
অবশেষে গত এপ্রিলে শেষ হলো হাভিয়ের কাবরেরা অধ্যায়। চার বছরেরও বেশি সময় বাংলাদেশ দলের প্রধান কোচ ছিলেন তিনি। তাঁর মতো এমন অভিজ্ঞতা নেওয়ার সুযোগ হয়নি আর কোনো কোচের।
বাংলাদেশকে সাফের সেমিফাইনালে নেওয়ার পর প্রশংসিতই হয়েছিলেন কাবরেরার। তবে এর পর থেকে তাঁর কৌশল ও খেলার ধরন থেকে মন উঠে যায় সমর্থকদের। যদিও বাফুফে তাঁর ওপর আস্থা হারায়নি। পদত্যাগ বা বরখাস্তের দাবি উঠলেও এর কোনোটিই বাস্তবে রূপ নেয়নি।
কাবরেরা তাই বিদায় নিয়েছেন তাঁর পূর্ণ মেয়াদ শেষ করেই। সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকডইনে কাবরেরা বিদায়ী বার্তায় গতকাল লেখেন, ‘বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আমার যাত্রা শেষ হতে চলেছে। চার বছর চার মাস— যা বাংলাদেশ জাতীয় দলের ইতিহাসে কোনো প্রধান কোচের দীর্ঘতম মেয়াদ। আমি এমন কিছু অবিস্মরণীয় স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে বিদায় নিচ্ছি যা প্রতিটি সেকেন্ডের জন্য সার্থক ছিল।’
দলের ভেতর প্রতিদ্বন্দ্বিতামূলক মানসিকতা তৈরি করার দাবি কাবরেরার, ‘মাঠ এবং মাঠের বাইরে আমরা অনেকটা পথ পাড়ি দিয়েছি। কয়েকশ দর্শকের সামনে খেলা থেকে শুরু করে কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে অবিস্মরণীয় রাতগুলো কাটানো পর্যন্ত, আমরা এমন কিছু মুহূর্ত তৈরি করেছি যা বাংলাদেশের ফুটবল ইতিহাসে সর্বদা অংশ হয়ে থাকবে। একসঙ্গে মিলে আমরা একটি শক্তিশালী পরিচয় এবং প্রতিদ্বন্দ্বিতামূলক মানসিকতা তৈরি করেছি, যা আমাদের মহাদেশের শক্তিশালী দলগুলোর বিপক্ষে ধারাবাহিকভাবে লড়াই করার সামর্থ্য জুগিয়েছে। আমরা গুরুত্বপূর্ণ কিছু মাইলফলক অর্জন করেছি, ১৪ বছর পর সাফের সেমিফাইনালে পৌঁছানো, ২২ বছরের মধ্যে প্রথমবার ভারতকে হারানো এবং ২০১৬ সালের পর ফিফা র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো।’
বাংলাদেশের সেরা সময় এখনো আসা বাকি আছে বলে মনে করেন কাবরেরা। শুভকামনা জানিয়ে তিনি বলেন, ‘পরবর্তী প্রজন্মের জন্য আমরা যে পথ তৈরি করেছি, তা নিয়ে আমি বিশেষভাবে গর্বিত। এই সময়ের মধ্যে ২১ জন অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়ের অভিষেক হয়েছে, যা এশিয়ার অন্যতম কনিষ্ঠ জাতীয় দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছে এবং ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছে। প্রত্যেক খেলোয়াড়, স্টাফ সদস্য, সমর্থক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সকলকে জানাই ধন্যবাদ। আমি গভীর কৃতজ্ঞতা ও গর্ব নিয়ে বিদায় নিচ্ছি এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশের ফুটবল সঠিক দিকেই এগিয়ে যাচ্ছে এবং এর সেরা মুহূর্তগুলো আসা এখনো বাকি।’
২০২২ সালে বাংলাদেশের কোচ হিসেবে নিয়োগ পান কাবরেরা। তাঁর অধীনে ৩৯ ম্যাচ খেলে মাত্র ১০টিতে জয় পেয়েছে বাংলাদেশ। কাবরেরা যুগের অবসান ঘটিয়ে বাফুফে এখন হাঁটছে নতুন কোচের সন্ধানে। শুক্রবারই চূড়ান্ত হবে নতুন কোচের নাম।

এখন আর কেউ বোলার হতে চাইবেন না—সামাজিক মাধ্যমে অনেক দিন ধরেই এমন একটা কথা ভেসে বেড়াচ্ছে। আইপিএলের কারণেই যে কথাটা বলা, সেটা আর বুঝতে বাকি নেই। ২০০ তো এখন কোনো লক্ষ্যই মনে করা হয় না। যেভাবে ভিডিও গেমসের মতো চলছে, তাতে ২৫০ রানও নিরাপদ নয়।
১৬ মিনিট আগে
আর্সেনাল-আতলেতিকো সেমিফাইনালের প্রথম লেগ ১-১ গোলে ড্র। আজ যে জিতবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে সেমির দ্বিতীয় লেগ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন ২, ৩ ও ৪। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগে
শেষভাগে চলে এসেছে ইউরোপীয় ফুটবলের মৌসুম। যার মধ্যে কয়েকটি লিগের ফয়সালা হয়ে গেছে। প্রিমিয়ার লিগে শিরোপার লড়াই চলছে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির মধ্যে। তবে সিটি কোচ পেপ গার্দিওলা মনে করছেন, তাঁদের পক্ষে চ্যাম্পিয়ন হওয়া এখন কঠিন হয়ে উঠেছে।
১ ঘণ্টা আগে
বুদাপেস্টের ফাইনাল নাকি একরাশ দীর্ঘশ্বাস—আজ রাতে উত্তর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামেই নির্ধারণ হয়ে যাবে আর্সেনাল ও আতলেতিকো মাদ্রিদের ভাগ্য। দুই দলের কেউই কখনো চ্যাম্পিয়নস লিগে শিরোপার দেখা পায়নি। গত সপ্তাহে মাদ্রিদের মেত্রোপলিতানোতে সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় আজকের ম্যাচে কোনো
২ ঘণ্টা আগে