
শেষভাগে চলে এসেছে ইউরোপীয় ফুটবলের মৌসুম। যার মধ্যে কয়েকটি লিগের ফয়সালা হয়ে গেছে। প্রিমিয়ার লিগে শিরোপার লড়াই চলছে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির মধ্যে। তবে সিটি কোচ পেপ গার্দিওলা মনে করছেন, তাঁদের পক্ষে চ্যাম্পিয়ন হওয়া এখন কঠিন হয়ে উঠেছে।
আর্সেনালের আরও কাছে যাওয়ার সুযোগ ছিল ম্যানচেস্টার সিটির। কিন্তু হিল ডিকিনসন স্টেডিয়ামে গত রাতে এভারটন-সিটি ৩-৩ গোলে ড্র হওয়ায় সিটি পিছিয়ে পড়েছে। ৩৪ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার দুইয়ে সিটি। সবার ওপরে থাকা আর্সেনাল এক ম্যাচ বেশি খেলে পেয়েছে ৭৬ পয়েন্ট।
এভারটন-সিটি ৩-৩ গোলে ড্র হওয়ায় উৎসবের আমেজ এখন আর্সেনালে। কারণ, গানার্সদের সঙ্গে সিটির ব্যবধান বেড়ে গেছে। এভারটনের বিপক্ষে ড্রয়ের পর সিটি কোচ বলেন, ‘এটা (শিরোপা) নির্ভর করছে অনেক কিছুর ওপর। এখন আমাদের হাতে নেই। ওই ম্যাচের (এভারটন-ম্যানচেস্টার সিটি) আগে আমাদের হাতেও ছিল। আর্সেনালের হাতেও ছিল। কিন্তু এখন এটা আমাদের হাতে নেই।’
৪৩ মিনিটে জেরেমি ডোকুর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। কিন্তু প্রথমার্ধের পর খেই হারিয়ে বসে গার্দিওলার দল। ৬৮ থেকে ৮১—১৩ মিনিটে ৩ গোল দিয়ে জয়ের পথে অনেকটা এগিয়ে যায় এভারটন। থিয়ার্নো বেরি জোড়া গোল করেন ও অপর গোল করেন জেক ব্রায়েন।
১৩ মিনিটে ৩ গোল হজম করে পরাজয় চোখ রাঙাচ্ছিল ম্যানচেস্টার সিটিকে। খাদের কিনারা থেকে ৮৩ ও ৯০ মিনিটের পর অতিরিক্ত ৭ মিনিটে হালান্ড ও ডোকু গোল করে সিটিকে বাঁচিয়েছেন। দ্বিতীয়ার্ধে ম্যান সিটি এলোমেলো খেলেছে বলে মনে করেন গার্দিওলা। সিটি কোচ বলেন, ‘খুব ভালো পারফরম্যান্স। আমরা প্রথমার্ধে অসাধারণ খেলেছি। তাদের শারীরিক শক্তির কারণে এটা খুব কঠিন ছিল। দ্বিতীয়ার্ধে হয়তো আমাদের ততটা নিয়ন্ত্রণ ছিল না। গোল হজমের পর তারা দারুণভাবে ঘুরে দাঁড়ায় এবং একেবারে ইংলিশ স্টাইলে খেলতে শুরু করে।’
হাতে থাকা চারটি ম্যাচ ম্যানচেস্টার সিটির জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন গার্দিওলা। এভারটনের বিপক্ষে ড্রয়ের পর সিটি কোচ বলেন, ‘আমাদের প্রিমিয়ার লিগে চার ম্যাচ বাকি। পরেরটা ব্রেন্টফোর্ডের বিপক্ষে। এই ম্যাচও জমজমাট হবে। কারণ, তারা দারুণ প্রতিপক্ষ। অবশ্যই আমরা সেই ম্যাচগুলোতে আত্মবিশ্বাস নিয়েই যাব, যেমনটা আমরা এখানে এসেছিলাম। দেখি কী হয়।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১৩ ঘণ্টা আগে