স্পেনে এসে প্রথম বছরেই ভোটে লা লিগার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম। লস ব্লাঙ্কোসদের লিগ পুনরুদ্ধার ও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ইংলিশ মিডফিল্ডার।
২০২৩-২৪ লা লিগা মৌসুমের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে বেলিংহাম হারিয়েছেন ক্লাব সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়র, আতলেতিকো মাদ্রিদের আতোয়ান গ্রিজমান, জিরোনার আর্তেম দোভ্যিক ও বার্সেলোনার রবার্ট লেভানডফস্কিকে। সমর্থক, ক্লাব অধিনায়ক ও বিশেষজ্ঞ প্যানেলের ভোটে সেরা নির্বাচিত হয়েছেন তিনি।
লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি জেতার পথে শুরু থেকে এগিয়ে ছিলেন বেলিংহাম। তবে সেই পুরস্কার না জিতলেও পুরো মৌসুমে রিয়ালকে অনেক ম্যাচ জিতিয়েছেন। ২০ বছর বয়সী তারকা ২৮ ম্যাচে করেন তৃতীয় সর্বোচ্চ ১৯ গোল। চ্যাম্পিয়নস লিগে করেন ৪ গোল।
২০২১-২২ মৌসুমের পর আবার লিগ জিতেছে রিয়াল। মৌসুম শেষ করেছে ৯৫ পয়েন্ট নিয়ে, দুইয়ে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে থেকে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সর্বোচ্চ ৩৬ লিগ শিরোপা জিতে তারা ছুঁয়ে ফেলেছে সিরি আর জুভেন্তাসকেও।
আগামী ১ জুন রাতে ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে নিজের সাবেক ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবেন বেলিংহাম। ফাইনালে জিতলে প্রথমবার ইউরোপা ক্লাব শ্রেষ্ঠত্বের শিরোপা হাতে তুলবেন তিনি।
এর আগে ২০২২-২৩ মৌসুমে বুন্দেসলিগার সেরা খেলোয়াড়েরও পুরস্কার জেতেন বেলিংহাম। পরের মৌসুমেই প্রাথমিক ১০৩ মিলিয়ন ইউরোতে তাঁকে কিনে নেয় রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে আসার প্রথম মৌসুমেই লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে উচ্ছ্বসিত বেলিংহাম। পুরস্কারটি সতীর্থ, কোচিং স্টাফ ও সমর্থকদের উৎসর্গ করেছেন তিনি, ‘আমি এটি সতীর্থ, কোচিং স্টাফ ও বিশ্বের সেরা ক্লাবটির সমর্থকদের উৎসর্গ করছি।’
রিয়াল মিডফিল্ডার অবশ্য চ্যাম্পিয়নস লিগ ফাইনালের জন্য প্রস্তুতিতে থাকায় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন না। এক বার্তায় এই কথা বলেছেন। বেলিংহাম আরও বলেন, ‘প্রতিবার এই দলের হয়ে খেলা আনন্দের। হালা মাদ্রিদ।’

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
১১ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১২ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১৩ ঘণ্টা আগে