শেষ মুহূর্তে জাদু দেখানো লিওনেল মেসির কাছে নতুন কিছু নয়। আর্জেন্টিনা, বার্সেলোনা ও প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) মেসি বাঁচিয়েছেন বহুবার। ইন্টার মিয়ামির অভিষেক ম্যাচেও আজ আর্জেন্টিনার এই ফুটবলার দেখিয়েছেন শেষ মুহূর্তের ভেলকি।
ডিআরভি পিএনকে স্টেডিয়ামে আজ ভোরে ক্রুজ আজুলের বিপক্ষে ইন্টার মিয়ামি খেলেছিল লিগস কাপ ম্যাচ। প্রথমার্ধে মিয়ামির ১-০ গোলে এগিয়ে থাকার পর মেসিকে নামানো হয়েছিল দ্বিতীয়ার্ধে। আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলারের মিয়ামিতে অভিষেক হয় ৫৪ মিনিটে। আর ৯০ মিনিটের পর অতিরিক্ত ৪ মিনিটে দুর্দান্ত ফ্রি কিকে মিয়ামির জার্সিতে প্রথম গোল করেন মেসি। আর্জেন্টাইন তারকা ফুটবলারের গোলেই মিয়ামি ২-১ গোলে ম্যাচ জেতে।
মেসির মিয়ামি অভিষেকের ম্যাচ দেখতে ডিআরভি পিএনকে স্টেডিয়ামে এসেছিলেন ২০ হাজারের বেশি দর্শক। দর্শকপূর্ণ স্টেডিয়ামে আর্জেন্টিনার তারকা ফুটবলারের শেষ মুহূর্তের গোল ছড়িয়েছে মুগ্ধতা। ক্লাবটির কোচ জেরার্ডো টাটা মার্টিনো বলেন, ‘এটা এমন এক মুভি যা আমরা আগেও দেখেছি। আপনারা জানেন যে এটা তার জন্য সাধারণ ঘটনা। আমরা গোট (গ্রেটেস্ট অব অল টাইম) নিয়ে কথা বলছি।’ মেসির গোল দেখে ভাষা হারিয়ে ফেলেছেন ক্লাবটির সহস্বত্বাধিকারী ডেভিড বেকহাম বলেন, ‘ভক্ত-সমর্থকদের জন্য আজ রাতটা খুবই রোমাঞ্চকর। এসব মানুষ মেসিকে মাঠে দেখতে এসেছেন। লিওর এমএলএসে খেলা দেখতে যারা মাঠে এসেছে, তাদের স্বপ্ন পূরণ হয়েছে। যুক্তরাষ্ট্রের মানুষের জন্যও তা-ই। এটা বর্ণনা করতে আমার কাছে বেশি শব্দ নেই।’
মিয়ামিতে অভিষেক ম্যাচে গোল করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেসি। আর্জেন্টাইন এই তারকা ফুটবলার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, ‘এগিয়ে চলো। জয় দিয়ে এই সপ্তাহ শুরু করা গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। ভক্ত-সমর্থকদের জন্যও তা গুরুত্বপূর্ণ ছিল। আর এভাবেই এগিয়ে যাব।’
মিয়ামিপর্ব শুরুর আগে মেসি খেলেছেন বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)—এই দুই ক্লাবে। বার্সার জার্সিতে ৭৭৮ ম্যাচে করেছেন ৬৭২ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৩০৩ গোলে। ১০টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার। আর পিএসজির জার্সিতে ৭৫ ম্যাচে ৩২ গোল করেছেন এবং ৩৫ গোলে অ্যাসিস্ট করেছেন। দুটি লিগ ওয়ান ও একটি লিগ কাপ জিতেছেন। আর কাতারে গত বছর আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ জিতেছেন মেসি।

নিউজিল্যান্ডের কাছে প্রথম ওয়ানডেতে হারকে পাশ কাটিয়ে আলোচনায় উঠে এসেছিল উইকেটের আচরণ। যেখানে মানিয়ে নিতে রীতিমতো সংগ্রাম করতে দেখা গেছে বাংলাদেশের ব্যাটারদের। শুরুতেই তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্তর বিদায়ের পর সাইফ হাসান-লিটন দাস জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
১৭ মিনিট আগে
নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছে হারার কারণে একটু বেশিই তোপের মুখে পড়েছে বাংলাদেশ। সফরকারীদের ২৪৭ রান তাড়া করতে পারেনি স্বাগতিকেরা; অলআউট হয়েছে ২২১ রানে। ব্যাটিং ব্যর্থতার দিনে বল হাতে আলো ছড়িয়েছেন শরীফুল ইসলাম। দ্বিতীয় ওয়ানডের আগের দিন সংবাদ সম্মেলনে দেখা গেল এই পেসারকে।
১ ঘণ্টা আগে
প্রথম ওয়ানডে শুরুর আগে বাংলাদেশের একাদশ নিয়ে একদফা নাটক হয়ে গেছে। প্রথমে একাদশে থাকলেও শেষ পর্যন্ত মাঠে দেখা যায়নি মোস্তাফিজুর রহমানকে। বাঁ হাতি পেসারের চোটের কারণে একাদশ পরিবর্তন আনে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। এরপর থেকেই ভক্তদের কৌতুহল—কেমন আছেন মোস্তাফিজ।
২ ঘণ্টা আগে
মাঠের লড়াইয়ে একজন অতন্দ্র প্রহরী, অন্যজনের চেষ্টা করেন দুর্ভেদ্য দেয়াল রূপে আবির্ভূত হওয়ার। একজন গোলবারের নিচে দাঁড়িয়ে চিৎকার করে নির্দেশনা দিচ্ছেন, অন্যজন প্রতিপক্ষের আক্রমণ রুখে দিতে লড়ছেন সামনে থেকে। কাকতালীয়ভাবে তাঁরা যমজ বোন।
৩ ঘণ্টা আগে