দক্ষিণ কোরিয়ার প্রধান কোচের চাকরিটা অনেক দিন ধরেই সুতোয় ঝুলছিল ইয়ুর্গেন ক্লিন্সমানের। শেষ পর্যন্ত চাকরিটা আর টিকলই না। দক্ষিণ কোরিয়ার প্রধান কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন ক্লিন্সমান।
কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন (কেএফএ) আজ ক্লিনসমানের বরখাস্তের কথা নিশ্চিত করেছে। এক সংবাদ সম্মেলনে কেএফএর সভাপতি চুং মং গিউ বলেন, ‘অনেক আলোচনার পর কেএফএ জাতীয় দলের কোচ বদলানোর সিদ্ধান্ত নিয়েছে। ট্যাকটিকস, খেলোয়াড় ম্যানেজমেন্ট ও নেতৃত্বের দিক থেকে যা আশা করা হয়েছিল ক্লিনসমানের থেকে, তা তিনি পারেননি। কোচ হিসেবে ক্লিন্সমান জনগণের প্রত্যাশার চেয়ে অনেক পেছনে পড়ে গেছেন। সবাই মেনে নিয়েছেন যে এতে কোনো উন্নতি হবে না। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে আমরা তাই নেতৃত্বে বদল আনতে চাইছি।’
এএফসি এশিয়ান কাপে দক্ষিণ কোরিয়া এখন পর্যন্ত শিরোপা জিতেছে দুবার। ১৯৫৬, ১৯৬০ সালে এশিয়ান কাপের প্রথম দুইবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া। কাতারে এবারের এএফসি এশিয়ান কাপে ৬৪ বছর পর শিরোপাজয়ের আশা জাগিয়েছিল দক্ষিণ কোরিয়া। তবে ক্লিন্সমানের অধীনে দলটির পথচলা থেমে যায় সেমিফাইনালে। গত ৬ ফেব্রুয়ারি সেমিফাইনালে তাঁদের (দক্ষিণ কোরিয়া) ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে যায় জর্ডান। দক্ষিণ কোরিয়ার ব্যর্থতার পাশাপাশি খেলোয়াড়দের নিজেদের মধ্যে মারামারির মতো ঘটনাও ঘটেছে। এ নিয়ে ক্লিন্সমানকে নিয়ে সমালোচনা শুরু হয় জোরেশোরে। কোরিয়া ফুটবল ফেডারেশনের কাছে গতকালই জার্মান কোচকে ছাঁটাই করার সুপারিশ করেছিল জাতীয় দল পরিচালনা কমিটি।
২০২৩-এর ২৭ ফেব্রুয়ারি দক্ষিণ কোরিয়ার প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন ক্লিন্সমান। তাঁর অধীনে গত এক বছরে দলটি খেলেছে ১৯ ম্যাচ। জিতেছে ৯ ম্যাচ, ৫টি করে ম্যাচ হেরেছে এবং ড্র করেছে দক্ষিণ কোরিয়া।

বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টে নাজমুল হোসেন শান্ত-লিটন দাসদের সঙ্গে মোহাম্মদ রিজওয়ানের তর্কযুদ্ধ সামাজিক মাধ্যমে এতটাই ছড়িয়ে পড়েছে যে দুই দলের কোচদেরও এ ব্যাপারে কথা বলতে হয়েছে। আলোচিত রিজওয়ান বাদ পড়লেন ঠিক তার পরের সিরিজেই।
১১ মিনিট আগে
অবশেষে জানা গেল বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচের নাম। হামজা চৌধুরী, জামাল ভূঁইয়াদের ডাগআউটে এখন দেখা যাবে টমাস ডুলিকে। নিয়োগ পাওয়ার পর আজই ঢাকায় এসে পৌঁছেছেন তিনি।
৩৭ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে ২০ দিনের মতো বাকি। দলগুলো নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছে। পর্যায়ক্রমে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করছে টুর্নামেন্টের ৪৮ দল। তারকাদের অনেকেই বাদ পড়ছেন। অনেকে আবার চমক হয়ে আসছেন। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ খেলতে না পারায় হতাশ ইংল্যান্ডের তারকা ফুটবলার হ্যারি ম্যাগুয়ার।
১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপের দল সংখ্যা, সূচি সব চূড়ান্ত হয়ে গেছে আগেই। এখন শুধু ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ মাঠে গড়ানোর অপেক্ষা। কিন্তু ৪৮ দলের বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে জানা গেল আরেক তথ্য। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা দল সংখ্যা বাড়িয়ে ৬৬ দলের বিশ্বকাপ আয়োজনের কথা ভাবছে।
২ ঘণ্টা আগে