ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর পর পেরিয়ে গেছে আড়াই বছর। তারপরও তাঁকে নিয়ে শোনা যায় নানারকম গুঞ্জন। এবার শোনা গেল, তিনি নাকি মারাই যাননি। কিংবদন্তির পরিবার তাঁর ফেসবুক আইডি হ্যাকিংয়ের অভিযোগ এনেছেন।
গত রাতে ম্যারাডোনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের কথা জানিয়েছে আর্জেন্টিনার গণমাধ্যম। প্রয়াত কিংবদন্তির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে, ‘আমি মারা যাইনি। আপনারা জানেন যে আমার মৃত্যুর খবর মিথ্যা।’ এই পোস্টের পরই সামাজিক মাধ্যমে তোলপাড় হয়ে ওঠে। ম্যারাডোনার আত্মীয় স্বজন এবং ম্যানেজমেন্ট হ্যাকিংয়ের অভিযোগ এনেছেন। ভক্তদের সবাইকে হ্যাকিং আইডি থেকে হওয়া পোস্টগুলো উপেক্ষা করে পরিবার বলেছে, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ডিয়েগো ম্যারাডোনার অফিসিয়াল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। হ্যাক হওয়া অ্যাকাউন্ট পুনরুদ্ধারের চেষ্টা করছে পরিবার।’
২০২০ এর ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ম্যারাডোনা। ৬০ বছর বয়সে পরপারে পাড়ি জমান আর্জেন্টাইন এই কিংবদন্তি। ম্যারাডোনার মৃত্যুর পর শিরোপার খড়া ঘুচিয়েছে আর্জেন্টিনা ও নাপোলি। ১৯৮৬ এর পর ২০২২ বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা গত বছরের ১৮ ডিসেম্বর। আর গত ৪ মে সিরি-আ জিতেছে নাপোলি। ১৯৯০ এ সর্বশেষ স্কুদেত্তো জিতেছিল নেপলসরা। আর্জেন্টিনা, নাপোলি-দুই দলেরই সর্বশেষ বিশ্বকাপ জয়ী দলে ছিলেন ম্যারাডোনা।

৪১-এ পা রেখেছেন গত ফেব্রুয়ারিতেই। এই বয়সে এসে ক্রিস্টিয়ান রোনালদো যে নিজের শেষ বিশ্বকাপ খেলছেন, সেটা বুঝতে কারও বাকি থাকার কথা না। তবে এই বিষয়ে এত দিন আনুষ্ঠানিকভাবে কিছুই বলেননি পর্তুগিজ অধিনায়ক। অবশেষে সবার কৌতুহল দূর করলেন রোনালদো।
৪১ মিনিট আগে
অনেক কৌতুহলের পর কার্লো আনচেলত্তির ঘোষিত বিশ্বকাপ দলে জায়গা পেলেও সিংহভাগ সময় ডাগআউটে বসেই কেটেছে নেইমারের। প্রথম ২ ম্যাচ বেঞ্চে বসে থাকার পর গ্রুপপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ দিকে বদলি হিসেবে মাঠে নামেন। এরপর সেরা ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে মাঠে নামা হয়নি তাঁর। নরওয়ের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে
২ ঘণ্টা আগে
আর্লিং হালান্ডের জোড়া গোল না হলে হয়তো নরওয়ের এই রাতের গল্পই লেখা হতো না। কিন্তু হালান্ড গোল করার আগেই যিনি নরওয়েকে ম্যাচে বাঁচিয়ে রেখেছিলেন, তাঁর নাম অরইয়ান নিল্যান্ড। ১২ মিনিটে ব্রুনো গিমারেসের পেনাল্টি ঠেকানো থেকে শুরু করে বিরতির আগে ভিনিসিয়ুস জুনিয়রদের আক্রমণ-পাল্টা আক্রমণের উত্তেজনার মধ্
২ ঘণ্টা আগে
নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। তবে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে অন্তত ব্যক্তিগত লড়াইয়ে জিতেছেন নেইমার। নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিল্যান্ডের সঙ্গে পেনাল্টি নেওয়ার আগে ও পরে তাঁর কথার লড়াই এখন ভক্তদের আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে।
২ ঘণ্টা আগে