
আর মাত্র দুই দিন। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল দিয়ে শেষ ২০২৬ ফুটবল বিশ্বকাপ। যে বিশ্বকাপে পুরো বিশ্ব বুঁদ হয়ে থাকে, চার বছরের জন্য ফুটবলপ্রেমীরা অপেক্ষা করেন, সেটার ইতি ঘটতে যাচ্ছে। তবে শিরোপা নির্ধারণী ফাইনালের আগে আলোচনায় স্পেনের দুই তারকা ফুটবলার লামিনে ইয়ামাল এবং পেদ্রো পোরো।
ফাইনাল সামনে রেখে এরই মধ্যে স্পেন দল অনুশীলন শুরু করে দিয়েছে। তবে কোচ লুইস দে লা ফুয়েন্তের প্রথম অনুশীলনে ইয়ামাল এবং পোরো দলের প্রথম অনুশীলনে ছিলেন না। গতকাল তাঁরা আলাদাভাবে নিজেদের ঝালিয়ে নিয়েছেন। তবে স্পেনের দুই তারকা ইয়ামাল-পোরোর আলাদা অনুশীলন নিয়ে তেমন একটা চিন্তিত নয় স্পেন।
পরশু নিউজার্সিতে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল খেলতে পোরো-ইয়ামাল ফিট থাকবেন বলে সূত্রের বরাতে গত রাতে ইএসপিএন জানিয়েছে। শুধুমাত্র সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সতীর্থদের থেকে তাঁদের আলাদা অনুশীলন করানো হয়েছে। এটা ইয়ামাল-পোরোর ওয়ার্কলোড ম্যানেজমেন্টেরও একটা অংশ।
পোরো এবং ইয়ামাল ১৪ জুলাই ডালাসে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে ৮৪ ও ৯০ মিনিট খেলেছিলেন। সেদিন পোরো ফরাসিদের রক্ষণদুর্গ ভেদ করে দারুণ এক গোলও করেছেন। ম্যাচ শেষে তাঁরা (ইয়ামাল-পোরো) দুজনই অনেক ক্লান্তি অনুভব করেন। কিছুটা শারীরিক সমস্যায় ভোগেন তাঁরা। সেদিন পেশিতে অস্বস্তি অনুভব করায় ৮৫ মিনিটে পোরোকে বদলি করা হয়েছে।
ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে জিতে ফাইনালের টিকিট কাটে স্পেন। পর দিন কোচ দে লা ফুয়েন্তে জানান, পেশিতে বাড়তি চাপ অনুভব করেন পোরো এবং ফাইনালের আগে তাঁর আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এবারের বিশ্বকাপে স্পেন ১৩ গোলের বিপরীতে হজম করেছে কেবল ১ গোল। সাত ম্যাচের মধ্যে ছয়টিতে ক্লিনশিট রাখতে পারার কৃতিত্ব দিতে হবে গোলরক্ষক উনাই সিমনকে। ১৩ গোলের মধ্যে আট গোল ভাগাভাগি করে নিয়েছেন তিন ফুটবলার। মিকেল ওইয়ারসাবাল করেন ৫ গোল। পোরো এবং ইয়ামালের পা থেকে আসে ২ ও ৩ গোল।
সেমিফাইনাল শেষে দে লা ফুয়েন্তে জানিয়েছিলেন, ইয়ামালকে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। মেডিকেল স্টাফদের সঙ্গে কথা বলা হয়েছে বলে নিশ্চিত করেছিলেন স্প্যানিশ কোচ। পরশু স্পেন দ্বিতীয় বিশ্বকাপ জিততে মাঠে নামবে। এর আগে ২০১০ সালে একবারই ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়েছিল স্প্যানিশরা। আর্জেন্টিনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। যদি আলবিসেলেস্তেরা রোববার চ্যাম্পিয়ন হয়, তাহলে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের শিরোপা ধরে রাখার কীর্তি গড়বে স্কালোনির দল। এর আগে ইতালি-ব্রাজিলের ছিল এমন কীর্তি।

বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
২ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
৪ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থতার পর পাকিস্তানের ক্রিকেটে ব্যাপক রদবদল চলছে। একের পর এক ক্রিকেটার ও কোচিং স্টাফকে সরিয়ে দেওয়ার পর এবার সেই তালিকায় অধিনায়ক বাবর আজমের নামও উঠছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ।
৪ ঘণ্টা আগে