানে ক্লিক করুন
ফ্রেন্ডলি ম্যাচে ঘানাকে ৩-০ গোলে পরাজিত করেছিল ব্রাজিল। রিচার্লিসনের জোড়া গোলের সঙ্গে মার্কিনিওস একটি গোল করেছিলেন। বিশ্বকাপে আজ নেইমার-কুদুস দুজনেই নিজেদের ম্যাচে খেলতে নামবেন। পর্তুগালে বিপক্ষে রাত ১০টায় নামবে ঘানা। আর রাত ১টায় সার্বিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

শেষবার যখন মনুমেন্তালের ঘাস ছুঁয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি, মনে হচ্ছিল আর্জেন্টিনার দুই দশকের এক সোনালি বিকেল মাঠ ছেড়ে যাচ্ছে। গ্যালারি তখনো তাঁর নামে কাঁপছে, চোখে পানি নিয়ে তিনি হাত নেড়ে বিদায় জানাচ্ছেন, আর ১০ নম্বর জার্সির আকাশি-সাদা রংটি যেন সেই মুহূর্তে আরও গাঢ় হয়ে উঠেছে।
৬ ঘণ্টা আগে

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩–০ গোলের জয়ে শেষ হয়েছে জাতীয় দলের হয়ে তাঁর দীর্ঘ পথচলা। শেষ ম্যাচে গোলও করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা। তবে ফুটবল থেকে এখনই বিদায় নিচ্ছেন না তিনি। আর্জেন্টিনার অধ্যায় শেষ হলেও ইন্টার মায়ামির হয়ে চালিয়ে যাবেন খেলা।
১০ ঘণ্টা আগে
এশিয়ান গেমস শেষ হয়েছে মাত্র দুই দিন আগে। ২২ ডিসিপ্লিনে অংশ নিয়ে বাংলাদেশ ফিরেছে একটি ব্রোঞ্জ পদক নিয়ে। মাঠের ফল নিয়ে হতাশার সঙ্গে গেমস চলাকালে খেলোয়াড়দের শৃঙ্খলা নিয়েও উঠেছে প্রশ্ন। সেই প্রসঙ্গেই এবার কঠোর বার্তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাঁর মতে, হার-জিত খেলারই অংশ, কিন্তু প্রতিযো
১১ ঘণ্টা আগে