আগের রাতে হেরেছিল রিয়াল মাদ্রিদ। সেটাই ব্যবধান কমানোর সুযোগ এনে দেয় বার্সেলোনার জন্য। হান্সি ফ্লিকের দল অবশ্য সেটা হাতছাড়া করেনি। লা লিগায় দেপোর্তিভো আলাভেসকে আজ ১-০ গোলে হারিয়েছে তারা। দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন রবার্ট লেভানডফস্কি।
অলিম্পিক স্টেডিয়ামে প্রথমার্ধে তেমন ধারালো ফুটবল উপহার দিতে পারেনি বার্সা। অথচ লিগে আগের ম্যাচে ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিয়েছে ৭-১ গোলে। অবনমন পর্যায়ে থাকা আলাভেসের বিপক্ষে বার্সার এমন ফুটবল বেশ বেমানানই লাগছিল। ম্যাচের শুরুতেই ঘটে যায় দুর্ঘটনা! ১১ মিনিটে সংঘর্ষের কারণে মাথায় গুরুতর আঘাত পান বার্সার গাভি ও আলাভেসের তমাস কনেকনির। দুজনকেই পরে বদলি করা হয়।
গোলশূন্য প্রথমার্ধের পর ৬১ মিনিটে ‘ডেড লক’ ভাঙেন লেভানডফস্কি। লামিনে ইয়ামালের ক্রস আলাভেস ডিফেন্ডার নাহুয়েল তেনাগলিয়ার গায়ে লেগে তার সামনেই পড়ে বল। দুর্দান্ত শটে তা গোলে পরিণত করতে কোনো ভুল করেননি তিনি। জয়ের জন্য সেই গোলই যথেষ্ট ছিল বার্সার ৷ ২২ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে তারা। রিয়ালের সঙ্গে তাদের দূরত্ব এখন ৪ পয়েন্টের ৷ ২২ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আতলেতিকো মাদ্রিদ।

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৪০ মিনিট আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে