
লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর আর্জেন্টিনার নতুন তিন অধিনায়কের নাম ঘোষণা করলেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। প্রথম অধিনায়ক হিসেবে ক্রিস্তিয়ান রোমেরোকে বেছে নিয়েছেন তিনি। বাকি দুজন হলেন এমিলিয়ানো মার্তিনেস ও লাউতারো মার্তিনেস।
আগামীকাল ভোরে বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামার অপক্ষায় থাকা দলটি এবার নতুন অধিনায়ক পাচ্ছে।
স্কালোনি জানিয়েছেন, মেসি ও নিকোলাস ওতামেন্দির বিদায়ের পর পরবর্তী অধিনায়ক হিসেবে রোমেরোকে ভেবে রেখেছিলেন তিনি। স্কালোনি বলেন, ‘লিও ও ওতার পর অধিনায়ক হবে রোমেরো। দ্বিতীয় অধিনায়ক হবে এমিলিয়ানো মার্তিনেস এবং তার পরেরজন লাউতারো মার্তিনেস।’
মেসির মতো দীর্ঘদিনের অধিনায়ককে হারানোর পর নতুন নেতৃত্বের সামনে বড় দায়িত্ব দেখছেন স্কালোনি। তবে নেতৃত্ব দেওয়ার মতো খেলোয়াড়ের অভাব দেখেন না লা আলবিসেলেস্তেদের প্রধান শিক্ষক।
রোমেরোর ওপর আস্থা রাখার কারণ ব্যাখ্যা করে স্কালোনি বলেন, ‘সে একজন দারুণ খেলোয়াড়। তাকে এই দায়িত্ব গ্রহণ করতে হবে এবং সে তা সামলাতে পারবে। অধিনায়কের আর্মব্যান্ড পরার অর্থ কী, তাকে তা দেখাতে হবে। তাকে অনেক কিছুতেই উন্নতি করতে হবে।’
মেসির বিদায়ের পর আর্জেন্টিনা এখন নতুন অধ্যায়ের পথে হাঁটছে। এই পরিবর্তনের অংশ হিসেবে স্কালোনি দলে নতুন খেলোয়াড়দেরও সুযোগ দিচ্ছেন। তাঁর মতে, বিশ্বকাপ শেষ হওয়ার পর দলকে কিছুটা নতুন করে সাজানোর এটাই উপযুক্ত সময়।
এদিকে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের আনুষ্ঠানিক বিদায় এখনো বাকি। আগামী ৭ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে শেষবার মাঠে নামার কথা রয়েছে আটবারের ব্যালন ডি’অর জয়ীর।

লিওনেল মেসিকে ছাড়া নতুন যুগের শুরু হচ্ছে আর্জেন্টিনার। বিশ্বকাপের পর প্রথমবার খেলতে নামবে তিনবারের চ্যাম্পিয়নরা। আগামীকাল বলিভিয়াকে আতিথেয়তা দেবে লিওনেল স্কালোনির দল। কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়।
১০ মিনিট আগে
অক্টোবরে বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ে সিরিজের সূচি আগেই ঠিক হয়েছিল। ভেন্যু্টাই ছিল অজানা। অবশেষে আজ জানা গেল ভেন্যু। সংযুক্ত আরব আমিরাতের দুই শহরে খেলবে বাংলাদেশ।
৩৩ মিনিট আগে
আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর আর কোনো ম্যাচ খেলা হয়নি বাংলাদেশ। এক মাস কোনো ম্যাচ খেলেও নাহিদ রানা-মোস্তাফিজুর রহমানদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। সতীর্থদের অনেকেই আবার পিছিয়েছেন।
১ ঘণ্টা আগে
অসলোতে পরশু রাতে নরওয়ে-পর্তুগাল ম্যাচে ক্যামেরার লেন্স হঠাৎ চলে গেল ডাগআউটে।ক্রিস্টিয়ানো রোনালদো নেশনস লিগের ম্যাচ দেখছেন ডাগআউটে বসে। ভক্ত-সমর্থকেরা তাঁকে মাঠে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করলেও সে আশা পূরণ হয়নি। পুরো ৯০ মিনিট ডাগআউটে বসেছিলেন। এমনকি সেই ম্যাচ শেষে তাঁকে নিয়ে হয়েছে অশান্তি।
৩ ঘণ্টা আগে