
আর্জেন্টিনার রিভার প্লেট স্টেডিয়ামে হবে এবারের কোপা লিবার্তোদোরেসের ফাইনাল। তবে সেই ফাইনালে নেই আর্জেন্টিনার কোনো দল। শিরোপা লড়াইয়ে নামবে ফুটবলে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিলের দুই ক্লাব আতলেতিকো মিনেইরো ও বোতাফোগো। যে জিতুক, বুয়েনস এইরেসে যে হবে ব্রাজিলিয়ানদের উৎসব!
আজ রাত ২টায় হবে লাতিন ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের এই ফাইনাল। কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে কঠিন সময় পার করছে ব্রাজিল। তবে লাতিন ক্লাব লড়াইয়ে দৃশ্যটা ভিন্ন। সাম্প্রতিক কয়েক বছরে সেখানে একক আধিপত্য ব্রাজিলিয়ানদের। এ নিয়ে গত পাঁচ বছরের মধ্যে চতুর্থবার অল-ব্রাজিল হচ্ছে লিবার্তোদোরেসে। এবারের ফাইনালে যে জিতুক, এ নিয়ে টানা ষষ্ঠবার এই টুর্নামেন্টের শিরোপা যাবে ব্রাজিলে।
লিবার্তোদোরেসের ৬৪ বছরের ইতিহাসে ব্রাজিলিয়ানদের এই সাফল্যকে অভূতপূর্ব বলায় যায়। টুর্নামেন্টের গত ফাইনালে মারাকানায় ব্রাজিলের ফ্লুমিনেন্সের কাছে হারে আর্জেন্টিনার বোকা জুনিয়র্স। আর্জেন্টিনার ঘরে সবশেষ এই শিরোপা গেছে ২০১৮ সালে। সেবার বুয়েনস এইরেস ও মাদ্রিদে দুই লেগের ফাইনালে বোকা জুনিয়র্সকে হারিয়েছিল রিভার প্লেট।
তবে এর পর থেকে হয়ে আসছে এক লেগের ফাইনাল। সেখানে একক আধিপত্য শুধু ব্রাজিলের। অবশ্য লিবার্তোদোরেসের সর্বোচ্চ ২৫ শিরোপা গেছে আর্জেন্টিনার ঘরে। তাদের চেয়ে একটি কম শিরোপা জিতেছে ব্রাজিলিয়ানরা। তবে এবার সেই রেকর্ডে ভাগ বসাতে যাচ্ছে তারা।

সময়ের সঙ্গে সঙ্গে জমে উঠেছে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। কার হাতে উঠবে শিরোপা, তা জানতে এখনো প্রায় এক বছরের অপেক্ষা। কিন্তু দুই ফাইনালিস্ট খুঁজে বের করা তো এত সহজ নয়। বিশেষ করে, চার ও পাঁচে থাকা বাংলাদেশ-ভারত তাকিয়ে থাকছে একে অপরের ম্যাচের দিকে।
১৪ মিনিট আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বে গত এক দশকে ফুটবল প্রশাসনে বর্তমান ও সাবেক খেলোয়াড়দের প্রতিনিধিত্ব বেড়েছে বলে মনে করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় ফিফা ও ইনফান্তিনোর কর্মকাণ্ডের প্রশংসা করেছেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার।
২০ মিনিট আগে
২০২৫ সালের এপ্রিলে মাত্র ২৭ বছর বয়সে চিকিৎসকদের পরামর্শে পেশাদার ক্রিকেট থেকে অবসর নেন পুকোভস্কি। তাঁর আইনজীবীরা ব্রাইটন গ্রামারের বিরুদ্ধে স্টেটমেন্ট অব ক্লেইম দাখিল করেছেন। সেখানে বলা হয়েছে, ২০১৪ সালের ওই ঘটনায় জ্ঞান হারানোর পরও তাঁকে অনুশীলনে ফিরতে দেওয়া হয়েছিল। পুকোভস্কির দাবি, তাঁর ক্যারিয়ারে প
১ ঘণ্টা আগে
ম্যাকাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ নাস্তানাবুদ হয়েছে। মাত্র ৭৫০ বলের লড়াইয়ে বাংলাদেশ হেরেছে ইনিংস ও ৫১ রানে। সতীর্থদের ব্যর্থতার মাঝে একমাত্র ব্যতিক্রম শরীফুল ইসলাম পেয়েছেন জোড়া সুখবর। ব্যাটিং, বোলিংয়ে কাঁপিয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের এই বাঁহাতি পেসারের।
১ ঘণ্টা আগে