
জর্জিনা রদ্রিগেজের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর পরিচয় তো আজকের নয়। রোনালদো-রদ্রিগেজ জুটি একে অপরকে চেনেন ৯ বছর ধরে। দীর্ঘ সময় ধরে পরিচিত এ প্রেমিকাকে বিয়ের প্রস্তাব রোনালদো দিয়েছেন গত সপ্তাহে।
জর্জিনাকে একটি আংটি দিয়ে গত সপ্তাহে তাঁর সঙ্গে বাগদান সেরেছেন রোনালদো। এই আংটি নিয়ে এর পর থেকে শুরু হয়েছে নানা রকম আলোচনা। আংটির দাম, এর ওপর বসানো রত্নটি কোন পাথরের—এসব নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। গয়না বিশেষজ্ঞেরা আংটিটিকে বিভিন্নভাবে বিশ্লেষণ করা শুরু করেছেন। কেউ মনে করছেন, আংটিতে ডিমের আকৃতির মতো করে কাটা হীরকখণ্ড ২২ ক্যারেটের বেশি হবে। কেউ ২৫ থেকে ৩০ ক্যারেট মনে করছেন এই হীরকখণ্ডকে। সে ক্ষেত্রে হীরকখণ্ডের সর্বনিম্ন দাম হতে পারে ২০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ২৪ কোটি ২৭ লাখ টাকা। ৪০ লাখ ডলার (বাংলাদেশি ৪৮ কোটি ৫৪ লাখ টাকা) হতে পারে সর্বোচ্চ দাম।
রোনালদোর এই আংটি নিয়ে হুয়ানা গার্সিয়া সানচেজ নামের স্পেনের এক গয়না বিশেষজ্ঞ বিতর্ক উসকে দিয়েছেন। ইতালির ‘কোরিরি ডেলো স্পোর্ট’ নামে এক ক্রীড়া সংবাদপত্রে সানচেজ বলেন, বাগদানের আংটি হওয়ার জন্য যে শর্ত পূরণ করার দরকার, রোনালদোর উপহার দেওয়া আংটি তা পূরণ করতে পারেনি। রোনালদোর দেওয়া আংটি আকারে বড় ও ভারী। ৪০ ক্যারেট হতে পারে ওজন। আংটি নয়, তখন সেটাকে নেকলেস মনে হয়। হাতে পরতে অস্বস্তি লাগে। সেটিং ঠিক আছে। তবে বাকিগুলো ত্রুটিপূর্ণ। সানচেজ যা বর্ণনা দিয়েছেন, তাতে জর্জিনাকে উপহার দেওয়া রোনালদোর আংটিটি আসলে ককটেল রিং।
১১ আগস্ট ইনস্টাগ্রামে জর্জিনার দেওয়া এক পোস্টে রোনালদো-জর্জিনার বাগদানের ব্যাপারে জানা যায়। উপহার পাওয়া আংটি পরে সেই হাত রেখেছিলেন রোনালদোর হাতের ওপর। এ ছবি জর্জিনা পোস্ট করে ক্যাপশন দিয়েছিলেন, ‘আমি রাজি। এ জীবন কেন, পরের জন্মেও তোমাকে চাই।’ বিয়ের আংটি থেকে আলাদা করতে ককটেল আংটি ডান হাতে পরা হয়। কিন্তু জর্জিনা আংটিটি পরেছিলেন বাঁ হাতে। বাগদান সম্পন্ন হলেও রোনালদো-জর্জিনার বিয়ের তারিখ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

৯ গোল। নিজেদের ইতিহাসে বাংলাদেশের এত গোল হজম করেছে দুবার—১৯৭৯ সালে দক্ষিণ কোরিয়ার কাছে, ১৯৮২ সালে ইরানের কাছে। ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯–২ গোলে হারের পর সেই লজ্জা বলা যায় কানের পাশ দিয়ে চলে গেছ। ম্যাচ শেষে বাংলাদেশ কোচ টমাস ডুলির কাছে জানতে চাওয়া হয়েছিল, এমন হার তাঁর কাছে কী অর্থ বহন করছে। উত্তরটা ছোট,
৭ ঘণ্টা আগে
কিছুক্ষণের মধ্যে ঘোষণা হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি। এবার বিশ্বকাপের ফরম্যাট বেশ জটিল। বিশ্বকাপ সেমিফাইনাল ও ফাইনালের আগে তিনটি পর্বে বিভক্ত থাকবে। ১৪টি কোয়ালিফাই করা দলের মধ্যে সর্বনিম্ন র্যাঙ্কিংয়ের ৩টি দলকে নিয়ে ‘সুপার সিরিজ’ আয়োজনের মাধ্যমে এ টুর্নামেন্টের শুরু। দ্বিতীয় পর্বে ১২টি দলের মোট ৩
৮ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপে শেষটা ভয়াবহ এক অভিজ্ঞতায় রূপ নিল বাংলাদেশের জন্য। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে স্বাগতিক ইন্দোনেশিয়ার তোপের মুখে পড়ে ৯-২ গোলের বিশাল ব্যবধানে হেরেছে জামাল-হামজারা। প্রথমার্ধেই ৬ গোল হজম করার পর শেষ দিকে গিয়ে আরও ৩ গোল হজম করে লাল-সবুজের প্রতিনিধিরা। রোমাঞ্চকর এই জয়ে
৯ ঘণ্টা আগে
কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামের পুনঃসংস্কারের কাজ ৮০ ভাগ শেষ হয়েছে। ডিসেম্বরে বিসিবির নতুন টুর্নামেন্ট ডি-থ্রির টোয়েন্টি খেলা শুরুর আগে বাকি কাজ শেষ হবে
৯ ঘণ্টা আগে