
নারী এশিয়ান কাপে প্রথমবার অংশ নিয়েই ইতিহাস গড়েছিল বাংলাদেশ। যদিও গত মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে কোনো ম্যাচ জিততে পারেনি। তবে ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা আজ মেয়েদের র্যাঙ্কিং হালনাগাদ করেছে। র্যাঙ্কিংয়ে বাংলাদেশ আগের মতোই ১১২ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। তবে তাদের রেটিং কমেছে ৪.৮৭। বর্তমানে বাংলাদেশের রেটিং ১১৬৫.৫৭। মার্চে অনুষ্ঠিত নারী এশিয়ান কাপে ‘বি’ গ্রুপে মিলি আক্তার-আফঈদা খন্দকাররা খেলেছেন চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের বিপক্ষে। পুরো টুর্নামেন্টে বাংলাদেশ ১১ গোল হজম করেছে। বিপরীতে তারা কোনো গোল দিতে পারেনি।
সদ্য হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ১৭ ধাপ এগিয়েছে আমেরিকান সামোয়া। দলটির রেটিং বেড়েছে +০.৬২। ১১৩০.৪২ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে তারা অবস্থান করছে ১২০ নম্বরে। সবচেয়ে বেশি অবনতি হয়েছে সুরিনামের। বর্তমানে ওশেনিয়া মহাদেশের এই দেশটি অবস্থান করছে ১৩৯ নম্বরে। বরাবরের মতো সবার ওপরে স্পেন। ১.০৩ রেটিং বেড়ে দলটির রেটিং ২০৮৩.০৯। ২০৫৪.৬৫ রেটিং নিয়ে দুইয়ে যুক্তরাষ্ট্র। তাদেরও অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

২০২৬ বিসিএলের শুরুর দিনে ব্যাটে-বলের লড়াই চলেছে সমানে সমানে। প্রথম দিনে কোনো সেঞ্চুরি না হলেও তিনটা ফিফটি হয়েছে। বোলিংয়ে আলো ছড়িয়েছেন তাইজুল ইসলাম ও আবদুল্লাহ আল মামুন।
৪০ মিনিট আগে
সৌদি আরবের জেদ্দায় ক্রিকেট স্টেডিয়াম বানানোর পরিকল্পনা করছে পাকিস্তান। এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও সৌদি আরব ক্রিকেট ফেডারেশনের সঙ্গে আলোচনা চলছে। মরুর দেশে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) হতে পারে বলে পিসিবি সূত্রে জানা গেছে।
১ ঘণ্টা আগে
৪ ম্যাচে সমান ৮ পয়েন্ট হলেও গোল গড়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে কিংস, রানার্সআপ মোহামেডান। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি ব্রাদার্স–কিংস। এলিমিনেটরে মোহামেডান কাকে পাবে তা জানা যাবে আগামী মঙ্গলবার।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে। ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত বিশ্বকাপে কানাডা বাদ পড়ে গেছে গ্রুপ পর্বেই। তবে ফিক্সিং কেলেঙ্কারিতে নাম জড়ানোয় তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এরই মধ্যে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।
২ ঘণ্টা আগে