
ইংলিশ প্রিমিয়ার লিগ, সিরি ‘আ’, লা লিগা, বুন্দেসলিগা, লিগ ওয়ান— ইউরোপিয়ান শীর্ষ ৫ লিগের ২০২৪–২৫ মৌসুমের লড়াই শেষ হলো অবশেষে। কে জিতবে চ্যাম্পিয়ন, তা নিয়ে নাটকীয়তা কম হয়নি। ইতালির সিরি ‘আ’তে শিরোপা নির্ধারণ হতে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।
ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াই চ্যাম্পিয়নস লিগে কারা সুযোগ পেয়েছে, সেটাও জানা গেল গতকাল। প্রিমিয়ার লিগ থেকে সুযোগ মিলেছে ৫ দলের। যার মধ্যে ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়ন লিভারপুল তো রয়েছে। পয়েন্ট তালিকার দুই, তিন, চার ও পাঁচে থাকা আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, চেলসি ও নিউক্যাসল সুযোগ পেয়েছে এবারের চ্যাম্পিয়নস লিগে। ৮৪, ৭৪, ৭১, ৬৯ ও ৬৬ পয়েন্ট নিয়ে ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগ শেষ করল লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, চেলসি ও নিউক্যাসল। তাদের সঙ্গে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে সুযোগ পেয়েছে টটেনহাম। তারা কদিন আগে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা।
লা লিগা, বুন্দেসলিগা, সিরি ‘আ’—এই তিন লিগ থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চারটি করে কেটেছে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগের টিকিট। যেখানে বায়ার্ন মিউনিখ এবার লেভারকুসেনকে টপকে বুন্দেসলিগার শিরোপা পুনরুদ্ধার করেছে। আর লা লিগা, সিরি ‘আ’—এই দুই লিগে ২০২৪-২৫ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা ও নাপোলি। বার্সেলোনা এবার লা লিগা জিতেছে মাঝে এক মৌসুম বিরতি দিয়ে। লিগ ওয়ানের ব্যাপারটা একটু আলাদা। পয়েন্ট তালিকার প্রথম তিনে থাকা পিএসজি, মার্শেই, মোনাকো সরাসরি খেলবে চ্যাম্পিয়নস লিগে। চারে থাকা নিসকে চ্যাম্পিয়নস লিগের কোয়ালিফায়ার খেলতে হবে।
২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হবে পিএসজি-ইন্টার মিলান। আলিয়াঞ্জ অ্যারেনায় ৩১ মে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ফাইনাল। ইন্টার মিলান এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে তিনবার। সবশেষ শিরোপা জিতেছে ২০১০ সালে। আর পিএসজি ২০২০ সালে ফাইনাল খেললেও বায়ার্ন মিউনিখের কাছে হেরে রানার্সআপ হয়েছে।

ইউরোপের কোন লিগ থেকে কারা কাটল ২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের টিকিট
ইংলিশ প্রিমিয়ার লিগ
লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, চেলসি, নিউক্যাসল, টটেনহাম (ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হিসেবে)
সিরি ‘আ’
নাপোলি, ইন্টার মিলান, আতালান্তা, জুভেন্টাস
লা লিগা
বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ, অ্যাথলেটিক বিলবাও, ভিয়ারিয়াল
বুন্দেসলিগা
বায়ার্ন মিউনিখ, লেভারকুসেন, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, বরুসিয়া ডর্টমুন্ড
লিগ ওয়ান
পিএসজি, মার্শেই,মোনাকো, নিস* (*চ্যাম্পিয়নস লিগের কোয়ালিফায়ার খেলতে হবে)

সঠিক পরিকল্পনা বাস্তবায়ন করলে ভারতকে হারানো কঠিন হবে না বলে মনে করেন বাটলার, ‘প্রতিপক্ষকে বোঝাটা গুরুত্বপূর্ণ, তবে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সঠিক পরিকল্পনা এবং সেটি ঠিকঠাক কার্যকর করা।’
৪ ঘণ্টা আগে
মৌসুম শেষে দল পুনর্গঠনের চাপও রয়েছে। সালাহ, ইব্রাহিমা কোনাতে ও অ্যান্ডি রবার্টসন—তিনজনই ক্লাব ছাড়ছেন। পরবর্তী কোচ হিসেবে বোর্নমাউথের অ্যান্দোনি ইরাওলার নাম সবচেয়ে বেশি আলোচনায় আছে। ইয়ুর্গেন ক্লপ চলে যাওয়ার পর ২০২৪ সালে ফেইনুর্দ থেকে এসে অলরেডদের দায়িত্ব নিয়েছিলেন স্লট।
৫ ঘণ্টা আগে
জাপানের কাকামিঘারায় অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে আজ মালয়েশিয়ার বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ পুরুষ অনূর্ধ্ব-১৮ দল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে বাংলাদেশ ৪-২ গোলের ব্যবধানে হারিয়েছে মালয়েশিয়াকে।
৬ ঘণ্টা আগে
পুরো ব্যাপারটায় একটা আশ্চর্য উষ্ণতা আছে। কোনো অ্যাজেন্ডা নেই, কোনো স্পনসর নেই, ইন্টারনেটের একটা কোণ শুধু ঠিক করল যে—এই মানুষটাকে তারা চেনে, এই মানুষটার পক্ষে তারা আছে।
৬ ঘণ্টা আগে