
২০২৬ ফুটবল বিশ্বকাপে কত নতুন কিছুই তো এনেছে ফিফা। হাইড্রেশন ব্রেকের পাশাপাশি ভিএআর ক্ষমতার সম্প্রসারণ যে নতুন সংযোজনেরই অংশ। ফাইনালে থাকছে আরও চমক। শিরোপা নির্ধারণী ম্যাচে বিশেষ আংটি দিচ্ছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা।
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে পরশু আর্জেন্টিনা-স্পেন ফাইনাল দিয়ে শেষ হচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। চ্যাম্পিয়ন দলকে আইকনিক বিশ্বকাপ ট্রফি ও মর্যাদাপূর্ণ স্বর্ণপদকের পাশাপাশি দেওয়া হবে বিশেষভাবে তৈরি চ্যাম্পিয়নশিপ রিং। ফিফার কোনো প্রতিযোগিতার ইতিহাসে এবারই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দল পাচ্ছে এমন আংটি।
২০২৬টি বিশ্বকাপ ফাইনালের ঐতিহাসিক চ্যাম্পিয়নশিপ রিং বানানো হয়েছে। সরাসরি ২০২৬ সালের বিশ্বকাপকে স্মরণ করে তৈরি করা হয়েছে। এর মধ্যে ৩০ আংটি চ্যাম্পিয়ন ফুটবলার ও প্রতিনিধিদের দেওয়া হবে। বাকি ১৯৯৬ আংটি বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের জন্য অফিশিয়াল লাইসেন্সপ্রাপ্ত পণ্য হিসেবে বিক্রি করা হবে। এতে করে সমর্থকেরাও ২০২৬ ফিফা বিশ্বকাপের একটি অনন্য স্মারক নিজেদের সংগ্রহে রাখতে পারেন।
আংটির এক পাশে থাকছে ফিফা বিশ্বকাপ ট্রফির নকশা এবং অন্য পাশে থাকবে বিজয়ী দলের পরিচয় অনুযায়ী বিশেষ নকশা। প্রত্যেক আংটিতে থাকছে আলাদা নম্বর। ব্যক্তির আঙুলের মাপ অনুযায়ী তৈরি করা হবে এবং এর সঙ্গে প্রমাণস্বরূপ একটি সনদ দেওয়া হবে। ফাইনাল শেষেই চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ও প্রধান কোচকে স্মারক হিসেবে অস্থায়ী আংটি দেওয়া হবে।
চ্যাম্পিয়ন দলের জন্য নির্ধারিত ৩০ আংটি প্রত্যেকের আঙুলের সঠিক মাপ অনুযায়ী কাস্টমাইজ করে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে, যাতে এই ঐতিহাসিক অর্জনের স্মৃতি আজীবন অমলিন থাকে। ফুটবল বিশ্বকাপে একমাত্র ফুটবলার হিসেবে দুইবার গোল্ডেন বলজয়ী লিওনেল মেসির কাছে এবার অনেক পুরস্কার জয়ের সুযোগ থাকছে। এবার তিনি তৃতীয়বারের মতো পেতে যাচ্ছেন গোল্ডেন বল। আর চ্যাম্পিয়ন হলে প্রথম অধিনায়ক হিসেবে পাবেন ঐতিহাসিক আংটি।
গোল্ডেন বুটের লড়াইয়েও মেসি সবার ওপরে। ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন তিনি। কিলিয়ান এমবাপ্পে ৮ গোল করলেও তাঁর তিন অ্যাসিস্ট। তিনি আগামীকাল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামছেন।
নিউজার্সিতে পরশু স্পেন দ্বিতীয় বিশ্বকাপ জিততে মাঠে নামবে। এর আগে ২০১০ সালে একবারই ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়েছিল স্প্যানিশরা। আর্জেন্টিনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। যদি আলবিসেলেস্তেরা রোববার চ্যাম্পিয়ন হয়, তাহলে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের শিরোপা ধরে রাখার কীর্তি গড়বে স্কালোনির দল। এর আগে ইতালি-ব্রাজিলের ছিল এমন কীর্তি।

লুইস দে লা ফুয়েন্তের চাওয়াটাই তাহলে পূরণ হয়েছে। সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে উড়িয়ে দেওয়ার পর স্পেন কোচ বলেছিলেন, ফাইনালে তিনি প্রতিপক্ষ হিসেবে চান আর্জেন্টিনাকে। স্পেন কোচের এই চাওয়ার পেছনে রয়েছে ‘গুরু-শিষ্যের লড়াই’ কিংবা বন্ধুর সঙ্গে বন্ধুর লড়াই।
২০ মিনিট আগে
বিশ্বকাপ ফাইনালে রেফারিং বলে কথা। যে টুর্নামেন্টের জন্য পুরো বিশ্ব বুঁদ হয়ে থাকে, কোটি কোটি ফুটবলপ্রেমীরা টিভি সেটের সামনে বসে থাকেন, তাঁর চূড়ান্ত পরিণতি এই বিশ্বকাপ ফাইনাল। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ম্যাচ পরিচালনা করবেন বলে আবেগে কেঁদেই ফেললেন স্লাভকো ভিনচিচ।
৪১ মিনিট আগে
আর মাত্র দুই দিন। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল দিয়ে শেষ ২০২৬ ফুটবল বিশ্বকাপ। যে বিশ্বকাপে পুরো বিশ্ব বুঁদ হয়ে থাকে, চার বছরের জন্য ফুটবলপ্রেমীরা অপেক্ষা করেন, সেটার ইতি ঘটতে যাচ্ছে। তবে শিরোপা নির্ধারণী ফাইনালের আগে আলোচনায় স্পেনের দুই তারকা ফুটবলার লামিনে ইয়ামাল এবং পেদ্র
২ ঘণ্টা আগে
৮১ মিনিটে যখন তিনি সাইডলাইন পেরিয়ে মাঠে নামলেন, আটলান্টার আকাশ তখন আলবিসেলেস্তেদের জন্য এক চরম উৎকণ্ঠার চাদরে ঢাকা। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া এক সেমিফাইনালে অ্যান্থনি গর্ডনের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা ইংল্যান্ড তখন ফাইনালে যাওয়ার স্বপ্নে বিভোর।
৬ ঘণ্টা আগে