
লিওনেল মেসি, মাতেও সিলভেত্তি, তাদিও আলেন্দে—চেজ স্টেডিয়ামে আজ রাজত্ব করেছেন এই তিন আর্জেন্টাইন ফুটবলার। আর্জেন্টাইনদের রাজত্বের দিনে ইন্টার মায়ামি ৫-১ গোলের বিশাল জয় পেয়েছে নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে। বিশাল জয়ে ইতিহাস গড়েছে ইন্টার মায়ামি।
প্লে-অফের ইস্টার্ন কনফারেন্স ফাইনালে আজ খেলেছে ইন্টার মায়ামি ও নিউইয়র্ক সিটি। ৫-১ গোলের বড় জয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস কাপ ফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। হ্যাটট্রিক করেছেন ২৬ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড আলেন্দে। মেসি গোল না পেলেও একটি গোলে অ্যাসিস্ট করেছেন।
নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে ১৪ মিনিটে আলেন্দের গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। তাঁকে অ্যাসিস্ট করেন আরেক আর্জেন্টাইন রদ্রিগো দি পল। ১০ মিনিট পর ম্যাচে নিজেদের দ্বিতীয় গোল পায় মায়ামি। ২৪ মিনিটে জর্দি আলবার অ্যাসিস্টে গোল করেন আলেন্দে। আলবার ক্রস থেকে হেডে লক্ষ্যভেদ করেন আলেন্দে। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ব্যবধান কমায় নিউইয়র্ক সিটি এফসি। ৩৭ মিনিটে দলটির মিডফিল্ডার জাস্টিন হাক গোল করেছেন।
২-১ গোলে এগিয়ে থাকা ইন্টার মায়ামি দ্বিতীয়ার্ধে গোলের বন্যা বইয়ে দেয়। ৬৭ মিনিটে মেসির অ্যাসিস্টে গোল করেন ১৯ বছর বয়সী আর্জেন্টাইন মিডফিল্ডার মাতেও সিলভেত্তি। ম্যাচের শেষভাগে এসে ৬ মিনিটের মধ্যে জোড়া গোল করে মায়ামি। ৮৩ মিনিটে আলবার অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন তেলাস্কো সেগোভিয়া। যেখানে ৭২ মিনিটে ব্যালতেজার রদ্রিগেজের বদলি হিসেবে মাঠেো নামেন সেগোভিয়া। ৮৯ মিনিটে ইয়ানিক ব্রাইটের অ্যাসিস্টে গোল করেন আলেন্দে। আলেন্দের হ্যাটট্রিকে ৫-১ গোলের বড় জয়ে এমএলএস কাপ ফাইনালে ওঠে মায়ামি।

এমএলএস ৩০ দল ইস্টার্ন ও ওয়েস্টার্ন কনফারেন্সে ভাগ হয়ে খেলে। দুই গ্রুপেই থাকে ১৫টি করে দল। দুই কনফারেন্সের প্লে-অফের চ্যাম্পিয়নরা এমএলএস কাপ ফাইনাল খেলে। এর আগে ২০২০, ২০২২, ২০২৪—তিন বার প্লে-অফে খেললেও কনফারেন্স সেমিফাইনালে মায়ামি উঠতে পারেনি। এবার মায়ামির সামনে এমএলএস কাপে চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি।

আমিনুল ইসলাম বুলবুলকে গত পরশু মধ্যরাতে লাহোরের বিমানবন্দরে বিদায় দিতে এসেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভি। লাহোরের বিমানবন্দরে উপমহাদেশের দুই ক্রিকেট প্রশাসকের হাস্যোজ্জ্বল মুখচ্ছবি বলে দিচ্ছিল, লাহোরে ত্রিপক্ষীয় বৈঠকটা বৃথা যায়নি!
৩৪ মিনিট আগে
দেশসেরা নারী শুটার কামরুন নাহার কলিকে সব ধরনের শুটিং কার্যক্রম থেকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন। গত ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের ষষ্ঠ সভায় এই শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়। সাধারণ সম্পাদক ফেরদৌস আরা খানম স্বাক্ষরিত এক চিঠিতে আনুষ্ঠানিকভাবে এ
৪৩ মিনিট আগে
বাংলাদেশের সমর্থনে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ বর্জনের ঘোষণা দিয়েছিল পাকিস্তান। সে সিদ্ধান্ত থেকে সরে এল তারা। ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে খেলতে নামবে সালমান আলী আগার দল।
১ ঘণ্টা আগে
কেবলমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপটাই খেলা হলো না বাংলাদেশের–একটা আফসোস হয়তো দীর্ঘ দিন থেকে যাবে ক্রিকেটার এবং ভক্তদের। এই ইস্যুতে গত কয়েক দিন ধরেই অস্থিরতা ছিল ক্রিকেট দুনিয়ায়, গড়িয়েছে অনেক জল। বাংলাদেশের সমর্থনে পাশে দাঁড়িয়েছিল পাকিস্তান। শেষ পর্যন্ত দ্বিমুখী চাপে বাংলাদেশের সব চাওয়া পূরণ করল আইসিসি।
১৩ ঘণ্টা আগে