
হোসে মরিনিও থাকলে আলোচিত ঘটনা না থেকে কি পারে! ক্যারিয়ার জুড়েই বিতর্ক যাঁর সঙ্গী, তিনি দল বদলে ফেললেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটান। ইস্তাম্বুল ডার্বিতে প্রতিপক্ষ কোচের নাক টিপে দেওয়ার কাণ্ডে বড়সড় নিষেধাজ্ঞা মরিনিও পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ঘরের মাঠ সুকরু সারাকোগলু স্টেডিয়ামে পরশু রাতে টার্কিশ কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে ফেনারবাচে-গ্যালাতাসারাই। এই ম্যাচে গ্যালাতাসারাই কোচ ওকান বুরুকের নাক দুই আঙুল দিয়ে মরিনহো টিপে ধরেন মরিনিও। সামাজিক মাধ্যমে এই ঘটনা ছড়িয়ে পড়লে মরিনিওকে নিয়ে সমসালোচনার ঝড় বইয়ে যায়। এরই মধ্যে পর্তুগালের ‘এ বোলা’ নামের এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে মরিনিও কী ধরনের শাস্তি পেতে যাচ্ছেন। যদি তাঁর নাক টিপে দেওয়ার কাজ আক্রমণ হিসেবে বিবেচিত হয়, তাহলে টার্কিশ ফুটবলের শৃঙ্খলানীতির ৪৪ অনুচ্ছেদ অনুসারে পাঁচ থেকে দশ ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন। আর অখেলোয়াড়সুলভ আচরণ হলে এক থেকে তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন ফেনারবাচে কোচ।
পেছন থেকে হাত বাড়িয়ে মরিনিও যেভাবে বুরুকের নাক ধরেছিলেন, সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। তৎক্ষণাৎ মুখে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন বুরুক। এমন পরিস্থিতিতে মরিনহোকে সরিয়ে নিয়েছিলেন অন্যান্যরা। মরিনহো কী করেছেন, ম্যাচ শেষে সেটার বর্ণনায় গ্যালাতাসারাই কোচ বুরুক বলেছিলেন, ‘যাওয়ার সময় পেছন দিক থেকে এসে আমার নাক চিপে দিয়েছেন তিনি। একটু দাগ পড়েছে। এটা অবশ্যই অনেক ভালো কিছু নয়। আমি বাড়িয়ে কিছু বলব না। কিন্তু এটা গর্ব করে বলার মতো কিছু নয়।’
ফেনারবাচে-গ্যালাতাসারাই কোয়ার্টার ফাইনালে পরশু লাল কার্ড দেখেছিলেন তিন ফুটবলার। তিন ফুটবলারের দুই জন গালাতাসারাইয়ের এবং অপরজন ফেনারবাচের। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে সংঘর্ষে জড়িয়েই তিন ফুটবলার লাল কার্ড দেখেছিলেন। এই ম্যাচে ২–১ গোলে জিতেছিল গ্যালাতাসারাই। ভিক্টর ওসিমেনের জোড়া গোলে ৩০ মিনিটের আগেই ২-০ গোলে এগিয়ে যায় গ্যালাতাসারাই। যার মধ্যে ২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ওসিমেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দ্বিতীয় মিনিটে গোল করে ব্যবধান কমান ফেনারবাচের মিডফিল্ডার সেবাস্তিয়ান জিমানস্কি।
সূচি অনুযায়ী ফেনারবাচে এই মাসে তুরস্কের সুপার লিগে চারটি ম্যাচ খেলবে। ৬ এপ্রিল ফেনারবাচের প্রতিপক্ষ ট্রাবজোনস্পোর। এ মাসের পরবর্তী তিন রোববারে ম্যাচগুলো খেলবে ফেনারবাচে। ১৩ এপ্রিল মুখোমুখি হবে ফেনারবাচে-সিভাস্পোর। ২০ ও ২৭ এপ্রিলের ম্যাচ দুটিতে ফেনারবাচের প্রতিপক্ষ কায়সেরিস্পোর ও গাজিয়ানটেপ।

ঢাকা ক্যাপিটালসও বিসিবিকে প্রয়োজনীয় সময় দিতে প্রস্তুত। দলটির প্রধান নির্বাহী আতিক ফাহাদের মতে, বিসিবির পরিকল্পনার মূল লক্ষ্য এমন একটি ব্যবস্থা তৈরি করা, যেখানে বিসিবি, ফ্র্যাঞ্চাইজি, খেলোয়াড়—সব পক্ষই লাভবান হবে। তবে পুরোনো কাঠামোয় বিপিএল আয়োজন করলে ঢাকা ক্যাপিটালস আর থাকবে না বলেও স্পষ্ট করেছেন তিন
৫ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্ট জয়কে বাংলাদেশের ‘দারুণ সম্ভাবনা’র প্রমাণ হিসেবে দেখছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান রিচার্ড থম্পসন। আগামী বছরের শুরুতে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ইংল্যান্ডের। এই সফরে বড় অঙ্কের অর্থ খরচ হলেও বাংলাদেশে গিয়ে টেস্ট খেলার সিদ্ধান্ত থেকে সরে আ
৭ ঘণ্টা আগে
ফরাসি সংবাদমাধ্যম ওয়েস্ট-ফ্রঁস-এর বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, সংকটে থাকা নঁত কিনতে আগ্রহী একটি বিনিয়োগ প্রকল্প বা কনসোর্টিয়ামের সঙ্গে যুক্ত থাকতে পারেন বেকহাম। তবে ঠিক কী ভূমিকায় সাবেক ডিফেন্ডার এই উদ্যোগে থাকবেন, তা এখনো স্পষ্ট নয়।
৯ ঘণ্টা আগে
লর্ডসে ইংল্যান্ড-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট চলাকালে ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার সম্প্রচার ঘিরে তৈরি হওয়া বিতর্কে মুখ খুলেছেন পাকিস্তানের কোচ সরফরাজ আহমেদ। বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ইংল্যান্ড ক্রিকেট কর্তৃপক্ষের মধ্যে আলোচনার ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেছেন তিনি।
১০ ঘণ্টা আগে